১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

ব্রেকিং নিউজ

নিন্মমুখী প্রবণতায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।  বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ...

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় পথচারী নিহত ২ জন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ২ পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার ধরানীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ধরানীপাড়ায় চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়।নিহতরা হলেন, ধরানীপাড়া গ্রামের আকবর হোসেন ও কবির হোসেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।   হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ...

পুলিশ কর্মকর্তা ও হোটেল কর্তৃপক্ষকে তলব করছে মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক :  বনানীতে দুই তরুণী ধর্ষণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা ও হোটেল কর্তৃপক্ষকে ডেকেছে জাতীয় মানবাধিকার কমিশন গঠিত তদন্ত কমিটি। আগামী ২৫ মে কমিশন কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছে। মঙ্গলবার রাতে তদন্ত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম  বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডাকা হয়েছে। কেননা তদন্ত সম্পূর্ণ করতে হলে তাদের বক্তব্যেরও প্রয়োজনে রয়েছে।’ কমিশন থেকে জানা গেছে, গুলশান জোনের উপ-কমিশনার ...

সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সদরপুর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নুশরাত (৮) ও জিহাদ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নুশরাতের বাবা রিপন খান আহত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই বোন। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার আকোটেরচর ইউনিয়নের বটতলা নামক স্থানে ইটবোঝাই ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ হতাহতের ...

নির্বাচনী রোডম্যাপের চূড়ান্ত খসড়া সম্পন্ন, জুলাই থেকে সংলাপ

নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচনী রোডম্যাপের চূড়ান্ত খসড়া করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে জুলাই থেকে নভেম্বরের মধ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে নিবন্ধিত দলগুলোসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপ করব। ...

রমজানে পণ্যের সঙ্কট বা মূল্য বৃদ্ধির আশঙ্কা নেই : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: নিত্যপ্রয়োজনীয় পণ্যে বাজারে চাহিদার চেয়ে অনেক বেশি মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, পণ্যে সরবরাহও স্বাভাবিক রয়েছে। কোনো পণ্যের সঙ্কট বা মূল্য বৃদ্ধির আশঙ্কা নেই। চিনি, ছোলা, ভোজ্যতেল, ডাল, খেজুরসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্য চাহিদার তুলনায় অনেক বেশি আমদানি করা হয়েছে। বাণিজ্যমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত খাজা মাতুরাই ডিমটি হাজি মাসরির সঙ্গে ...

১৭ বিচারকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক: অধস্তন আদালতে প্রেষণে থাকা ১৭ জন বিচারকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুযায়ী গতকাল সুপ্রিমকোর্ট এ সংক্রান্ত এক আদেশ জারি করে। সার্কুলারে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ না করে ওই ১৭ বিচারককে বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এ নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট বিচারকেরা বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের ...

বৃটেনে বোমা হামলার ঘটনায় বেগম খালেদা জিয়ার তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক: বৃটেনের ম্যানচেস্টারে একটি ইনডোর স্টেডিয়ামে কনসার্ট চলাকালে সন্ত্রাসীদের বোমা হামলায় শিশুসহ পিুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, গতরাতে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি কনসার্টে সন্ত্রাসীদের বোমা হামলায় অসংখ্য মানুষের হতাহতের ঘটনায় আমি গভীরভাবে ব্যাথিত হয়েছি। একের পর এক এধরনের সন্ত্রাসী ঘটনা ...

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানের অপসারণ

নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজকে অপসারণের সিদ্ধান্তের কথা জানান ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান। তিনি জানান, একই সঙ্গে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আব্দুল মাবুদ পিপিএমকে তার দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। তবে তারা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকছেন। এর আগে বার্ষিক এ সাধারণ ...