১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৪৯

ব্রেকিং নিউজ

বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনায় তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০৩০ ঘোষণার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বিএনপি নেত্রী বহু যুগ পরে একটি ভাল জিনিস শিখেছেন। খালেদা জিয়া তার ভিশন ঘোষণার ১০ দিন পর শনিবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। খালেদা জিয়া তার প্রথম দীর্ঘমেয়াদী পরিকল্পনা আগেই আওয়ামী লীগ ঘোষণা করেছে ...

কাল সারাদেশে বিএনপির বিক্ষােভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি প্রতিবাদে কাল রোববার (২১ মে) সারাদেশে বিক্ষােভ কর্মমূচি দিয়েছে বিএনপি।শনিবার (২০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় সাংবাদিকদের এ কথা বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বেলা ১১টার দিকে এ ঘোষণা দেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কাল বিক্ষোভের ঘোষণা দেন। সকাল ৮টা থেকে পৌনে ...

১৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ১৬ ভুয়া ডিবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি গাড়ি, পিস্তল, গোলাবারুদ, ওয়ারলেস, জ্যাকেটসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ডিএমপির মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে শনিবার (২০ মে) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া ...

বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি চালিয়ে কোনো কিছুই পায়নি পুলিশ। শনিবার, ২০ মে সকাল সাড়ে সাতটা থেকে প্রায় দুই ঘণ্টা ওই কার্যালয়ের ভেতরে তল্লাশি চালায় গুলশান থানার একটি দল। আদালতের একটি সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কোনোও কর্মকাণ্ড চলছে কি না, কিংবা কোনোও ডকুমেন্ট রয়েছে কি না তা দেখতে এই তল্লাশি চালানো ...

সাংবাদিকদের ওপর নজরদারি বাকশালী আচরণ: রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশ ভ্রমণরত সাংবাদিকদের ওপর নজরদারি সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার ‘একদলীয় বাকশালের’ বহিঃপ্রকাশ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি ...

ফিলিপাইনে সৈন্যদের সাথে সংঘর্ষে ১০ দস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক: (ঢাকা,১৯মে) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সেনা সদস্যদের সাথে সংঘর্ষে স্থানীয় ১০ দস্যু নিহত ও আটজন আহত হয়েছে। সেনা কমান্ডার এ কথা জানান। খবর সিনহুয়ার। ৩৩তম পদাতিক বাহিনীর কমান্ডার লে. কর্নেল হ্যারল্ড কাবুনক জানান, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের সুলতান কুদরত প্রদেশের বুয়াল গ্রামে স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ বন্দুক যুদ্ধ হয়।  এ যুদ্ধে সেনাবাহিনীর এক সার্জেন্ট সামান্য আহত ...

বোলিং দাপটে ১৮১ রানেই অলআউট স্বাগতিক আয়ারল্যান্ড!

ক্রীড়া প্রতিবেদক: (ঢাকা,১৯মে) টসে জিতে বোলিং বেছে নিতে ভুল করেননি মাশরাফি। বোলারদের দাপটে মাত্র ১৮১ রানেই অলআউট হয়ে গেল স্বাগতিক আয়ারল্যান্ড! মুস্তাফিজ ৪টি, অধিনায়ক মাশরাফি এবং অভিষিক্ত সানজামুল ২টি করে উইকেট নেন। ডাবলিনের মালাহাইডে টসে জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। রুবেলের করা প্রথম ওভার মেডেনের পর দ্বিতীয় ওভারেও মেডেন উইকেট নিয়েছেন মুস্তাফিজ। তার অফ স্টাম্পের বাইরের বলটি ...

চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ১৩ কর্মী গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক: (ঢাকা,১৯মে) চাঁপাইনবাবগঞ্জে ৮শ’ গ্রাম গান পাউডার ও শতাধিক জিহাদি বইসহ শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে আটটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার কর হয়। গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার মো. আল-আমিন, কবির হোসেন, আব্দুল আজিজ, মো. শফিকুল ইসলাম, মো. হারুর-অর-রশিদ, হেলাল উদ্দিন, ভোলাহাটের মো. আশরাফুল ইসলাম, আসাদুল্লাহ নিহাদ, গোমস্তাপুরের মো. খাদেমুল ইসলাম, ...

সমকামী সন্দেহে আটক ২৭

 নিজস্ব প্রতিবেদক:(ঢাকা,১৯মে) সমকামী সন্দেহে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। র‍্যাব-১০ এর অধিনায়ক মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানিয়েছেন, কেরানীগঞ্জের আটিবাজার এলাকায় একটি নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন জায়গা থেকে কিছু তরুণ একটি কমিউনিটি সেন্টারে জড়ো হয়। গতরাতেও তারা সেখানে জড়ো হয়েছে, এমন খবর পেয়ে র‍্যাব সদস্যরা কমিউনিটি সেন্টারটি ঘেরাও করে। ...