নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভিশনে আওয়ামী লীগ ভয় পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার দুপুরে রাজশাহী জেলা জাতীয় পার্র্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রাজশাহী শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। এরশাদ বলেন, ‘বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন। বাকি আছে ১২ বছর। আমরা একটা কথাও বলিনি। আওয়ামী লীগের কোনো ...
ব্রেকিং নিউজ
সুপ্রিমকোর্টও নিয়ন্ত্রনে নিতে চায় সরকার : প্রধান বিচারপতি
কোর্ট রিপোর্টার: নিম্ন আদালতের মতো সুপ্রিমকোর্টও কব্জায় নিতে চায় সরকার। মঙ্গলবার (২৩ মে) সংবিধানের ষোড়শ সংশধনী মামলার শুনানিতে বর্তমান সরকার সম্পর্কে এ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। এ সময় তিনি সুপ্রিম কোর্টকে পঙ্গু করা হচ্ছে বলেও মন্তব্য করেন। মঙ্গলবার শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে রোববার (২১ মে) শুনানি শেষে সোমবার (২২ মে) পর্যন্ত ...
রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
অনলাইন প্রতিবেদক : সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান(এআইএ) সামিটে যোগ দিতে গত ২০ মে চার দিনের সরকারি সফরে সৌদি আরব গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষে মঙ্গলবার (২৩ মে) রাত দেড়টার দিকে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা করবেন শেখ হাসিনা। এ সফরে তিনি ...
ব্রিটেনে কনসার্টে বিস্ফোরণ : নিহত ২০
দৈনিক দেশজনতা ডেস্ক: ব্রিটেনের ম্যানচেস্টার শহরে একটি পপ কনসার্টে বিস্ফোরণে ম্যানচেস্টারে কনসার্টে বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অর্ধ শতাধিক এটি সম্ভাব্য সন্ত্রাসী হামলা বলে মনে করছে পুলিশ। অন্তত দুটি বিস্ফোরণের ব্যাপারে নিশ্চিত করেছে পুলিশ। মার্কিন গায়িকা আরিয়ান গ্রান্দে ম্যানচেস্টার এরিনাতে তার কনসার্ট কেবল শেষ করার পর যখন দর্শকরা উঠে বের হতে শুরু করেন ঠিক তখনই এই ...
মটরসাইকেল দুর্ঘটনায় হতাহত পুরো পরিবার
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী একই পরিবারের দুই শিশু সন্তান সহ তাদের বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় ওই শিশুদের মা রাহেলা আক্তার (৩০) গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোঃ সফিকুর রহমান (৩৫), তার শিশু কন্যা অঞ্জনা ...
নরসিংদীতে হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ
নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর সামসুল হক হত্যা মামলায় একই পরিবারের চারজনসহ সাতজনেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। সোমবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন। একই সঙ্গে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার কথাও উল্লেখ করেন বিচারক। দণ্ডপ্রাপ্তরা হলেন মহব্বত ...
বাস উল্টে একই পরিবারের তিনজন নিহত
অনলাইন ডেস্ক: সিলেটের তামাবিল সড়কে বাস উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ২২ মে সোমবার বিকেল সাড়ে ৪টায় সিলেট-তামাবিল সড়কের তামাবিল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, জাফলং মামার দোকান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (লোকাল) তামাবিল পয়েন্টে পৌঁছানোর পর হঠাৎ উল্টে যায়। এতে তিনজন বাসের ...
তাপপ্রবাহ আরো ৪ দিন থাকবে
দেশজনতা রিপোর্ট: দেশের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ অবস্থা আরো চার দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রাজশাহী, ঈশ্বরদী,পাবনা ও মাইজদীকোর্ট অঞ্চলসহ কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ...
পাঁচ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল
দেশজনতা ডেস্ক : লা লিগায় পাঁচ বছরের অপেক্ষাটা ফুরোলো রিয়াল মাদ্রিদের। জিনেদিন জিদানের হাত ধরে ২০১২ সালের পর লিগ শিরোপা পুনঃরুদ্ধার করলো দলটি। রোববার রাতে লিগ চ্যাম্পিয়ন হতে মালাগার বিপক্ষে ড্র করলেই হতো। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমারা কি আর শিরোপার আনন্দে একটু খানি অপূর্নতা রাখতে চান? প্রতিপক্ষের মাঠে তাই ২-০ গোলের জয় তুলে নিয়েই শিরোপা উৎসবে মাতে দলটি। রিয়ালের ...
কমানো হবে ভ্যাটের হার : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: নিজের অবস্থান থেকে সরে আসছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কমানো হবে ভ্যাট রেট। আগামী ১ জুলাই থেকে এটা কার্যকর হবে। আজ রোববার সচিবালয়ে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) নেতৃবৃন্দের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনা শেষে তিনি এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, আগামী ২৫-২৬ তারিখে প্রধানমন্ত্রীর সঙ্গে বসে এ হার ঠিক করা হবে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর করা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর