অনলাইন : নদীর পানি দূষণ ও নদীর ওপর বাঁধ দেয়ায় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকা শুকাচ্ছে। মরে যাচ্ছে নদী। বাংলাদেশের ফেলা আবর্জনায় দূষণ বাড়ছে পশ্চিমবঙ্গের চুর্নি নদী, মাথাভাঙা নদীতে। এমন অভিযোগ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নালিশ জানাবে মমতা ব্যানার্জি সরকার। শুক্রবার রাজ্যের নদীয়া জেলায় এসে প্রশাসনিক বৈঠকে এই কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে আসা নদীর ...
ব্রেকিং নিউজ
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে রুমা (৪) ও সুর্বণা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার প্রত্যাশি এলাকার বাউলনন্দের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই এলাকার রুবেল হোসেনের মেয়ে এবং সুবর্ণা সুমন মিয়ার মেয়ে। পরিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির আঙিনায় খেলা করছিল রুমা ও সুর্বণা। হঠাৎ সবার চোখ ফাঁকি দিয়ে তারা ...
বাবার কোলে চড়ে পরীক্ষা দিয়েও পাস করেছে নাইস
দেশ জনতা ডেস্ক : বগুড়ার ধুনটের বহালগাছা গ্রামের শারীরিক প্রতিবন্ধী নাইস খাতুন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল বাবা কোলে চড়ে। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে সেই নাইস খাতুন এসএসসিতে জিপিএ-৩.৫৫ পেয়েছে। তার এই ফলাফলে পরিবারসহ গোটা বহালগাছা গ্রামেই ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস। লেখাপড়া শেষে শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে চায় নাইস। সে চায় ভবিষ্যতে শিক্ষক হয়ে তার মতো অসহায় ও দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার ...
ভিশন-২০৩০ : ১০ মে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ভিশন-২০৩০ নিয়ে বিস্তারিত তুলে ধরতে আগামী ১০ মে (বুধবার) সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওইদিন রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিকেল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন করবেন তিনি। চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ সম্মেলনে সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও কূটনীতিকদের আমন্ত্রণ জানানো ...
রমজানের আগেই সাংগঠনিক কমিটি ঘোষণার নির্দেশ খালেদা জিয়ার
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সাংগঠনিক ইউনিটের সব কমিটি আগামী রমজানের আগেই গঠনের নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আন্দোলনের জন্য প্রস্তুত করতে তিনি এ নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি তিনি দায়িত্বপ্রাপ্ত নেতাদের তিনি লিখিত ও মৌখিকভাবে জানিয়েও দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এদিকে চেয়ারপারসনের নির্দেশনা পেয়ে কাজ শুরু করে দিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। তবে এরই মধ্যে ঘোষিত ...
দেশে গণতন্ত্র বলতে কিছু নেই : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: দেশে গণতন্ত্র বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, গণতন্ত্রের মূল বিষয় গণমাধ্যম পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে। আফগানিস্তানের চেয়েও দুই ধাপ নিচে বাংলাদেশের অবস্থান। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিবেদন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনেও দেখা যায় যে বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নেই। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ...
জিপিএ-৫ এ ছেলেরা. পাসে এগিয়ে মেয়েরা
নিজস্ব প্রতিবেদক: সব বোর্ডে পাসের হারে ছাত্রীরা এগিয়ে থাকলেও ছেলেরা জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন। গতবছর পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। গতবারের চেয়ে এ বছর পাসের হার কমেছে ৭ শতাংশ ৯৪ শতাংশ। অন্যদিকে, সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন; যা গতবছর ছিল ১ লাখ ৯ হাজার ৭৬১। গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ কমেছে ৫ হাজার। এবার ...
মাধ্যমিকে জিপিএ ও পাসের হার কমেছে
নিজস্ব প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এজন্য খাতা মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনাকে কারণ হিসেবে উপস্থাপন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবার ১০ বোর্ডে ১৭ লাখ ৮১ হাজার ৯৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। সে হিসেবে পাসের হার ৮০.৩৫ শতাংশ। এর মধ্যে চট্টগ্রাম ...
বিনিয়োগ সুবিধার অভাবে অর্থ পাচার হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: অর্থ পাচার নিয়ে বৈশ্বিক কোনো সংস্থার প্রতিবেদন প্রকাশ হলেই সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্য রয়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) ব্যাংকস ইন সুইজারল্যান্ড প্রতিবেদন, মোসাক ফনসেকার পানামা পেপারস বা ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্গ্নোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) প্রতিবেদনে বাংলাদেশ থেকে অর্থ পাচারের তথ্য আসছে বারবার। বিশেষজ্ঞরা বলছেন, মূলত বিনিয়োগ সুবিধার অভাব এবং নিরাপদ ও ...
দায়িত্বে অবহেলা : ফল পায়নি কারিগরির ৩৫ প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক: দায়িত্বশীলদের অবহেলার কারণে কারিগরি শিক্ষাবোর্ডের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশিত হয়নি। ফলে প্রায় ১৩ শ’ শিক্ষার্থীর এবার এসএসসি উত্তীর্ণ হওয়া সম্ভব হয়নি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারিগরি বোর্ডের দায়িত্বশীলরা। আর ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল যোগ না হওয়ার কারণে এবার পাশের হার কমে গিয়েছে বলেও জানিয়েছেন তারা। ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষাবোর্ডে পাশের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর