১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৮

ব্রেকিং নিউজ

দেশে ফিরেছেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার সকাল পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেটারদের বহনকারী বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এমিরেটস এয়ারলাইনসের বিমানে করে ইংল্যান্ড থেকে ক্রিকেটারদের সকাল পৌনে ৯টায় বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও এক ঘণ্টা দেরিতে পৌঁছায় ক্রিকেটাররা। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের অবিস্মরণীয় উত্থানের চিত্র দেখছে ক্রিকেটবিশ্ব। এরই ধারাবাহিকতার ফল এই আসরের ...

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৫ কিলোমিটারজুড়ে যানজট

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারজুড়ে যানজট চলছে।শনিবার ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে থেমে থেমে গাড়ি চলছে। কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকারের বলেন, শুক্রবার রাতে বংশাই সেতুর মেরামতের কাজ করা হয়। এ জন্য মহাসড়কের একদিকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ কারণেই রাত থেকে যানজট শুরু হয়। যানজট নিয়ন্ত্রণে ...

রাজধানীতে ভুয়া ডিবি গ্রেপ্তার

দৈনিক দেশজনতা ডেস্ক: রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ধারী আট ভুয়া সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় এই তথ্য জানানো হয়েছে। খুদেবার্তায় বলা হয়, ওই আটজনের কাছ থেকে বিদেশি পিস্তল, কিছু সরঞ্জাম ও গাড়ি উদ্ধার করা হয়েছে।

কিউবা নীতি থেকে সরে আসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: কিউবা সরকারের সাথে প্রায় দুই বছর আগে প্রেসিডেন্ট বারাক ওবামা যে চুক্তি করেছিলেন সেটি বাতিল করে দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মিয়ামিতে শুক্রবার এক অনুষ্ঠানে নতুন কিউবা নীতির ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি অন্যতম গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান ছিল কিউবার সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।এ লক্ষ্যে হাভানার সঙ্গে এক ...

ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর স্টকহোম ত্যাগ

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে তিনদিনের সরকারি সফর শেষে শুক্রবার লন্ডন হয়ে ঢাকার উদ্দেশে স্টকহোম ত্যাগ করেছেন। ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে সুইডেনের অরল্যান্ড বিমান বন্দর ত্যাগ করে। সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৩টা ১৫ মিনিটে ...

শনিবার দেশে ফিরছে বাংলাদেশ দল

ক্রীড়া প্রতিবেদক : চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে শেষ হলো বাংলাদেশের স্বপ্নযাত্রা। ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় ম্যাচ খেলে বাংলাদেশ দল এখন দেশে ফেরার অপেক্ষায়। ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্প করতে গত ২৭ এপিল রাতে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ দল। সাসেক্সে নয়দিনের ক্যাম্প শেষে বাংলাদেশ উড়াল দেয় আয়ারল্যান্ডে। সেখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নেয় বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে ইংল্যান্ডে ফিরে বাংলাদেশ। প্রস্তুতি পর্বে ২৭ মে ...

পাহাড় ধস: রাঙামাটিতে আরো দুইজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: টানা বর্ষণে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাঙামাটিতে শিশুসহ আরো দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে জেলায় ১১০ জনের লাশ উদ্ধার করা হলো। আর পাঁচ জেলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৫৫ জনে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা আজ শুক্রবার বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় ...

ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে ৫ বাসে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ রশিদপুর কামাইছড়ার নামক স্থানে হানিফ, শ্যামিল ও এনা পরিবহনের পাঁচটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাস্তায় গাছ ফেলে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে যাত্রী ও পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, ডাকাতির শিকার বাসগুলোর ...

না.গঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একটি বাস খাদে পড়ে কমপক্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েক যাত্রী। আজ শুক্রবার সকালে সাইনবোর্ডের সাদ্দাম মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইনবোর্ডের কাছাকাছি এলাকা ডেমরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বজলুর রশীদ জানান, সকালে একুশে পরিবহনের একটি ...

রাজধানীতে বাস উল্টে নিহত ২ আহত ৪

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মাতুয়াইল সাদ্দাম মার্কেট এলাকায় ঢাকা থেকে নোয়াখালীগামী একুশে পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার পশাল চন্দ্র বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করি। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার ...