দৈনিক দেশজনতা ডেস্ক: পাপুয়া নিউগিনির মাউন্ট কার্সটেন্জ পিরামিড অভিযানে বেস ক্যাম্পে আটকা পড়া এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে উদ্ধার করা হয়েছে। রোববার ইন্দোনেশিয়ায় অবস্থিত দূতাবাসের মাধ্যমে হেলিকপ্টার পাঠিয়ে তাকে উদ্ধার করা হয়। সেভেন সামিট অভিযানের অংশ হিসেবে অস্ট্রেলিয়া ও ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ ৭ পর্বত জয়ে বাংলাদেশ ও ভারতের তিন সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মুসা ইব্রাহীম। মুসার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ...
ব্রেকিং নিউজ
যমুনা সেতুতে তিন ট্রাকের সংঘর্ষে নিহত ২
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর উপর তিনটি ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত ও আরো ২ জন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর উপর এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, বগুড়া জেলার সদর উপজেলার চিঙ্গাসপুর গ্রামের রাজুর ছেলে মীরু (২৪) ও বগুড়া পৌর এলাকার চারমাথার হাফিজার রহমানের ছেলে শুকর আলী (২৬)।আহতরা হলেন, একই জেলার শিবগঞ্জ থানার মহাস্থানগড়ের আকতার হোসেনের ছেলে ...
ইয়াবা ডিলার শাহিন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: বরগুনার পুরস্কার ঘোষিত ইয়াবা ডিলার শাহিন দফাদারকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। শনিবার রাত ৯টার দিকে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার ঘড়ে তল্লাশি চালিয়ে দু`শ পিস ইয়াবা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। শাহিন কালমেঘা ইউনিয়নের কুপদোন গ্রামের নেছার উদ্দিন দফাদারের ছেলে। শাহিন এ অঞ্চলের সবচেয়ে ...
রাজৈর উপজেলায় বাস-ট্রাক সংঘর্ষে ৩জন নিহত
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার সকালে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজৈর থানার ওসি কামরুল ইসলাম জানান, বরিশাল থেকে রংপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন নিহত হন। আহত ১৬ জনকে ...
দুর্ঘটনার কবলে মার্কিন যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুদ্ধজাহাজ ও ফিলিপিন্সের মাল বোঝাই জাহাজ জাপান উপকূলের কাছাকাছি মুখোমুখি দুর্ঘটনার স্বীকার হয়। স্থানীয় সময় আজ ভোর রাতের এ দুর্ঘটনায় নিখোঁজ জাহাজের সাত কর্মী। দুর্ঘটনাটি ঘটেছে জাপানের দক্ষিণ ইকোসুকা সাগরে। দুর্ঘটনার পর ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকার্য। উদ্ধার কার্যে সাহায্য করছে জাপানের সেনা ও মার্কিন নেভি। নিখোঁজ কর্মীদের খোঁজ চলছে। জাপানের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রশিক্ষিত উদ্ধারকা কর্মীদের পাঠান ...
কাহালুতে ভাইয়ের হাতে ভাই খুন
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার কাহালুর কাশিমালা গ্রামে আব্দুল মান্নানের(২২) ছুরিকাঘাতে তার আপন চাচাত ভাই আমিনুর রহমান প্রাং(২৫) নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের ছোট কাশিমালা গ্রামে ঘটনা ঘটে। জানা গেছে, তছলিম ইসলাম ওরফে তাইফুলের পুত্র আব্দুল মান্নান ঘটনার দুদিন আগে তার বড় ভাই ওয়াহেদের স্ত্রীকে মারপিট করে। এ বিষয়টি নিয়ে শনিবার সকাল সোয়া ৭ টার দিকে মান্নানের পিতা তছলিম ইসলাম(তাইফুল) তার বাড়িতে ভাই মতিয়ার ...
তথ্য প্রযুক্তি ওয়েবসাইট উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: হ্যাকারদের কবল থেকে তথ্য প্রযুক্তি ওয়েবসাইট উদ্ধার করা হয়েছে। হ্যাকারদের কবলে পড়েছিল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইট। শনিবার দুপুরের পর ictd.gov.bd ওয়েবসাইটটি খুলছে না দেখে যোগাযোগ করার পর হ্যাকড হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলার রেশ ধরে হ্যাকারদের এই কাজ বলে ধারণা করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ ...
চরফ্যাশনে অগ্নিকান্ডে ২০টি দোকান ভস্মিভূত
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলা সদরের শরিফপাড়া ব্রীজ থেকে থানা রোডের পাবলিক টয়লেট পর্যন্ত বাজারের ২০টি দোকান শনিবার ভোররাতে আগুনে পুড়ে গেছে। চরফ্যাশন ও লালমোহন দমকল বাহিনীর ২টি ইউনিট ২ ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। চরফ্যাশন থানার ওসি এনামূল হক জানান অগ্নিকান্ডে বাজারের মুদি মনোহরী, ফলের দোকান, মোবাইল সার্ভিসিং, ফার্মেসি, সেলুন, হার্ডওয়ার দোকান, ইলেক্টনিক্স দোকানসহ ২০টি ব্যবসায়ীক দোকান ...
সিরাজগঞ্জে মাদক ও টাকাসহ ২ জন আটক
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জে মাদকপল্লী হিসেবে খ্যাত মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন, ইয়াবা ও নগদ ১০ লাখ টাকাসহ মাদক সম্রাট বুলু শেখ ওরফে কায়েস (৩৫) ও মমতা খাতুনকে (৪৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মাহমুদপুর মহল্লার ১নং গলি এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব। আটক মাদক সম্রাট বুলু শেখ ওরফে কায়েস মাহমুদপুর মহল্লার ...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট অধিবেশন আজ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের ২০১৭ সালের বার্ষিক অধিবেশন ১৭ জুন ২০১৭ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বার্ষিক সভা আহ্বান করেছেন। সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে। অধিবেশনে সভাপতিত্ব ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর