১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে  শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামছে টাইগাররা। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়ে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন মাশরাফিরা। এই ম্যাচে বাংলাদেশ একাদশ কেমন হবে? তা নিয়ে এখন যত আলোচনা। প্রথম ম্যাচে বল হাতে মাশরাফি বিন মুর্তজাকে দারুণ সমর্থন জুগিয়েছেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন দুজনই। মিতব্যয়ী বোলিংয়ে মাশরাফি ১ উইকেট পয়েছেন। আর মোস্তাফিজ ও রুবেল ...

বাংলাদেশের জনগনের মত প্রকাশের স্বাধীনতা সীমিত : হিউম্যান রাইটস ওয়াচ

দৈনিক দেশজনতা ডেস্ক: বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত সীমিত। এ ছাড়া রাষ্ট্র, উগ্রপন্থিসহ অন্যান্য বিরাষ্ট্রীয় দ্বিমুখী চাপের মুখে নাগরিক সমাজ। তাদের হত্যা ও হামলার হুমকি দিচ্ছে উগ্রপন্থি গ্রুপগুলো। নিরাপত্তা রক্ষাকারীরা ক্রমবর্ধমান হারে হয়রানি ও তাদের ওপর নজরদারি চালাচ্ছে। কর্তৃপক্ষ ভিন্ন মতাবলম্বী অথবা সমালোচকদের কণ্ঠরোধ করতে অতিমাত্রায় আইন প্রয়োগ করছে। সমালোচকদের শাস্তি দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) ব্যবহার ...

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী আজ শুক্রবার। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন তিনি। দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠন সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার সকাল ১০টায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং তার রূহের মাগফিরাত কামনায় ...

বাদ ফজর আমবয়ানে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ধর্ম ডেস্ক : টঙ্গীর তুরাগ নদের তীরে আজ শুক্রবার বাদ ফজর থেকে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের পর চারদিন বিরতি দিয়ে শুরু হচ্ছে ইজতেমার দ্বিতীয় পর্ব। তবে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ময়দানের ছামিয়ানার নিচে জমায়েত হওয়া মুসল্লিদের উদ্দেশে অনানুষ্ঠানিক বয়ান শুরু হয়েছে। আগামী রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ বছরের ...

জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত ১ ফেব্রুয়ারি থেকে : ইসি

নিজস্ব প্রতিবেদক: কোটি নাগরিককে ১ ফেব্রুয়ারি থেকে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভোটার হয়েও এসব নাগরিক গত কয়েক বছর ধরে কোনো ধরনের জাতীয় পরিচয়পত্র না পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ওই সভায় প্রবাসে থাকা বাংলাদেশি নাগরিকদের ভোটার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর নারী বা পুরুষের পাশাপাশি হিজড়া পরিচয়েও ...

শেখ হাসিনার অধীনে নির্বাচন : কী ভাবছে বিএনপির তৃণমূল?

দৈনিক দেশজনতা ডেস্ক: নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের যে দাবি বিএনপি তুলেছে- ক্ষমতাসীন আওয়ামী লীগ এরই মধ্যে সেটি নাকচ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারই যে নির্বাচনের সময় ক্ষমতায় থাকবে, সে কথা পরিষ্কার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন প্রেক্ষাপটে আসছে সাধারণ নির্বাচনে বিএনপির অবস্থান কী হবে- সেটি নিয়ে দলটির নেতাদের মাঝে আলোচনা বেশ জোরালো চলছে। মাঠ পর্যায়ের বিএনপি নেতাদের মাঝে নির্বাচন ...

মাগুরায় জামায়াতপন্থী উপজেলা ভাইস-চেয়ারম্যানসহ আটক ৬

মাগুরা প্রতিবেদক: মাগুরা জেলার শ্রীপুর উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানসহ ৬ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। জেলা শহরের দোহারপাড় এলাকায় জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয় থেকে বৃহস্পতিবার বিকালে তাদের অাটক করা হয়। মাগুরা সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, জামায়াত পরিচালিত আল আমিন ট্রাস্ট কার্যালয়ে বৈঠক করা অবস্থায় বিকাল ৪টার দিকে নাশকতা সৃষ্টির আশংকার ...

রাজশাহীতে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রাজশাহী প্রতিবেদক: রাজশাহী নগরীতে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নগরীর শিরোইল কলোনী এলাকা থেকে বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, নগরীর মতিহার থানার মিরকামারি এলাকার বেলাল হোসেনের স্ত্রী জেসমিন ওরফে বিবিজান (৩৮) ও নগরীর বোয়ালিয়া থানার ভদ্রা জামালপুর এলাকার লিয়াকত আলীর ছেলে শওকত আলী (৩৯)। পুলিশের ভাষ্য, এরা ...

উত্ত্যক্ততা ও নির্যাতন: বুয়েটের তদন্ত কমিটির ৩ শিক্ষককে হাই কোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক: আজ বৃহস্পতিবার হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তিন ছাত্রীকে ইভটিজিং এবং এক ছাত্রকে শারীরিক নির্যাতন করার ঘটনায় তিন শিক্ষককে তলব করেছেন । বুয়েটের তিন শিক্ষক হলেন- ড. রৌশন মমতাজ, মো . মকসুদ হেলালী, মো কামরুল আহসান। এই তিন শিক্ষককে ২৪ জানুয়ারি আদালতে হাজির হয়ে ওই ঘটনায় তৈরি করা প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। এক রিট ...

অতিরিক্ত পুলিশ সুপার পদে ১৫৫ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ১৫৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১-এর উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। দৈনিক দেশজনতা /এন আর