নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সরোয়ার নামে ১ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। রোববার সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার সকালে লক্ষণদিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও হাফিজুর মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত ...
ব্রেকিং নিউজ
বঙ্গোপসাগরের লঘুচাপটি আরো ঘনীভূত হতে পারে
নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে এলাকায় একটি লঘুচাপ সক্রিয় রয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। এ ছাড়াও অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো ...
শ্রীলঙ্কায় ভয়াবহ ভূমিধস নিহত ৯১ জন, নিখোঁজ ১১০ জন।
আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার অবিরাম ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় কমপক্ষে ৯১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় ১১০ জন। এ দিন এই দ্বীপরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। ব্যাপক বর্ষণের কারণে অনেক জায়গাতেই বন্যাপরিস্থিতি তৈরি হয়। এই বড় ধরণের বিপর্যয়ে উদ্ধার কার্যক্রম ও ত্রাণ অভিযানের জন্য আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে দেশটির সরকার কর্তৃপক্ষ।দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, ২,০৪০ ...
স্বামী-স্ত্রীকে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর মনোহরদীতে স্বামী-স্ত্রীকে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বিত্তরা। শুক্রবার দুপুরে জেলার মনোহরদী উপজেলার লামপুর গ্রামের পূর্ব পাড়ার নিজবাড়ি থেকে নিহত মমতাজ বেগম (৫৫) ও বাড়ির পাশে কৃষি জমি থেকে স্বামী ইব্রাহীম মিয়ার (৬০) মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মনোহরদী উপজেলার লামপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার একটি কৃষি জমিতে ইব্রাহীম মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে ...
মিশরে বাসে গুলিবর্ষণ, ২৩ খ্রিস্টান নিহত
অনলাইন ডেস্ক: মিশরে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীদের বেপরোয়া গুলিবর্ষণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। এছাড়া এঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র এখবর জানান। বিবিসির খবরে বলা হয়, কায়রো থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে মানিয়া প্রদেশে এঘটনা ঘটে। বাসটি চার্চের দিকে যাচ্ছিল। সম্প্রতি মিশরে কপটিক খ্রিস্টানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। যার দায়-দায়িত্ব স্বীকার করেছে ...
জাবির আরেক শিক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: সাভারে যাত্রীবাহী বাসচাপায় আহত আরেক শিক্ষার্থী মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান আরাফাত মারা গেছেন। নিহত আরাফাত নরসিংদী জেলার রায়পুরা থানার শাহাপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। শুক্রবার দুপুর ১টার দিকে আরাফাত চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের অপারেশন (ওটি) ইনচার্জ নাছির আহমেদ। পরে ক্যাম্পাসে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় স্থানীয় সংসদ সদস্য ...
ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মিছিল
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে কয়েকটি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশ চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ঢাকা কলেজ শাখার সভাপতি মোর্শেদ হালিম, লালবাগ শাখার নেতা রাফিন জয় এবং উদীচীর সম্পাদক আরিফ নুর। ঘটনায় আহত হয়েছে ১৭ জন। আহতদের ঢাকা ...
সাভারে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক: সাভারে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে। সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, শুক্রবার ভোরে বিরুলিয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নামে প্রায় দুই ডজন মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। নিহত মুক্তার হোসেন মুক্তি (৪৫) সাভার পৌর এলাকার ছোট বলিমেহের মহল্লার আখতার হোসেনের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ...
ভাস্কর্য স্থানান্তরের নির্দেশ করেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত দেবি থেমিসের ভাস্কর্যটি নিয়ে বিতর্ক ওঠায় বৃহস্পতিবার বিকালে এটিকে সরিয়ে অন্য কোথাও পুনঃস্থাপনের নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ তথ্য নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার রাত ১টার সময় তিনি সাংবাদিকদের জানান,‘বৃহস্পতিবার বিকেলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ডেকেছিলেন। এসময় ড. কামাল হোসেন, খন্দকার মাহবুব হোসেনসহ ...
আরবে কাল রোজা শুরু
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব এবং বেশ কয়েকটি দেশে শনিবার রোজা শুরু হচ্ছে। বৃহস্পতিবার কোথাও চাঁদ দেখা যায়নি। সৌদি সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানায়, নতুন চাঁদ বৃহস্পতিবার দেখা যায়নি। এ কারণে রোজা শুরু হবে শনিবার। এদিকে আরব ইউনিয়ন ফর অস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য খালিদ আল জাক বলেন, বৃহস্পতিবার ইসলামি বিশ্বের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রোজা শুরু হবে শনিবার। ফলে এবার ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর