অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন সম্পন্ন হয়েছে। একই অবস্থা ছিল গতকালের লেনদেনেও। ফলে গত চার কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে লেনদেন কমছে। সোমবার সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষও হয় নিম্নমুখী প্রবণতায়। দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ ...
ব্রেকিং নিউজ
আবারও রাষ্ট্রপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি
নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট জারি করতে মাসদার হোসেন মামলার শুনানিতে আবার রাষ্ট্রপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না।’ সোমবার আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় নিম্ন আদালতের বিচারকদের চাকরি ও শৃঙ্খলা বিধিমালার গেজেট ...
এতিম ও আলেমদের সঙ্গে বেগম খালেদা জিয়ার ইফতার
নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারও প্রথম রমজানে ওলামা-মাশায়েখ ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২৮ মে) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাব মিলনায়তনে রাজধানীর বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়রত এতিম শিক্ষার্থী ও উলামা-মাশায়েখদের সম্মানে এই ইফতারের আয়োজন করেন বিএনপি চেয়ারপারসন। ইফতারের আগে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মিলনায়তনে ঢুকে উপস্থিত এতিম ও আলেম-ওলামাদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি চেয়ারপার্সন বেগম ...
বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন শ্রমিক। রোববার বিকেলে সিংঙ্গাইর ও সাটুরিয়া উপজেলায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—সিংঙ্গাইরে নজগরের ছেলে তাহের মিয়া (৪২), খালেকের ছেলে বারেক মিয়া (৪৫), রৌশন আলীর ছেলে আসলাম মিয়া (২৮), সাটুরিয়া উপজেলার হরগজ এলাকার চর পাড়া গ্রামের গনেশের ৫ম শ্রেণিতে পড়ুয়া ছেলে জয়ন্ত (১০) এবং গবরা ...
ফিলিপাইনে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত
অনলাইন ডেস্ক: ফিলিপাইনের সামরিক কর্তৃপক্ষ রোববার (২৮ মে) জানিয়েছে, দেশটির দক্ষিণের একটি শহরে ইসলামিক জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত ৮৫ জন নিহত হয়েছে। ফিলিপাইনের দক্ষিণে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে জড়িত জঙ্গিদের সংখ্যা বাড়তে থাকায় সেখানে গত মঙ্গলবার (২৩ মে) থেকে মার্শাল ল জারি করেছে দেশটির প্রেসিডেন্ট ...
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১০
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার মিরপুরে ১০ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন। রোববার সকাল ১০টার দিকে উপজেলার গোবিন্দপুরে রাস্তা পার হবার সময় বাসের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এর এক ঘণ্টা আগে সকাল ৯টায় বিজিবি সদর দপ্তরের সামনে বাসের ধাক্কায় নির্মল মন্ডল (৩০) নামে এক মাছ ব্যবসায়ী মারা যান। ...
রমজানে ব্যাংকে লেনদেন দুপুর আড়াইটা পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকের কর্মঘণ্টা ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ গত ১৭ ও ১৮ মে দু’টি পৃথক সার্কুলারে ...
রাজীব হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দুজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রায় প্রাদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সাক্ষরের পর রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৬৩ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। এর আগে গত ২ এপ্রিল রাজীব হায়দার হত্যা মামলায় দুজনকে ফাঁসি ও ...
বাজার নিয়ন্ত্রণে এবারও ব্যর্থ প্রশাসন
দৈনিক দেশজনতা রিপোর্ট: এবার রোজায়ও সাধারণ মানুষের জন্য কোনো স্বস্তির খবর নেই। রোজা শুরুর আগের দিনই অস্থিতিশীল হয়ে উঠেছে বাজার। তরিতরকারি ও শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংসের দাম আরো বেড়েছে। ইতোমধ্যেই বেঁধে দেওয়া দামের বাইরে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে মাংস। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বেড়ে গেছে রোজার প্রয়োজনীয় পণ্য চিনি, ডাল, ছোলা, ভোজ্য তেল, পেঁয়াজ ও রসুনের দাম। ফলে ...
নিন্মমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৩৬৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ১৬০ কোটি ৫০ লাখ টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর