১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১৩

ব্রেকিং নিউজ

শহীদ জিয়ার সমাধিতে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে দলের শীর্ষ নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান খালেদা জিয়া। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি প্রাঙ্গণে ওলামা দলের আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এদিকে বেগম খালেদা জিয়ার আসার আগেই বিএনপি ...

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ মঙ্গলবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৩১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা গত কালের তুলনায় ২৪ কোটি ১১ লাখ টাকা কম। গতকাল সোমবার ডিএসইতে ...

আজ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদৎবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক,দেশের অন্যতম জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রূপকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে শহীদ হন। দেশের সর্বস্তরের মানুষের কাছে তিনি ‘শহীদ জিয়া’ বলেই পরিচিত। শোকাবহ এই দিনটি স্মরণে রাজধানী ...

ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে থাকবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘মোরা’র সম্ভাব্য আঘাতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশ মোতাবেক দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপির মহাসচিব। ফখরুল বলেন, ‘নিজেরা (নেতাকর্মীরা) সতর্ক থেকে সর্বসাধারণের পাশে দাঁড়াতে ...

কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত

দৈনিক দেশজনতা ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ারে কক্সবাজারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোমবার বিকালে জোয়ারের সময় পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় পানি লোকালয়সহ বসতবাড়িতেও ঢুকে পড়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হচ্ছে। এদিকে কক্সবাজার ও চট্টগ্রাম বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং মংলা ও পায়রা বন্দরকে ...

উত্তাল বঙ্গোপসাগর, আরও অগ্রসর হয়েছে ঘূর্ণিঝড় ‘মোরা’

নিজস্ব প্রতিবেদক: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোরা’ মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তর সোমবার বিকেল ৩টায় সর্বশেষ বিশেষ বুলেটিন-১১তে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোরা’ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকা থেকে কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে ...

সন্ধ্যার মধ্যে উপকূলের মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেশি উচুঁ জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি হ্রাস করতে ২৯ মে সোমবার সন্ধ্যার মধ্যে উপকূলীয় এলাকার মানুষকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ২৯ মে সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুর্যোগ ...

নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ বিআইডব্লিউটিএ’র

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোরা’র বিপদ এড়াতে সারা দেশে নৌচলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ- পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সোমবার বেলা ১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মোরা’ সোমবার দুপুর ১২ টায়  চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৮০ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪০০ কিঃ মিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, ...

সাবেক সচিবের ছেলে হত্যায় ৫ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাফরুলে সাবেক পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুর উদ্দিনের ছেলে পিপলস ইউনিভার্সিটির প্রথম বর্ষের ছাত্র মহিউদ্দিন মিশু হত্যা মামলায় পাঁচজনকে ফাঁসি এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. আতাউর রহমান। একই সঙ্গে তিন আসামিকে খালাস দেয়া হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে ...

সহায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: সহায়ক সরকারের অধীনেই আগামী নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। আমরা নির্বাচনে যাবো। তবে নিরপেক্ষ সরকার ছাড়া তা হবে না। নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে। সবার নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সবার জন্য সমান সুযোগ দিতে হবে। ...