আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে একটি আন্তঃনগর বাস দুর্ঘটনায় ১১ জন নিহত ও অপর ৪৬ জন আহত হয়েছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে একথা জানান। এস্কিশেহিরের গভর্নর ওজদিমীর সাকাসাকের বরাত দিয়ে সংবাদ সংস্থা দোগান জানায়, বাসটি রাতের বেলা রাজধানী আঙ্কারা থেকে পশ্চিমাঞ্চলীয় নগরী বুশরা যাচ্ছিলো। এএফপি। দৈনিক দেশজনতা /এন আর
ব্রেকিং নিউজ
আফগানিস্তানে সামরিক অভিযানে ১৫ তালেবান নিহত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার রাতে সরকারি বাহিনীর অভিযানে দুই কমান্ডারসহ অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানান। উত্তরাঞ্চলীয় পুলিশের মুখপাত্র আব্দুল খলিল খলিলি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চাহার-দারা জেলায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সামরিক অভিযান শুরু করেছে। এতে জঙ্গিগোষ্ঠী তালেবানের দুই জ্যেষ্ঠ কমান্ডারসহ ১৫ জঙ্গি নিহত ও ...
পাবনার সাঁথিয়ায় ৪ কেজি গাঁজাসহ বাবা-ছেলে আটক
পাবনা প্রতিবেদক: সাঁথিয়ায় ৪ কেজি গাঁজা ও ৫২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। মাদক ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে। তারা হলো- ইউনুস (৬০) ও তার ছেলে সোবহান। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা চরপাইকরহাটি গ্রামের মৃত তাছের মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী ইউনুস মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় ইউনুসের ঘর থেকে গাঁজা ও ৫২ ...
পূর্ব প্রস্তুতি ছিল না ৭ কলেজকে অধিভুক্তির : ঢাবি
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় বর্ষের ফলাফল প্রকাশ ও তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়াসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার রাজধানীর নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি আর ফল প্রকাশের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে, ‘পূর্ব প্রস্তুতি ছাড়া অপরিকল্পিতভাবে’ এই কলেজগুলোকে অধিভুক্ত করা হয়েছিল। ঢাকার এই সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ...
ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে ইজতেমায় আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার একজন শ্বাসকষ্টে আর অন্যজন গাড়িচাপায় মারা গেছেন। দুই মুসল্লি হলেন- আজিজুল হকের (৬০) বাড়ি মাগুড়ার শালিখা থানার হবিশপুর গ্রামে। আব্দুল মামুন ওরফে মনা (৩৩) ঢাকার পশ্চিম আগারগাঁও এলাকার বাসিন্দা কেরামত আলীর ছেলে। মাসলেহাল জামাতের সদস্য মো. আদম আলী জানান, আজিজুল শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে ...
ঢাবি থেকে অধিভুক্তদের পরিচয় পত্র দেয়া হবে না
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢাবির পরিচয়পত্র দেয়া হবে না, তাদেরকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরিচয়পত্র গ্রহণ করতে হবে। তাদের পাঠদান ও পরীক্ষা কার্যক্রম স্ব স্ব কলেজ ক্যাম্পাসে পরিচালিত হবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সম্প্রতি রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি ...
মাশরাফি শাইনপুকুরে , সাকিব মোহামেডানে
স্পোর্টস ডেস্ক: প্রথম বিভাগ ক্রিকেট লিগ-২০১৭ চ্যাম্পিয়ন শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এর সুবাদে আগেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে দলটি। এবার প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে কপাল খুলে গেল তাদের। দলে পেলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। আজ হয়েছে প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। এতে অংশ নেয় ১২টি ক্লাব। এর প্রথম রাউন্ডের প্রথমেই খেলোয়াড় ডাকার সুযোগ পায় শাইনপুকুর। সুযোগটি কাজে লাগাতে ...
নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৩
নিজস্ব প্রতিবেদক: নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুলিবিদ্ধ জাকির ও আকিদুলের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়ায় অবস্থিত অরুনিমা গলফ রিসোর্টের মালিক খবির উদ্দিনের সাথে একই এলাকার মিজানুর রহমান বিশ্বাসের ...
এ অবস্থায় দেশ চলতে পারে না: ন্যাপ
নিজস্ব প্রতিবেদক: জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই এমন দাবি করে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক বাংলাদেশ ন্যাপের নেতারা বলছেন, সরকারের অপশাসনে গণতন্ত্র ধ্বংস প্রায়। জনগণের ভোটাধিকারসহ প্রায় সব অধিকারই কেড়ে নিয়েছে সরকার। এ অবস্থায় দেশ চলতে পারে না। শনিবার দুপুরে যাদু মিয়া মিলনায়তনে শহীদ আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা ...
জনগণ ভোট দিতে পারবে তো?
নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাদের ইচ্ছামতো ভোট দিতে পরবে কি না সে বিষয়ে অনিশ্চয়তা দেখছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না। যদিও ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটার ফলাফল সু্ষ্ঠু হবে কিনা সেটাও একটা প্রশ্ন।’ শনিবার রাজধানীর প্রেসক্লাবে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর