আন্তর্জাতিক ডেস্ক: দুটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণ ও হামলায় কেঁপে উঠল আফগানিস্তানের পুলিশের একটি বিশেষ বাহিনীর সদর দপ্তর। ঘটনাটি ঘটেছে আজ রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় আফগানিস্তানের পাকটিয়া প্রদেশের গারদেজ শহরের পুলিশের একটি বিশেষ বাহিনীর সদর দপ্তরে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আল জাজিরা। জোড়া বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৫ পুলিশ। আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে ২০ জন সাধারণ ...
ব্রেকিং নিউজ
হামলার পরিণাম শুভ হবে না: খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটি যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে বিএনপি চেয়ারপারসন বলেছেন, ‘এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না।’’ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় বিএনপি নেতাদের গাড়িবহরে হামলা চালানো ...
সুলতানা কামালের গ্রেফতার চেয়ে নোটিস
নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি আইনের বিধান মতে আইনগত ব্যবস্থা ও গ্রেফতার চেয়ে নোটিস পাঠিয়েছেন এক আইনজীবী।রোববার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিমকোর্টের আইনজীবী এসএম জুলফিকার আলী জুনু এই নোটিস পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও বিটিআরসির চেয়ারম্যান বরাবর এই নোটিসের অনুলিপি পাঠানো হয়। নোটিসে উল্লেখ করা হয়, সম্প্রতি ...
ইতালিতে সড়ক দুর্ঘটনা: ২ বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক: ইতালির রবিগো শহরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত দুই প্রবাসীর নাম আমিরুল ইসলাম (৩৭) ও রানা ( ৩০)। তাদের গ্রামের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মালবোঝাই একটি ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মালবোঝাই ভ্যানগাড়িটি ভেঙে তছনছ হয়ে যায় ...
মিরপুরে গ্যাসপাইপ বিস্ফোরণ, মা-মেয়ে দগ্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাসপাইপ লিকেজ হয়ে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধকৃতরা হলেন মা হনুফা বেগম (৪০) ও তার মেয়ে জেসমিন আক্তার (১৮)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত হনুফার ভাতিজা শাহিন হোসেন জানিয়েছেন, তারা মিরপুর-৭-এর ৫ নম্বর রোডের ২১৯ নম্বর ৭ তলা বাসার ৩য় তলায় ...
টসে জিতে ফিল্ডিংয়ে ভারত
কাল সারাদেশে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে সোমবার ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে কুমিল্লার কান্দিরপাড়ে জেলা কার্যালয় থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘ এই হামলা গণতন্ত্রের প্রতি অশনি সংকেত। পার্বত্য জেলায় ...
শেয়ার বাজারে মন্দাভাব প্রবণতায় লেনদেন শেষ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকে ছিল মিশ্র প্রবণতা।তবে আজ রোববার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৪৭৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ৫৬ কোটি ৭৫ লাখ টাকা কম। গত ...
শাহজালালে সোনারবারসহ যাত্রী আটক
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৫ কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল। আবদুর রাজ্জাক খান নামের ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি শনিবার রাত দেড়টায় মালয়েশিয়া এয়ারলাইলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির জানান, গ্রিন চ্যানেল পার হওয়ার সময় রাজ্জাকের ব্যাগ তল্লাশি করে তারা পাঁচ ...
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী ব্রিজ থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবারের প্রবল বর্ষণে এ মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ এবং সড়কে পানি থাকায় শনিবার থেকেই এ যানজট অব্যাহত রয়েছে। পুলিশ জানায়, শনিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় মালবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তার উপর উল্টে যাওয়ায় সাইনবোর্ড থেকে টঙ্গী ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর