১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৪৫

ব্রেকিং নিউজ

লন্ডনে অগ্নিকাণ্ডে মৌলভীবাজারের ৫ জন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকাণ্ডের  ঘটনায় মৌলভীবাজার সদর উপজেলার একই পরিবারের পাঁচ সদস্য গত মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। এই খবর শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কখন তাদের বিষয়ে খবর আসবে এই অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। নিখোঁজ কমরু মিয়া মৌলভীবাজারের সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের ফৈসাউরা গ্রামের বাসিন্দা।  ৯০ বছর বয়সী কমরু মিয়া বছরখানেক ধরে স্বপরিবারে লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ...

চীনে কিন্ডারগার্টেনে বিস্ফোরণে নিহত ৭, আহত ৫০

নিজস্ব প্রতিবেদক: চীনের পূর্বাঞ্চলে একটি কিন্ডারগার্টেন স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে অর্ধ-শতাধিক। বুধবার দেশটির পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, অনেকেই রক্তাক্ত ও অজ্ঞান হয়ে পড়ে আছেন। জিয়াংশু প্রদেশের ফেংজিয়ান কাউন্টি সরকার বলছে, কিন্ডারগার্টেনের কাছের ওই বিস্ফোরণে আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিজি অবশেষে ওএসডি

নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সালাহউদ্দিন মাহমুদকে অবশেষে ওএসডি করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১২ জুন সোমবার সাপ্তাহিক শীর্ষকাগজে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে কয়েক কোটি টাকার বদলি বাণিজ্য’ শিরোণামে একটি ...

পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় পুতিনের শোক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামসহ রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পাহাড় ধসে প্রাণহানির ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রেরিত এক শোকবার্তায় তিনি নিহতদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। বার্তায় তিনি আরও বলেন, আপনাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা ও পাহাড় ধসে এই প্রাণহানির ঘটনায় আমার ...

৮৪২ টি ভারতীয় শাড়ি জব্দ শিমুলিয়া ফেরি ঘাটে

নিজস্ব প্রতিবেদক: শিমুলিয়া ফেরি ঘাটে যাত্রীবাহী বাস থেকে ৮৪২ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে কোস্টগার্ড। কুয়াকাটা হতে ঢাকাগামী যাত্রীবাহী বাস “সমুদ্র সৈকত” হতে মালিক বিহীন অবস্থায় অবৈধভাবে আমদানীকৃত এই শাড়ী আটক করে। জব্দকৃত ভারতীয় শাড়ীর আনুমানিক মূল্য ২২ লাখ ৫৬ হাজার টাকা। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার পানগাঁও কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ আবুল কালাম এবং মোঃ তৌহিদুল ...

পাহাড়ে মানুষ মরছে, প্রধানমন্ত্রী আছেন আনন্দ ভ্রমনে-খালেদা জিয়া

  বিশেষ সংবাদদাতা : পার্বত্য জেলায় পাহাড়ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুইডেন সফরকে ‘আনন্দ ভ্রমন’ বলে সমালোচনা করেছেন খালেদা জিয়া।   বুধবার এক ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন এই সমালোচনা করেন।   তিনি বলেন, ‘‘ আপনারা দেখেছেন, পাবর্ত্য চট্টগ্রামে পাহাড়ধসে ১৫৫ জন লোক মারা গেছে, আর্মীর লোকজনও সেখানে মারা গেছে, এখনো অনেক নিখোঁজ রয়েছে। আর আওয়ামী লীগের নেত্রী ...

মিয়ানমার কারাভোগ শেষে ১ রোহিঙ্গা সহ ১৮ জন বাংলাদেশীকে ফেরৎ

 উখিয়া  প্রতিনিধি: মিয়ানমারে কারাভোগ শেষে এক রোহিঙ্গা ও ১৮ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার মিয়ানমারের অভ্যন্তরে অনুষ্ঠিত বৈঠকের মাধ্যমে ১৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বিপরীতে মিয়ানমারের ঢেকিবনিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে ১১ সদস্যের নেতৃত্ব দেন কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান। মিয়ানমারের ১৩ সদস্যের নেতৃত্ব দেন ...

শেয়ার বাজারে চাঙ্গাভাব অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ...

আরও এক সেনা সদস্যের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে মাটিচাপা পড়াদের উদ্ধার করতে গিয়ে পাহাড় ধসে নিখোঁজ হওয়া এক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সেনা সদস্যের নাম আজিজুর রহমান। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। উল্লেখ্য, সম্প্রতি রাঙামাটিতে পাহাড় ধসে হতাহতদের উদ্ধার করতে গিয়ে মাটি চাপা পড়ে সেনা বাহিনীর ৪ সদস্য নিহত হয়। আহত হয়েছেন আরও কয়েকজন এবং নিখোঁজ ছিলেন ...

পাহাড় ধসে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে নিহতের সংখ্যা বেড়ে ১৮৫ জনে

নিজস্ব প্রতিবেদক: পাহাড় ধসে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ১০৫ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন ৮২ জন। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। বান্দরবানে পাহাড় ধসের পর নিখোঁজ মা মেয়ের লাশ আজ উদ্ধার করা হয়েছে। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পাহাড় ধসে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। কক্সবাজারের টেকনাফে পাহাড় ধ্বসে বাবা-মেয়ে নিহত হয়েছেন।বুধবার ...