ক্রীড়া প্রতিবেদক: (ঢাকা,১৭ মে) শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের । দলীয় ৭২ রানে ব্যক্তিগত ২৩(৪২) রানে সাজঘরে ফিরে যান তামিম ইকবাল ।তারপর উইকেটে ছন্দপতন।মুশফিক যখন ৫৫(৬৬) রানে আউট হয়,দলের রান তখন ৩৭.১ ওভারে ১৮১/৫ রান।তারপর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ-মোসাদ্দেক জুটি। মাহমুদুল্লাহ ৫১(৫৫) রানে এবং মোসাদ্দেক ৪১(৪১) রানে যখন আউট হয়, দলের রান তখন ৪৯.১ ওভারে ২৫৩/৭। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫০ ...
ব্রেকিং নিউজ
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন কুসিক মেয়র সাক্কু
নিজস্ব প্রতিবেদক: (ঢাকা,১৭ মে) দ্বিতীয় মেয়াদে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন মনিরুল হক সাক্কু। আজ বুধবার দুপুরে সিটি কর্পোরেশনের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক জাহাংগীর আলমের কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এদিন, শপথ গ্রহণের আগে মামলায় গ্রেফতারী পরোয়ানা নিয়ে তিনি সাংবাদিকদের বলেন, মামলা নিয়ে আমি শঙ্কিত নই। যেখানেই সরকার তাদের (অন্য মেয়রদের) বরখাস্ত ...
কোনো অঞ্চলের মানুষ উপেক্ষিত থাকবে না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: (ঢাকা,১৭ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোনো অঞ্চলের মানুষ উপেক্ষিত থাকবে না। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সমাজের মূল ধারায় ফিরিয়ে এনে সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ৩৫০ শিক্ষার্থীর প্রত্যেককে বৃত্তি হিসেবে ২৫ হাজার টাকার চেক দেয়া হয়। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ...
সাত খুন মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক: (ঢাকা,১৭ মে) নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিল ও ডেথ রেফারেন্স এর শুনানির জন্য বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম এর বেঞ্চে এ শুনানি হবে। এর আগে গতকাল মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের আপিল ...
মিশ্র প্রবণতায় লেনদেন শেষ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ৬৮৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কালের তুলনায় ১২০ কোটি ৯১ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার ডিএসইতে ৫৬৩ ...
আদালত স্থানান্তর হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার
কোর্ট রিপোর্টার: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলারও আদালত পরিবর্তনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটি এখন বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাও একই আদালতের বিচারকের কাছে স্থানান্তরের নির্দেশ দেন হাইকোর্ট। এর ফলে এই বিচারকের অধীনে এখন এ দুটি মামলার কার্যক্রম চলবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া। আজ ...
গোয়েন্দা কার্যালয়ে দিলদার
নিজস্ব প্রতিবেদক: আপন জুয়েলার্স থেকে জব্দ করা বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার বিষয়ে জবাব দিতে শুল্ক গোয়েন্দা কার্যালয়ে উপস্থিত হয়েছেন প্রতিষ্ঠানটির মালিক দিলদার আহমেদ সেলিম। বেলা পৌনে ১২টার দিকে তিনি রাজধানীর মগবাজারের এই সংস্থাটিতে হাজির হন। গত ১৪ ও ১৫ মে রাজধানীকে আপন জুয়েলার্সের ছয়টি বিক্রয় কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় ১৩ মণ স্বর্ণ এবং ৬১ গ্রাম হীরা জব্দ করে শুল্প ...
বিনামুল্যে হার্ট অ্যাটাকের ইনজেকশন
নিজস্ব প্রতিবেদক: হার্ট অ্যাটাকের পর জরুরি জীবন রক্ষাকারী ইনজেকশন এখন থেকে বিনামুল্যে পাওয়া যাবে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। চিকিৎসকেরা বলছেন, হার্ট অ্যাটাকের পর ধমনিতে জমাট বেঁধে যাওয়া রক্ত গলিয়ে দেয়া এই ইনজেকশন জীবন রক্ষা করতে পারে। হার্ট অ্যাটাকের শিকার হয়ে কেউ ওই হাসপাতালের জরুরি বিভাগে গেলে বিনামূল্যে এই ইনজেকশন পাবেন। বাইরের ওষুধের দোকানে তা কিনতে গেলে দাম পড়ে পাঁচ-ছয় ...
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস আজ। জাতিসংঘের অঙ্গ সংগঠন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর ১৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আইটিইউ এর ১৯৩টি সদস্য রাষ্ট্রের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-বিগ ডাটা ফর বিগ ইম্প্যাক্ট। বিশ্বায়নের এ যুগে তথ্য ও টেলিযোগাযোগ ব্যবস্থা- উন্নয়ন ও অগ্রগতির অন্যতম হাতিয়ার। বর্তমানে মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ...
কূটনীতিক ফারুক চৌধুরী আর নেই
দেশজনতা ডেস্ক : সাবেক পররাষ্ট্র সচিব ও কূটনীতিক ফারুক আহমদ চৌধুরী আর নেই । বুধবার (১৭ মে) ভোর ৫টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্বাধীনতার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভাষা ও আচরণ নির্ধারণে তার বিশেষ অবদান রয়েছে। ফারুক চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১৪ জানুয়ারি সিলেট জেলার করিমগঞ্জে। তার শৈশব কেটেছে বৃহত্তর সিলেটে ও ভারতের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর