১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

ব্রেকিং নিউজ

খুলনায় দেহরক্ষীসহ খুন হলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: খুলনায় দুর্বৃত্তদের গুলিতে দেহরক্ষীসহ বিএনপি নেতা নিহত হয়েছেন। তার নাম সরদার আলাউদ্দিন মিঠু (৪২)। তিনি খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার  রাত পৌনে ১০টার দিকে ফুলতলা উপজেলায় মিঠুর নিজ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় আরো দুইজন গুলিবিদ্ধ হয়। তাঁদের ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মিঠুর বড় ভাই সেলিম ...

কার্ভাডভ্যানের সঙ্গে টেম্পুর সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক: বন্দরনগরীর চন্দনাইশে কার্ভাডভ্যানের সঙ্গে টেম্পুর সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সোয়া ৪টায় চন্দনাইশের কসাইপাড় পাঠানপোল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। চন্দনাইশ থানার উপ পুলিশ পরিদর্শক দোলোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। দৈনিক ...

স্বস্তি আসতে পারে দিন দুয়েক পরে: আবহাওয়া অধিদফতর

দৈনিক দেশজনতা ডেস্ক : দেশে গত কয়েকদিন ধরে চলা তীব্র দাবদাহ থেকে কবে মুক্তি পাওয়া যাবে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদফতর অবশ্য বলছে, আর দিন দুয়েক পরে হয়তো কিছুটা স্বস্তি আসতে পারে। দেশের মধ্য থেকে দক্ষিণাঞ্চল পর্যন্ত বয়ে যাওয়া তাপপ্রবাহ আগামী শনিবার নাগাদ স্তিমিত হয়ে আসবে এবং এরপর এসব এলাকায় বৃষ্টি নামার সম্ভাবনা আছে বলে জানাচ্ছেন ...

দুবাইয়ে সড়ক র্দুঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত সাত

অনলাইন ডেস্ক: আরব আমিরাতের দুবাইয়ে এক সড়ক র্দুঘটনায় দুই বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেনে। আহত হয়েছেন পাঁচ বাংলাদেশিসহ আরও ৩৪ জন। নিহত বাংলাদেশিরা হলেন- পটুয়াখালী সদরের বাথারপুর গ্রামের মো. সোবহান মৃধার ছেলে সারওয়ার মৃধা (৩১) এবং বগুড়া সদরের মোহাম্মদ আনিছারের ছেলে আবু তাহের (৩৩)। স্থানীয় সময় মঙ্গলবার সকালে দুবাইয়ের মোহাম্মদ বিন যায়েদ ও শেখ যায়েদ রোডের মধ্যবর্তী আল ইয়ালাসিস রোডে এ ...

সূচক বেড়ে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক: দরপতনের বৃত্ত থেকে বেরিয়ে টানা ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের শেয়ারবাজার। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচক বেড়েছে। এর মধ্য দিয়ে টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকলো দেশের পুঁজিবাজার। তবে মূল্য সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। ...

ঢাকা মহানগর (দঃ) বিএনপি নেতা রবিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবীনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপি’র পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জুরাইন রেল গেটে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয়ার সময় শ্যামপুর থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। দৈনিক দেশজনতা/এমএইচ

নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ডের পদত্যাগ

দেশজনতা ডেস্ক: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (২৪ মে) তিনি টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এ সময় প্রচণ্ড তার সরকারের ৯ মাসের নানা সাফল্য তুলে ধরেন। দেশটিতে এক দশকেরও বেশি সময় ধরে চলা মাওবাদী সশস্ত্র লড়াইয়ে নেতৃত্ব দেন প্রচণ্ড। নেপালি কংগ্রেসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ২০১৬ সালের ৩ আগস্ট ৯ মাসের ...

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৬ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষায় উত্তীর্ণের হার ৯২ দশমিক ৯৮ শতাংশ জানানো হয়। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ পরীক্ষায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৬৮৭টি কলেজের ২৩৬টি কেন্দ্রের মাধ্যমে মোট ২ লাখ ৪৭ হাজার ৮৫০ জন শিক্ষার্থী ...

ঈদে ঘরমুখো মানুষের জন্য ৯শ’ বাস নামাবে বিআরটিসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো যাত্রীদের সেবায় বিআরটিসির ৯০০ বাস চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ঢাকার কমলাপুরে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনে (বিআরটিসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, ৯০০ স্পেশাল’ বাসের মধ্যে ৪৬৬টি জেলা ও উপজেলা পর্যায়ে চলবে। ৫০টি বাস ঢাকার বিআরটিসি ডিপোতে ‘স্ট্যান্ডবাই’ রাখা হবে। আরও ৩০০ বাস মেরামত করে দূরপাল্লায় যাতায়াতের জন্য প্রস্তুত ...

স্থায়ী জামিন পেলেন মেয়র সাক্কু

নিজস্ব প্রতিবেদক: দুদকের দায়ের করা মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু স্থায়ী জামিন পেয়েছেন। বুধবার তার জামিনের মেয়াদ শেষ হওয়ায় আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়ার স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লা জামিন আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ জুন দিন ধার্য করেছেন। এ ছাড়া মামলাটি বিশেষ জজ আটে বদলি ...