১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৬

ব্রেকিং নিউজ

মেয়র মান্নানের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি মেয়র অধ্যাপক আব্দুল মান্নানের বিরুদ্ধে মামলা করেছে ‍(দুর্নীতি দমন কমিশন)-দুদক। রবিবার সকালে গাজীপুরের জয়দেবপুর থানায় এ মামলা করেন দুদকের উপপরিচালক শামসুল আলম। মামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টচার্য। তিনি বলেন, ‘অর্থবরাদ্দে অনিয়মের অভিযোগে মামলাটি হয়েছে। যেখাতে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সে খাতে অর্থ ব্যয় হয়নি, হয়েছে অন্য খাতে। এটি দুর্নীতির ...

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। রোববার (২১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে বেআইনিভাবে তল্লাশি চালানোর অভিযোগ এনে এ দাবি জানানো হয়। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মিথ্যা অভিযোগে যে তল্লাশি চালানো হয়েছে, তা নজিরবিহীন। বিএনপি যখন শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ...

বঙ্গবন্ধু মেডিকেলের ১৪০ ডাক্তারের নিয়োগ বৈধ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৪০ জন চিকিৎসকে নিয়োগ বৈধ বলে রিভিউ রায় ঘোষণা করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। আদালতে আবেদনকারী চিকিৎসকদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও আইনজীবী শরীফ ভূঁইয়া। অপরদিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে ...

নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ রোববার বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩ কোটি ২ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ...

জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান আর নেই। আজ রোববার সকাল ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)  শফিউল আলম প্রধান শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন । জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী অধ্যাপক রেহানা বেগম ও এক ছেলে, ...

‘জঙ্গি আস্তানা’র ৫ যুবকের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর সদরের গাবতলী উত্তরপাড়ার জঙ্গি আস্তানা থেকে পাঁচ যুবক আত্মসমর্পণ করেছেন। রোববার সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে তারা র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের বুলেটপ্রুভ জ্যাকেট পরিয়ে বাড়ি থেকে বের করে র‌্যাবের গাড়ি করে নিয়ে যাওয়া হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে যুবকদের সঙ্গে র‌্যাব সদস্যদের যোগাযোগ হয়। তখন তারা আত্মসমর্পণের ইচ্ছাপোষণ করেন। অভিযান সূত্রে ...

রুহানি ইরানের প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। এখনো চূড়ান্ত ঘোষণা দেয়া না হলেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে শনিবার ঘোষিত প্রাথমিক ফলাফল থেকে সে আভাসই পাওয়া গেছে। তেহরানের সাথে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্ক আরো জোরদারে তার প্রচেষ্টার প্রতি ভোটার সমর্থন জানানোতেই তিনি এ জয় পেতে যাচ্ছেন। নির্বাচন কমিটির প্রধান আলী আসগর আহমাদি ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে বলেন, ভোট ...

সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক: মামলা প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে সিলেট বিভাগে আগামীকাল ২১ মে রোববার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমিতি। ২০ মে শনিবার সন্ধ্যায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা শ্রমিক লীগ সভাপতি এজাজুল হক এজাজের ট্রেড ইউনিয়নের নিবন্ধন বাতিল, সিলেট-কোম্পানীগঞ্জ ...

গাজীপুরে জঙ্গি ও মাদক বিরোধী অভিযানে আটক ৫

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কালিয়াকৈরে জঙ্গি ও মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ শনিবার দুপুরে বিএনপি ওস্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৫ জনকে আটক করেছে। অভিযানে পুলিশের তিন শতাধিক সদস্য অংশগ্রহন করেছে বলে জানা গেছে। আটককৃতরা হলো- কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন (৪০), মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শওকত হোসেন রানা (৪৫), ছাত্রদল কর্মী খায়রুল ইসলাম (৩০), সোহেল মিয়া ...

তরুণীদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেছেন, রেইনট্রি হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার তরুণীদের ছবি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুই তরুণীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ এবং কয়েকটি অনলাইন পোর্টালে তাদের ছবি দিয়ে সংবাদ প্রকাশের বিষয়টি আব্দুল ...