১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২১

ব্রেকিং নিউজ

আফগানিস্তানে সরকারি বাহিনীর অভিযানে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আফগান বাহিনীর একের পর এক অভিযানে তালেবান অনুগত অন্তত আট জঙ্গি নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। পামির ২০ আর্মি কোর্পসের উত্তরাঞ্চলীয় ওই মুখপাত্র বার্তা সংস্থা সিনহুয়াকে আরো বলেন, বুধবার রাতে গোলযোগপূর্ণ চারদারা জেলার নহর-ই-সুফী গ্রামে অভিযানটি শুরু হয়। কয়েকঘন্টার এই অভিযানে আট জঙ্গি নিহত ও আরো ছয় ...

পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে ভ্যানের চার যাত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায়। নিহতরা হলেন- ভ্যানচালক সোলেমান (৬০) এবং যাত্রী শামসুদ্দিন কামাল (৫৫)। এদের বাড়ি ঈশ্বরদীর ভাড়ইমারির বাঙ্গালপাড়া গ্রামে। আহতদেরকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আমিরুল ...

হঠাৎ অসুস্থ মেয়র আইভী, ঢাকায় আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের তিনতলায় চিকিৎসাধীন সাংবাদিক শরীফউদ্দিন সবুজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলমসহ আহতদের দেখতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা পপুলার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, ...

স্কুলছাত্র আদনান হত্যায় অভিযানে গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার আওতাধীন জামালখান সড়ক এলাকায় প্রকাশ্যে দিবালোকে ছুরিকাঘাতে স্কুলছাত্র আদনান খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই আদনানের খেলার সঙ্গী ও স্কুল-কলেজ শিক্ষার্থী। পুলিশ খুনের ঘটনায় ব্যবহৃত ছুরিটি আলামত হিসেবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চাঞ্চল্যকর খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ...

ওয়ালটন কম্পিউটার কারখানার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো কম্পিউটার তৈরির অত্যাধুনিক কারখানার। এর মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করল দেশের প্রথম কম্পিউটার উৎপাদন কারখানার। সেই সঙ্গে স্মার্টফোনের পর বাংলাদেশের নাম যুক্ত হলো কম্পিউটার উৎপাদনকারী দেশের তালিকায়। দেশের তথ্যপ্রযুক্তি পণ্য উৎপাদন খাতে রচিত হলো নতুন ইতিহাস। উম্মোচিত হলো উচ্চ প্রযুক্তি পণ্যে নতুন দিগন্ত। আজ বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় নবনির্মিত ওয়ালটন ...

সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩২ কোটি ৫৯ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন ...

নারায়ণগঞ্জের ঘটনা দলে প্রভাব ফেলবে না : কাদের

নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জের ঘটনা দলে কোনো প্রভাব ফেলবে না। কারণ এ সরকারের আমলে অপরাধ করে কেউ পার পাবে না। বিশেষ করে আমাদের সরকার অন্যায়ের বিষয়ে অপোসহীন। বর্তমানে আমাদের দু’জন মন্ত্রী আদালতে হাজিরা দিচ্ছেন। একজন এমপি দোষী প্রমাণিত হয়েছেন। সরকারের সুনাম নষ্ট করার জন্য বিএনপির কিছু নেতা মিডিয়ায় সরকারবিরোধী কথা বলে আলোচিত হওয়ার চেষ্টা ...

‘স্বাধীনতা’ ঘোষণা করলো নিউ ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে আলাদা হওয়ার ঘোষনা দিয়েছে এর একাংশ। সোমবারই স্বাধীনতা ঘোষণা করেছে নিউ ক্যালিফোর্নিয়া নামের ওই অংশটি। নিউ ক্যালিফোর্নিয়ার প্রবক্তা রবার্ট প্রেস্টন সোমবার এই ঘোষণা দিয়ে একে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন। ১৮৫০ সালে যুক্তরাষ্ট্রের ৩১তম অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া অন্তর্ভুক্ত হয়। আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য, জনসংখ্যায় প্রথম। স্বাধীনতাকামীদের দাবি, সংবিধানের সেকশন ৩ এর ...

যশোরে গাছ কাটা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিট আবেদনে পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে গত রোববার এ গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বেসরকারি স্টেট ...

ডিএসসিসির ১৮টি ওয়ার্ডের নির্বাচনও স্থগিত করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পর এবার দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নতুন সংযোজিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনও স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুখের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন নির্বাচন স্থগিত চেয়ে রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিলেন আদালত। গতকাল ঢাকা উত্তর সিটি ...