১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৯

ব্রেকিং নিউজ

সরকার পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: বিরোধীদল যাতে জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্য সরকার রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বেলা পৌনে ১২ টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, এখন কোনো রাজনৈতিক কর্মসূচি নেই, তারপরও হঠাৎ করে গ্রেফতার বেড়ে গেছে। গ্রেফতার করে ...

ঘর ভাঙছে ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বৈবাহিক জীবনে কি সমস্যা দেখা দিয়েছে? মার্কিন মুলুকে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কেউ কেউ বলছেন তাদের ঘর ভাঙতে পারে। তারা আর এক সাথে থাকতে চান না। বুধবার কংগ্রেসের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের প্রথম ভাষণের দিন দু’জন আলাদা আলাদা আসায় গুজবের পালে আরও হাওয়া লেগেছে। পর্নস্টার ড্যানিয়েলের সাথে ...

ছিনতাইকালে হাতেনাতে ধরা ঢাবির দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: ক্যাম্পাসে প্রাণ কোম্পানির দুই কর্মকর্তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। মঙ্গলবার রাত একটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে এই  ঘটনা ঘটে। আটককৃত দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক দুই শিক্ষার্থী হলেন রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের মারুফ হোসেন এবং উর্দু দ্বিতীয় বর্ষের বিল্লাহ ...

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষের ফাইনালে হেরে ট্রফি ছোঁয়া হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের পুড়িয়ে শিরোপা উল্লাস করেছে লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজ শেষে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই টেস্টের সিরিজ। বুধবার মাঠে গড়াচ্ছে যার প্রথমটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু সকাল সাড়ে ৯টায়। ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে ম্যাচের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ ...

কোচিং বাণিজ্যের দায়ে ঢাকার ২৫ স্কুল শিক্ষক বদলি

নিজস্ব প্রতিবেদক: বছরের পর বছর ধরে ঢাকায় চাকরি করে কোচিং বাণিজ্য জমজমাট করে তোলা বিভিন্ন সরকারি স্কুলের ২৫ শিক্ষককে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সোমবার এই আদেশ জারি করে। এর আগে এই শিক্ষকদের বদলি করতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের সুপারিশের ভিত্তিতেই রাজধানীর পাঁচটি সরকারি বিদ্যালয়ের এই ২৫ জন ...

আনিস আলমগীরের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

নিজস্ব প্রতিবেদক: হিন্দু ধর্ম নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় সাংবাদিক ও শিক্ষক আনিস আলমগীরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন এক আইনজীবী। মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কে এম সাইফুর রহমানের আদালতে বাদী হয়ে মামলাটি করেন আইনজীবী সুশান্ত কুমার বসু। আদালত মামলাটি এজাহার হিসেবে নেয়ার জন্য রাজধানীর ওয়ারী থানাকে নির্দেশ দিয়েছেন। আদালতের পেশকার নজরুল ইসলাম বিষয়টি  নিশ্চিত করেছেন। ...

ভারতে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫

নিজস্ব প্রতিবেদক: ভারতের পশ্চিমবঙ্গে সোমবারের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা একথা জানান।  এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজ্যের রাজধানী কোলকাতা থেকে ২২০ কিলোমিটার দূরে মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদে একটি পুরনো সেতু ভেঙ্গে গাড়িটি খালে পড়ে যায়। এখন পর্যন্ত সেখান থেকে ৪৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ডুবুরিরা এখনো লাশের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।’ বাসটিতে ...

কুবির নতুন উপাচার্য এমরান কবির

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। রাষ্ট্রপতি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য এই নিয়োগ দেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন, ...

পাকিস্তানে বোমা হামলায় ৮ শিয়া নিহত

 আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফগান সীমান্তবর্তী উপজাতি এলাকায় মঙ্গলবার রাস্তায় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে আট শিয়া অনুসারী নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন নারী ও একজন শিশু রয়েছে। এটি শিয়া মুসলিমদের লক্ষ্য করে চালানো সর্বশেষ হামলার ঘটনা। খবর এএফপি’র। খবরে বলা হয়, একটি ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় কুররাম জেলার শিয়া অধ্যুষিত মাকবাল এলাকায় এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ভ্যানটিতে নয়জন যাত্রী ...

বুধবার জাতিসংঘ সেশনে বক্তৃতা করবেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আগামীকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্যানেল আলোচক হিসেবে বক্তৃতা করবেন। নিউইয়র্কে অবস্থানরত স্পিকার ‘কমিশন অন সোস্যাল ডেভেলপমেন্ট’-এর ৫৬তম সেশন এবং গ্লোবাল রিভিউ অব দ্য আউটকাম অব দ্য থার্ড রিভিউ অ্যান্ড অ্যাপ্রাইজল অব দ্য মাদ্রিদ ইন্টারন্যাশনাল প্লান অব অ্যাকশন অন এজিং (এমআইপিএএ)-২০০২ বক্তৃতা করবেন। প্যানেল বক্তৃতায় স্পিকার এমআইপিএএ-এর তৃতীয় পর্যালোচনা ও ...