১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:৪৪

ব্রেকিং নিউজ

এসএসসিতে পাসের হার ৮০.৩৫

নিজস্ব প্রতিবেদক : ১০ শিক্ষা বোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। সারা দেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে প্রায় ৮ ভাগ। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা ...

বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ

দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের (দাখিল ও এসএসসি-ভোকেশনাল) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৪ মে)। এদিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা স্ব-স্ব বোর্ডের ওয়েবসাইট, ...

নারী আইনজীবীর নাক ফাটিয়ে দিলেন আওয়ামীলীগ নেতা

নিজস্ব প্রতিবেদন চট্টগ্রাম জজকোর্টের আইনজীবী পারভীন আক্তার পাপিয়াকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা।  গতকাল বুধবার আদালত প্রাঙ্গণেই এ ঘটনা ঘটে। আহত আইনজীবী পাপিয়া আগের দিনই বিয়ে করেন। এ ঘটনায় মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য সোলায়মানকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন বার কাউন্সিলের ফরম পূরণ করা নিয়ে ...

৪ জনের মৃত্যুদণ্ড শিশু অপহরণ ও হত্যা মামলায়

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্কুলছাত্র সাকিবুল হাসান টুটুলকে অপহরণের পর হত্যা মামলায় চার অাসামির ফাঁসির অাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।  ট্রাইব্যুনালের বিচারক মো. অাউলাদ হোসেন ভূইয়া অাজ বুধবার দুপুরে এ রায় দেন। সাজাপ্রাপ্ত অাসামিরা হলেন, দুলাল মিয়া, সোহাগ, অামিনুল ও ডালিম। তাদের বাড়ি পাকুন্দিয়া উপজেলার চর কাওনা গ্রামে। রায় ঘোষণার সময় অাসামিরা অাদালতে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ নারী ...

বেগম খালেদা জিয়ার কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের পাশে গতকাল মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরিত হয়েছে। কে বা কারা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি। তবে বিস্ফোরণের শব্দে ৮৪ ও ৮৬ নম্বর সড়ক এবং এর আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, ককটেল বিস্ফোরিত হওয়া স্থানের অদূরে ৮৬ নম্বর সড়কের মাঝামাঝি বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়। বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয় সূত্র ...

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ : রাকিব হত্যা

নিজস্ব প্রতিবেদক খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় প্রদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের স্বাক্ষরের পর বুধবার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ৪ এপ্রিল এ মামলার প্রধান আসামি মো. শরীফ ও তার সহযোগী মিন্টুর মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছিলেন হাইকোর্ট। এ ...

‘ভূমিহীন পাবে মাথা গোঁজার ঠাঁই’

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। ভূমিহীন মানুষকে খাসজমি ও ঘর করে দেওয়ার মাধ্যমে মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া হবে। নিঃস্ব, অসহায় মানুষের ঠিকানা দিতে গুচ্ছগ্রাম প্রকল্প অব্যাহত থাকবে। বুধবার সকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জায়গায় গুচ্ছগ্রাম প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এসময় লালমনিরহাট, ফরিদপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধাসহ সাতটি জেলার ...

যেকোনো সময় সরকার থেকে জাপার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক যেকোনো সময় সরকারে থাকা জাতীয় পার্টির তিন মন্ত্রী পদত্যাগ করছেন। সরকার ও বিরোধী দলে থাকা নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের সমালোচনার একদিন পরই এ সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার রাতে জাতীয় পার্টির সংসদীয় দলের এক সভায় সরকার থেকে দলের সদস্যদের পদত্যাগের এই সিদ্ধান্ত হয়। বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন ...

তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটওয়ারি কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুয়ায়ী ৩ মে বুধবার দেশের সব জেলা, ...

গাজীপুরে গাড়িচাপায় একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদন গাজীপুর সিটি করপোরেশনে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় একজনের মৃত্যু হয়েছে।  কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসহাক আলী দিনাজপুরের বীরগঞ্জ থানা এলাকার নিয়ত আলীর ছেলে। ওসি হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনাবাড়ী এলাকায় তুসুকা পোশাক কারাখানার সামনে ইসহাক আলী দৌড়ে রাস্তা পার ...