১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪১

ব্রেকিং নিউজ

ত্রিদেশীয় সিরিজ: টাইগারদের ফাইনাল নিশ্চিত

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ২০০৮ সালের পর এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ। ১০ বছর পর অনুষ্ঠানরত এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিতই হয়ে গেছে টাইগারদের। গতকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানে হারিয়েই ফাইনালের টিকিট কেটে ফেলেন মাশরাফি-সাকিবরা। এই সিরিজে ম্যাচ জিতলে জয়ী দল পাচ্ছে ৪ পয়েন্ট করে। বোনাস পেলে যোগ হয় আরো ১ পয়েন্ট। প্রথম ম্যাচেও জিম্বাবুয়ের বিপক্ষে ৮ ...

মাওলানা সাদকে নিয়ে সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক: দিল্লির মাওলানা সাদ কান্ধলভির ইজতেমায় যোগ না দিয়ে ফিরে যাওয়ার পর ময়দানে এর প্রভাব পড়ার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করা হয়েছে। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার সকালে টঙ্গীর ইজতেমা ময়দানে এই সংবাদ সম্মেলনের কথা জানানো হয় সাংবাদিকদের। বেলা একটার দিকে বিদেশি মেহমানদের তাবুতে বিষয়টি নিয়ে কথা বলা হবে বলে জানান বিশ্ব ইজতেমার ‘মুরুব্বি’ প্রকৌশলী মো. ...

আল আকসা মসজিদের খতিব আসছেন ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি চট্টগ্রাম আসছেন মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদের গ্রান্ড খতিব শেখ ড. ইক্বরমা সাইদ আবদুল্লাহ সবরী। আন্তর্জাতিক কেরাত সম্মেলনে অংশ নিতেই তিনি বাংলাদেশে আসছেন। আর্ন্তজাতিক কুরআন তিলওয়াত সংস্থা ইক্বরার উদ্যোগে ও শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনায় জমিয়তুল ফালাহ মসজিদে ২৮ জানুয়ারি বিকেলে আন্তর্জাতিক এ কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ মাহফিলের পৃষ্ঠপোষকতা করছেন পিএইচপি ...

পুঁজিবাজারকে আর ফটকাবাজার ভাবেন না মুহিত

নিজস্ব প্রতিবেদক: এক সময় পুঁজিবাজারে ফটকাবাজার বলে সমালোচনায় পড়লেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সেই অবস্থান থেকে পুরোপুরি সরে এসেছেন। তিনি এখন মনে করেন ‘পুঁজিবাজার কোনো মতেই ফটকাবাজার নয়। যারা এমনটি মনে করেন তারা পুঁজিবাজারের শত্রু।’ শনিবার সিলেটে ‘বিনিয়োগকারী ও উদ্যোক্তা কনফারেন্স এবং বিনিয়োগ শিক্ষা মেলা ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী। ২০১০ সালে ধসের ...

দেশের মানুষ অবৈধ শাসকগোষ্ঠীর নির্মম শিকলে বন্দী : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষ বর্তমানে অবৈধ নির্দয় শাসকগোষ্ঠীর নির্মম শিকলে বন্দী হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ গণমাধ্যমে দেয়া এক বাণীতে তিনি বলেন, আমি ‘৬৯ এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের অমলিন স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার রুহের মাগফিরাত কামনা করি। বিএনপি চেয়ারপারসন বলেন, আমাদের স্বাধীকার ...

নির্যাতিত ৩২৪ নারী শ্রমিক সৌদি থেকে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক: নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে ৩২৪ নারী গৃহশ্রমিক দেশে ফিরেছেন। সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের ৮ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সময়ে এই নারীদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অনেকেই তিন মাস পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে ছিলেন।  ফেরার অপেক্ষায় আরও ৭৫ জন নারী বর্তমানে ...

স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে গ্রেফতার করেছে পল্লবী থানার পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে রাজধানীর মিরপুর ১১ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা ও সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিরপুরের বাসা থেকে চন্দ্রিমা উদ্যানে যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার ...

আসাদের আত্মত্যাগে স্বাধীনতা আন্দোলন গতিশীল হয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শহীদ আসাদের আত্মত্যাগে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন আরো গতিশীল হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তার আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীকালে গণঅভ্যুত্থানের মাধ্যমে  স্বৈরশাসক আইয়ুব খানের পতন হয়। খবর বাসসের। শহীদ আসাদ দিবস উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে এ কথা বলেন শেখ হাসিনা। আজ শনিবার শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে এ ...

রেডিওতে বাংরেজি বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের সবগুলো রেডিও স্টেশনকে শুদ্ধ বাংলা ব্যবহার করে অনুষ্ঠান উপস্থাপনার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম স্বাক্ষরিত এক চিঠিতে শুক্রবার এ নির্দেশনা দেওয়া হয়। এতে বাংলা ও ইংরেজির ভুল এবং বিকৃত উপস্থাপন না করতেও বলা হয়েছে। রেডিও স্টেশনের বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার সময় বাংলা ও ইংরেজি মিলে বিকৃতভাবে ব্যবহার করা হয়, যেটি তারানা হালিমের দৃষ্টিতে ‘বাংরেজি’। এ ...

দুপুরে সংবাদ সম্মেলন আসছে তাবলিগ

নিজস্ব প্রতিবেদক: মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ তাবলিগের চলমান পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে তাবলিগ জামাত। শনিবার সকালে বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ এ তথ্য নিশ্চিত করেছেন। মুরব্বি মাহফুজ বলেন, দুপুরে বিদেশি মেহমানদের তাঁবুতে মাওলানা সাদ ও তাবলিগের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ইজতেমা ময়দানের তিন নম্বর ফটকের পাশে হাজি সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। ...