৫ই জুন, ২০২৬ ইং | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

কার্ভাডভ্যানের সঙ্গে টেম্পুর সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক:

বন্দরনগরীর চন্দনাইশে কার্ভাডভ্যানের সঙ্গে টেম্পুর সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে আরও ১২ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সোয়া ৪টায় চন্দনাইশের কসাইপাড় পাঠানপোল এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার উপ পুলিশ পরিদর্শক দোলোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২৫, ২০১৭ ৬:১২ অপরাহ্ণ