১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫৪

ব্রেকিং নিউজ

তারেকের বিরুদ্ধে পরোয়ানা বিএনপিকে নির্মূলের ধারাবাহিকতা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে হত্যা, গুম, অপহরণসহ নানাভাবে জুলুম, উৎপীড়ন ও হয়রানির মাধ্যমে নির্মূল করার যে অভিযান চালানো হচ্ছে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনা সেটিরই ধারাবাহিকতা।’ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র ও প্রতিবাদ জানিয়ে ...

আওয়ামী লীগের পালাবার সময় হয়ে গেছে : খালেদা

নিজস্ব প্রতিবেদক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, একটা দলের সেক্রেটারি জেনারেল যা বলে তা থেকে বুঝে নেয়া যায়। তিনি বানিয়ে বানিয়ে বলছেন না, আর এমনি এমনি তো বলছেনই না, তাই তাদের পালাবার সময় হয়ে গেছে। তারা সম্পদ গোছাতে ব্যস্ত। কাজেই তারা পালাবার জন্য তৈরি হোক, আর আমরা দেশ রক্ষার করার জন্য অধিকার রক্ষায় তৈরি হই। মঙ্গলবার রাতে গুলশানে খালেদা জিয়ার ...

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম : ৩ প্রকৌশলী সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : হাওর অঞ্চলে বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগে তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের নির্দেশে এ তিন প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করে পানি উন্নয়ন বোর্ড। এই তিন প্রকৌশলী হলেন- সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার ও পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ পওর (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) বিভাগের ...

আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে টাকা পয়সা নিয়ে পালাতে হবে : কাদের

চট্টগ্রাম ব্যুরো২৯ এপ্রিল ২০১৭,শনিবার, ১৯:২১ আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- কৌশল-অপকৌশল যতই করুন শেখ হাসিনার কৌশলের কাছে রাজনৈতিক দাবা খেলায় আপনারা (বিএনপি) হেরে গেছেন। কোনো কৌশল করে আগামী নির্বাচনে আপনারা জিততে পারবেন না। ভারত নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু এটা স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকে প্রাধান্য ...

প্রধানমন্ত্রীর ভূটান সফরকালে ৬টি চুক্তি স্বাক্ষর হবে

ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার থিম্পু সফরকালে বাংলাদেশ ও ভূটানের মধ্যে ৬টি চুক্তি স্বাক্ষর হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধানমন্ত্রী অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার ভূটানের রাজধানী থিম্পুর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর এই সফরের প্রাক্কালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী আজ সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামীকাল থিম্পু ...

গোপালগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত

গোপালগঞ্জ, ১৭ এপ্রিল ২০১৭ (বাসস) : ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন উপলক্ষে পগাপালগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আজ বেলা ১২টায় টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে জাতির জনকের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন সকালে ...

আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে ৫০ কোটি ডলারের ঋণ দিবে এডিবি

ঢাকা, ১৭ এপ্রিল, ২০১৭ (বাসস) : বিশেষায়িত বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইসিটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার উন্নয়নে ৫০ কোটি ডলারের ঋণ দিতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে সচিবালয়ে এডিবি’র চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎকালে ঋণ দেওয়ার বিষয়ে তাদের আগ্রহের কথা জানান। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে হাইটেক এগ্রিকালচার, মেরিন এবং টেক্সটাইলসহ উচ্চ প্রযুক্তির পাঁচটি বিশেষায়িত ...