লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে। এ সময় বিএসএফের গুলিতে আহত রসুল মিয়া (৩১) নামের এক বাংলাদেশিকে টেনে হেঁচড়ে ধরে নিয়ে গেছে বিএসএফ। রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে বুড়িহাট সীমান্তে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে বিএসএফ। এ সময় গুলিতে আহত হয়ে মাটিতে ...
ব্রেকিং নিউজ
তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৩ শিশু সহ নিহত ৩৬
অনলাইন ডেস্ক : তাঞ্জানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ৩৬ শিক্ষার্থী। এর মধ্যে ৩৩ জনই শিশু। শিক্ষার্থীতে ভরা একটি বাস শনিবার সকালে ঢালু একটি সড়ক থেকে পিছলে পড়ে যায় গিরিখাদে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। তাঞ্জানিয়ার উত্তরাঞ্চলে কারাতু জেলায় আরুশা শহরে এ দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন ম্যাগুফুলি এই দুর্ঘটনাকে ‘জাতীয় দুর্যোগ’ বলে ...
গাজীপুরে গুলি করে ব্যবসায়ীর ৬৬ লাখ টাকা ছিনতাই
নিজস্ব প্রতিবেদক: রবিউল ইসলাম নামে এক গার্মেন্ট ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ৬৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এসময় ওই ব্যবসায়ীর গাড়িচালক ও কারখানার ক্যাশিয়ার আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা ...
রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রৌমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর উপজেলার কুড়িগ্রাম-চিলমারী মহ্সাড়কের চুনিয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, আব্দুর রাজ্জাক রাজু স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেল যোগে রৌমারী ফিরছিলেন। তিনি উলিপুর উপজেলার চুনিয়ারপাড় এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে গরু বোঝাই একটি ভটভটি ধাক্কা তাকে দিলে তিনি গুরুতর হন। ...
৫৮ দল নিয়ে এরশাদের নতুন জোট
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির নেতৃত্বে ৫৮টি দল মিলে নতুন রাজনৈতিক জোট ঘোষণা করলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বার্তায় এ জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়টি জানানো হয়। এর আগে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের বিভিন্ন ...
ডিএসসিই–ইআরএফের আলোচনা ‘দেশে দুর্নীতির জয় হয়েছে’
নিজস্ব প্রতিবেদক: দেশে দুর্নীতির জয় হয়েছে বলে মনে করেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান। মজিবুর রহমান বলেন, ‘নীতি ও দুর্নীতির লড়াই উন্নয়নের পথে বড় বাধা। যেখানে নীতির জয় হয়, সেখানে উন্নয়ন ত্বরান্বিত হয়। আর দুর্নীতির জয় হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। আমার মনে হয় বাংলাদেশে দুর্নীতির জয় হয়েছে।’ ঢাকা স্কুল অব ইকোনমিকস (ডিএসসিই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) যৌথ ...
সরকারি জায়গায় আ.লীগ নেতার দোকানঘর
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে একটি দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়ার পর গতকাল শনিবার পুলিশ গিয়ে কাজ থামিয়ে দিয়েছে। এই নেতার নাম আব্দুল মান্নান। তিনি মহানগরের ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওয়ার্ডের বেলদারপাড়া মোড়ে তিনি দোকানঘরটি নির্মাণ করছিলেন। এ ব্যাপারে স্থানীয় লোকজন রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের কাছে লিখিত অভিযোগ ...
স্থায়ী কমিটির সঙ্গে সোমবার বৈঠকে বসবেন খালেদা জিয়া
দেশ জনতা ডেস্ক : দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার রোববার পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ‘ভিশন ২০৩০’ নিয়ে আলোচনা করতেই এ বৈঠক ডাকা হয়েছে।
ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও, ২ জঙ্গি নিহত
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা। উপজেলার বজ্রাপুর হঠাৎপাড়া গ্রামের ওই বাড়িটি রোববার সকাল ৬টার দিকে ঘিরে রাখার পর আত্মঘাতী হামলায় ২ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর। এ ছাড়া জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় কাউন্টার টেরোরিজমের এডিশনাল এসপি নাজমুল হাসান, ...
অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা জনগণের কথা ভাবে না : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবৈধভাবে যারা ক্ষমতা দখল করে, সংবিধান লংঘন করে যারা ক্ষমতা দখল করে, তারা জনগণের কথা ভাবে না। তারা ক্ষমতা ভোগ করে আর কিছু এলিটকে লুটপাটের সুযোগ করে দেয়। তিনি বলেন, ২১ বছর পর ক্ষমতায় এসে ঘোষণা দিয়েছিলাম- আমি শাসক না জনগণের সেবক হিসেবে বাংলাদেশ পরিচালনা করব। আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন, আমি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর