১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

ব্রেকিং নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটে বাংলাদেশ বানানটি ভুল

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দিনটি শুক্রবার। প্রতিপক্ষও তুলনামূলক শক্তিশালী। তাই ভক্তরা অনেকেই ম্যাচটি দেখার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। অনেকে টিকিটও কেটে ফেলেছেন। কিন্তু একটি বিষয় সবাইকে অবাক করে দিয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকিটে বাংলাদেশ বানানটি ভুল লেখা হয়েছে। এ নিয়ে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। এমন গুরুত্বপূর্ণ একটি ইভেন্টে কীভাবে এমনটি হলো তা নিয়ে ...

কালিগঞ্জের শিক্ষা কর্মকর্তা অফিস করেননি ১০ মাসে ১০ দিনও

নিজস্ব প্রতিবেদক: অফিসে আসেন না সাতক্ষীরার কালিগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান। ২০১৭ সালের মার্চে নিয়োগের পর এখন পর্যন্ত তিনি অফিস করেছেন হাতে গোনা দুই এক দিন। আর তার এই গরহাজিরের কারণে উপজেলা শিক্ষা প্রশাসনের কাজে বিঘ্ন ঘটছে বিস্তর। সহকর্মীরা জানান, শুধু উপজেলার শিক্ষক নিয়োগ বোর্ড ও পরিচালনা পর্ষদের কমিটি গঠনের দিনে অফিসে আসেন তিনি। বাকি দিন অফিসের হিসাবরক্ষক ...

মুন সিনেমা মালিককে ৯৯ কোটি টাকা দেয়ার নির্দেশ : হাইর্কোট

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার মুন সিনেমা হলের মালিকানা নিয়ে মামলার পর সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের যে রায় এসেছিল সেই জমি ও সেখানে গড়া স্থাপনার মূল্য ৯৯ কোটি টাকার ওপরে। বিশেষজ্ঞ নির্ধারিত এই অর্থ তিন কিস্তিতে পরিশোধ করতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও এর ব্যবস্থাপনা পরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডকে ওই অর্থ পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার ...

১০ চিকিৎসকের বদলি আদেশ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়

স্বাস্থ্য ডেস্ক: স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে সহকারী পরিচালক পদে দশ চিকিৎসকের বদলি ও পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব (পারসোনাল শাখা ২) এ কে এম ফজলুল হক এর স্বাক্ষরে প্রজ্ঞাপন জারি হলেও একই ব্যক্তির স্বাক্ষরে রাষ্ট্রপতির আদেশে ওই বদলি পদায়নের আদেশটি বাতিল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্যকারনবশত ওই আদেশটি বাতিল করা হলো। ...

রাজধানীতে ৬ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ৬ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দিনগত রাতে রাজধানীর বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে মোট ৬ লাখ টাকা জব্দ করা হয়েছে।  এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) দুপুর ...

শপথ নিলেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ গ্রহণ করেন। এ সময় প্রধানমন্ত্রী নবনির্বাচিত জনপ্রতিনিধিদের রংপুর সিটির উন্নয়নে কাজ করার নির্দেশ দেন। মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সবার সার্বিক সহযোগিতা নিয়ে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করবো। ...

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু আগামীকাল

ধর্ম ডেস্ক : টঙ্গীর তুরাগ তীরে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জানুযারি) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। রাজধানী ঢাকাসহ ১৬টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেবেন। ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ইজতেমার প্রথম ধাপ সম্পন্ন ...

দেশে ফিরে রোহিঙ্গাদের সেনা আশ্রয়ে থাকতে হবে :মেঘনা গুহঠাকুরতা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সম্প্রতি একটি চুক্তি করেছে মিয়ানমার। আর সে চুক্তি অনুযায়ী সপ্তাহে ১৫০০ জন রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। সাম্প্রতিক নিবন্ধন বলছে, বাংলাদেশে নতুন পুরনো মিলিয়ে ১০ লাখ রোহিঙ্গা বাস করছে। তবে একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলা হলেও, এখনো মিয়ানমারে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এখন রোহিঙ্গাদের ফিরে যাওয়া কি কোন ঝুঁকি তৈরি করতে পারে? জবাবে একটি ...

কঠিন পরীক্ষায় নামবে আজ যুবরা

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ যুব দল। কঠিন প্রতিপক্ষ দল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশি যুবারা। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নিউজিল্যান্ডের ওভালে খেলাটি শুরু হবে। তার আগে প্রথম দুই খেলায় তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নামিবিয়া ও কানাডার সঙ্গে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ। আগের দুই খেলায় জিতে ইতিমধ্যে নকআউট পর্বের খেলা নিশ্চিত করেছে সাইফ হাসানের ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১ দিনের জন্য ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি পেলেও আজ আদালতে যাবেন তিনি। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী বলেন, বেগম জিয়া আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন। এ দিন রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা ...