১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:৪৩

ব্রেকিং নিউজ

বাংলাদেশেও হামলা করেছে র‌্যানসমওয়্যার –

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশেও ব্যক্তিগত কম্পিউটারে র‌্যানসমওয়্যার ভাইরাসের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। র‌্যানসমওয়্যারের হামলার শিকার হওয়া ব্যক্তিরা নিজেরাই যোগাযোগ করে এ তথ্য দিয়েছেন সাইবার বিশেষজ্ঞদের। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে ৩০টিরও বেশি কম্পিউটার এই ধরনের হামলার শিকার হয়েছে। বিশ্বব্যাপী র‌্যানসমওয়্যার হামলার মধ্যে বাংলাদেশের অন্তত ৩০টি কম্পিউটার আক্রান্ত ...

আপন জুয়েলার্স ও রেইনট্রির মালিককে তলব

নিজস্ব প্রতিবেদক: স্বর্ণ, ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্স ও অবৈধ মদ রাখার দায়ে হোটেল দ্য রেইনট্রি এর মালিককে তলব করেছে শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অ‌ধিদফত‌র। আজ সোমবার শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে সোনা ও হীরা আটক করা হয়। এগুলো ব্যাখ্যাহীনভাবে মজুত রাখা ছিল। এ বিষয়ে ব্যাখ্যা জানার জন্য ...

ঝড়ে মুন্সীগঞ্জে ২০০ বাড়িঘর বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে আজ সোমবার ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। শ্রীনগর উপজেলার ভাগ্যকূল, রাঢ়ীখাল ও বাঘরা এলাকায় প্রায় ২০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। বহু বৈদ্যুতিক খুঁটি ও  গাছ উপড়ে গেছে। দুইটি গাভী মারা গেছে। অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে ঘোলঘরস্থ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং আরও ১১ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঝড়ের পর বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। গাছপালা ...

সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল

দেশজনতা ডেস্ক : ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিল খারিজ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এ রায় দেন। সকাল সোয়া ৯টার দিকে রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপন দিয়ে শুনানি শুরু হয়। বেলা ১১টা ৫ মিনিটে শুনানি শেষে রায় দেন আপিল বিভাগ। এর আগে গতকাল রোববারও একই ...

মতিঝিলে হোটেল থেকে লাশ উদ্ধার

দেশজনতা ডেস্ক : রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থিত আসমা হোটেলের একটি কক্ষ থেকে রোববার রাত সোয়া ১১টায় অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  আসমা হোটেলের ব্যবস্থাপক জুয়েল মিয়া জানান, জামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তি ...

রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে আজ (সোমবার) থেকে খোলাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর আওতায় এ বছর খোলাবাজারে চিনি ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি লিটার সয়াবিন ৮৫ টাকা, ছোলা কেজিপ্রতি ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা আর খেজুর বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। রোজা সামনে রেখে ...

আজ ফের সাইবার হামলার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে সাইবার হামলার হুমকি বেড়ে চলেছে। আজ এ হামলার শিকার হওয়া মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোলের নির্বাহী পরিচালক রব ওয়েইনরাইট এ কথা বলেছেন। কম্পিউটার ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি করা শুক্রবারের সাইবার হামলার ব্যাপকতা রোববার পর্যন্ত আরও বেড়েছে। রব ওয়েইনরাইট রোববার বলেছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫০টি দেশ আক্রান্ত হয়েছে। হামলার শিকারের সংখ্যা দাঁড়িয়েছে ২ ...

আপন জুয়েলার্সের ৫ শোরুমে অভিযান, একটি সিলগালা

নিজস্ব প্রতিবেদক: ‘ডার্টি মানি’ অনুসন্ধানের অংশ হিসেবে আপন জুয়েলার্সের বিভিন্ন দোকানে অভিযান চালাচ্ছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আজ রোববার সকালে রাজধানীর গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি শোরুমে অভিযান চালানো হয়। এ সময় গুলশানের একটি শোরুম সিলগালা করে দেওয়া হয়েছে। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ও এ নিয়ে সারা দেশে তোলপাড়ের মধ্যে প্রতিষ্ঠানটির শোরুমে ...

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪

অনলাইন ডেস্ক: তুরস্কের দক্ষিণাঞ্চলের মারমারিস এলাকায় একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। শনিবার বাসটি সাগর তীরবর্তী একটি অবকাশকেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪০ জন আরোহী ছিলেন। তবে এদের মধ্যে কোনও বিদেশি পর্যটক নেই। ধারণা করা হচ্ছে, চলন্ত অবস্থায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে ...

ভ্রাম্যমাণ আদালতের পক্ষে রাষ্ট্রপক্ষের আবেদন

নিজস্ব প্রতিবেদক: ভ্রাম্যমাণ আদালত বাচাতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আজ রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। তিনি গণমাধ্যমকে বলেন, ২০০৯ সালে আইনটি হওয়ার পর ভেজাল, নকল, বাল্যবিবাহ রোধ, নকলমুক্ত পরীক্ষা গ্রহণসহ বিভিন্ন ...