১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২০

ব্রেকিং নিউজ

মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের অবস্থান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরকে অবরুদ্ধ ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৫০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার প্রতিবাদে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে অবিলম্বে মামলা প্রত্যাহার ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীর পদত্যাগ দাবি করছেন তারা। মামলা করার খবর প্রকাশ হওয়ার পর গতরাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। ...

রাজশাহীর পুঠিয়ায় ১৬ ভারতীয় মহিষ জব্দ

নিজস্ব প্রতিবেদক: শুল্ক ফাঁকির অভিযোগে রাজশাহীর পুঠিয়ায় ভারত থেকে আনা ১৬টি মহিষ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি সদস্যরা পুঠিয়ার বেলপুকুর চেকপোস্ট পাড়ি দেয়ার সময় ট্রাকসহ মহিষগুলো জব্দ করে। শুক্রবার সকালে বিজিবির বেলপুকুর চেকপোস্টে কর্মরত হাবিলদার কামরুজ্জামান জানান, তারা চেকপোস্টে ১৬টি ভারতীয় মহিষ বহনকৃত ট্রাক থামিয়ে তল্লাশি চালান। এসময় মহিষগুলোর করিডোর স্লিপ দেখতে চায় বিজিবি। কিন্তু বহনকারীরা গত ১৩ জানুয়ারির ...

শেয়ারবাজার পতনে টানা দুই সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক: দরপতনের বৃত্তে পড়েছে দেশের শেয়ারবাজার। শেষ সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। ফলে টানা দুই সপ্তাহ পতনের মধ্যেই থাকলো শেয়ারবাজার। গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৯২ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে হয়েছিল ১২৩ দশমিক ...

শাহজালাল বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমনকালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শাহজালালে মালয়েশিয়া যাবার প্রাক্কালে দুই যাত্রীর শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় বৈদেশিক মুদ্রাগুলো আটক করা হয়। পাসপোর্ট অনুযায়ী যাত্রীর নাম. আরিফুল ইসলাম, পাসপোর্ট নং-বিএম-০০০৭৪৫৯। তার বাসা রাজধানীর মিরপুরে। আরেক যাত্রীর নাম মো. শামীম ঢালী, পাসপোর্ট নং-বিএম-০১২৯১৭১। তার বাসা রাজধানীর মোহাম্মদপুরে। তারা ...

ইনজামামকে ছাড়িয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ তামিমের

স্পোর্টস ডেস্ক: ১২৬ রান দরকার ছিল। তাহলেই সনাথ জয়াসুরিয়াকে ছাড়িয়ে এক ভেন্যুতে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডটা হয়ে যেত তামিম ইকবালের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি খেলতে নামার সময় সামনে আসলে ছিলেন দুজন। অন্যজন পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম উল হক। ৭৬ রান করতে পারলেই ইনজিকে ছাড়িয়ে ঠিক জয়াসুরিয়ার পেছনে গিয়ে দাঁড়ানোর সুযোগটা ছিল। সেটা তামিম করেছেন। কিন্তু ...

বেনাপোলে সাড়ে ৩ লাখ ভারতীয় রুপি জব্দ

নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে মোজার ভেতর করে বিশেষ কায়দায় নিয়ে আসা ৩ লাখ ৫৬ হাজার ভারতীয় রুপিসহ সফিকুল ইসলাম নামে এক পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। শুক্রবার সকালে তাকে চেকপোস্ট কাস্টমস বাউন্ডারির মধ্যে থেকে আটক করা হয়। আটক সফিকুল শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের আবছার হাওলাদারের ছেলে। বেনাপোল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান, ওই ...

পেঁয়াজের ঝাঁজ কমলেও সবজির বাজার অস্থির

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে নতুন দেশি পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১০ টাকা করে কমেছে। তবে আগের সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ। আর গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া সবজির দাম এখনও চড়া। সেই সঙ্গে নতুন করে দাম বেড়েছে কিছু কিছু সবজির। শুক্রবার কারওয়ানবাজার, শান্তিনগর, রামপুরা, মালিবাগ হাজীপাড়া এবং খিলগাঁও অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে এবং ব্যবসায়ী ও ...

বাংলাদেশ লড়ছে ওআইসির সহকারী মহাসচিব পদে

দৈনিক দেশজনতা ডেস্ক: অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সহকারী মহাসচিব (বিজ্ঞান ও প্রযুক্তি) পদে প্রার্থী দিয়েছে বাংলাদেশ। এ প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (কনস্যুলার) কামরুল আহসান বাংলাদেশের হয়ে এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার ভারতের নয়াদিল্লিতে মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়। নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন এসব তথ্য জানিয়েছে। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত ...

মস্তিষ্কে রক্তক্ষরণে শঙ্কামুক্ত নন অাইভী : ডা. অাতিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শঙ্কামুক্ত নন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আইভীর চিকিৎসক ল্যাবএইড হাসপাতালের কনসালটেন্ট কার্ডিওলজিস্টর ডা. অাতিকুজ্জামান সোহেল জানিয়েছেন, ২৪ ঘণ্টার অাগে তার (অাইভী) শারীরিক অবস্থা সম্পর্কে ঠিক কিছুই বলা যাবে না। তার মাথায় অাঘাত রয়েছে। অার এই অাঘাতজনিত কারণেই শঙ্কা রয়ে গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় আইভীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে ...

ডিএনসিসিতে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করেছে সরকার :মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন- ডিএনসিসি নির্বাচনে দলের নিশ্চিত পরাজয় হবে জানতে পেরে এ নির্বাচন সরকার স্থগিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ডিএনসিসিতে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন স্থগিত করেছে সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকীতে শুক্রবার সকালে তার সমাধীতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ...