১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৯

ব্রেকিং নিউজ

রমজান উপলক্ষে পুঁজিবাজারের সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের সময় কমছে ৩০ মিনিট। পুঁজিবাজারে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হবে এবং শেষ হবে দুপুর ২টায়। অর্থাৎ রমজান মাসে পুঁজিবাজারে ৪ ঘণ্টার পরিবর্তে সাড়ে ৩ ঘণ্টা লেনদেন হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সাধারণত পুঁজিবাজারে লেনদেন সকাল সাড়ে ১০টা ...

শিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক: চিত্রশিল্পী মুর্তজা বশীরের স্ত্রী আমেনা বশীর মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকাল ৬টা ৫০ মিনিটে মারা যান তিনি। স্বামী মুর্তজা বশীরও গুরুতর অসুস্থ হয়ে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তার মেয়ে মুনীরা বশীর সাংবাদিকদের জানান, মা আর নেই। কী বেদনার কথা দেখুন। একই হাসপাতালের নিবিড় ...

সড়কে ঝরল প্রাথমিক শিক্ষা একাডেমির ডিজির প্রাণ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফজলুর রহমান চট্টগ্রামে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চার সফরসঙ্গীও।  শনিবার সকালে জেলার ফটিকছড়ি উপজেলার বারাইহাটের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়। আহত হয়েছেন তার চার সফরসঙ্গী। তাদের মধ্যে রফিকুল ইসলাম, আলী হোসেন, মুশফিকার নাম জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ফজলুর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ...

রমজান সামনে রেখে ভোগ্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক: রমজান মাস সামনে রেখে চড়া ভোগ্যপণ্যের বাজার। হুটহাট ওঠানামা করছে বিভিন্ন পণ্যের দাম। এতে অস্থির হয়ে উঠেছে বাজার, দিশেহারা হয়ে পড়েছেন মধ্যম সারির ব্যবসায়ীরা। ছোলা, চিনি ও রসুনের বাজার ক্রমশঃ ঊর্ধ্বমুখী হচ্ছে। চাল, ভোজ্যতেল, আটা ও ডালের দাম অপরিবর্তিত রয়েছে। মাছ ও মাংস আগের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে। বেড়েছে সবজির দাম। দাম বেড়েছে ব্রয়লার মুরগিরও। বাজারে, ছোলা ...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং নামে একটি পোশাক কারখানায় আগুন লাগে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের গাজীপুরের কালিয়াকৈর ও জয়দেবপুর, সাভারের ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারি উপপরিচালক আক্তারুজ্জামান জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ ...

রাজবাড়ীতে ‘বন্দুকযুদ্ধে’ ২ চরমপন্থী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই চরমপন্থী নেতা নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দুর্গম পদ্মার রাখালগাছি চরে এ বন্দুকযুদ্ধ হয়। নিহতরা হলেন, নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা পাবনার বাপ্পী (৩৪) ও তার সহযোগী রাজবাড়ীর বরাত ইউনিয়নের সাভার গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে লালন (৩৫)। এসময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা ...

পাকিস্তানে বোমা বিস্ফোরণ : নিহত ১৭

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাস্তুংয়ে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পরপর একটি মসজিদের পাশে এ বিস্ফোরণের ঘটনায় আরো অনেকে আহত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর দিয়েছে  পাকিস্তানি গণমাধ্যম ডন। পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়, এ হামলায় পাকিস্তান সিনেটের ডেপুটি চেয়ারম্যান আব্দুল গফুর হায়দারির গাড়ি বহর আক্রান্ত হয়েছে। পরে হায়দারি সংবাদ ...

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৩৬

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার সাতটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা ৫ জন, তালা থানা ৪ জন, কালিগঞ্জ থানা ২ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ৩ জন ...

ইভিএম নিয়ে নির্বাচন কমিশনারের বক্তব্য দূরভিসন্ধিমূলক : রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ইভিএম পদ্ধতিতে নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বক্তব্য দূরভিসন্ধিমূলক। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বৃহস্পতিবার বলেছেন, সকল রাজনৈতিক দল চাইলেই আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। ...