১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৯

ব্রেকিং নিউজ

রাজধানীতে অজ্ঞানপর্টির খপ্পরে খোয়া গেল ৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে চলন্ত বাসে বেসরকারী প্রতিষ্ঠানের শাহজাহান মাহমুদ (৩৫) নামের এক কর্মকর্তা অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন। তার কাছ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রবিবার বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি মহাখালির “চিটাগং জেনিম মিলস লিমিটেডের” সিনিয়র একাউন্ট অফিসার হিসেবে কর্মরত ...

মেয়েদের সম্মতি ছাড়া শরীর স্পর্শ নয় : দিল্লি কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক: ‘পিঙ্ক’ সিনেমাটার কথা মনে আছে? যেখানে অমিতাভ বচ্চন কোর্টে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন মেয়েদের অনুমতি ছাড়া তার গায়ে হাত দেয়া অপরাধের মধ্যেই পড়ে। সিনেমায় অমিতাভের সেই বক্তব্যকে বাস্তবে রূপ দিল দিল্লি কোর্ট। ‘মেয়েদের সম্মতি ছাড়া কেউ তাকে স্পর্শ করতে পারবে না’, জানিয়ে দিল আদালত। দিল্লি কোর্ট জানায়, মেয়েরা ক্রমাগত কিছু ‘লম্পট ও যৌন–বিকৃতকাম’ মানুষের লালসার শিকার হচ্ছে। ন’বছরের ...

নতুন প্রধান বিচারপতি নিয়োগে রিটের শুনানি ২৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রধান বিচারপতি নিয়োগে নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি পিছিয়ে ২৮ জানুয়ারি দিন রেখেছেন হাইকোর্ট। আজ রোববার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনটি শুনানির জন্য এ দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউনুছ ...

জিম্বাবুয়ে ১৯৯ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কাকে

স্পোর্টস ডেস্ক: দারুণ সূচনা এনে দিয়েছিলেন মাসাকাদজা-মির। উদ্বোধনী জুটিতেই ৪৪ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিলেন তারা। তবে একমাত্র টেলর ছাড়া তাদের দেখানো পথে হাঁটতে পারলেন না বাকি ব্যাটসম্যানরা। ফলে বড় স্কোরও গড়তে ব্যর্থ হলো জিম্বাবুয়ে। ৪৪ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে গেছে দলটি। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক গ্রায়েম ক্রেমার। তার ...

বিনাভোটে প্রতিমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননা নয়কি : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৫ দিনের মধ্যে দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়াকে জেলে যেতে হবে মর্মে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার দেয়া এমন বক্তব্য আদালত অবমাননার মধ্যে পড়ে কিনা প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় প্রধান বিচারপতি কী পদক্ষেপ নিচ্ছেন জনগণ সেদিকে নজর রাখছে বলেও তিনি উল্লেখ করেন। রোববার বিকেল সোয়া ৩ ...

ডিএসই-সিএসইতে সূচক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে মোট ৩৪৪ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন ...

এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী মো. নাসির উদ্দিন নিখোঁজের পর এবার শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মোতালেব হোসেনকে বছিলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার বিকেল চারটার দিকে বছিলা এলাকার ধানমন্ডি হাউজিং থেকে মোতালেবকে তুলে নেওয়া হয় বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। ...

অনীকের ময়নাতদন্তে আত্মহত্যার লক্ষণ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহর ছেলে অনীক আজিজ আত্মহত্যা করেছেন বলেই ময়নাতদন্তে লক্ষণ মিলেছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে নিয়ে আসা হয়। ময়নাতদন্ত শেষে বেলা একটায় লাশ নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক এ এম সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার যে সন্দেহের কথা বলা ...

ডাক্তার দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর চকবাজারে এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে লোনা (১৪) নামের গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার ডা. সায়েম ও ডা. নীনা দম্পতির সন্তানের প্রস্রাব পরিষ্কার না করায় তাকে ব্যাপক মারধর করা হয়। জানা গেছে, চিকিৎসক দম্পতি চকবাজারের হোসেনী দালান রোডের ৬৩ নম্বর বাসার ভাড়াটিয়া। লোনা ওই বাসায় গত মাসে কাজ নেয়। শনিবারের ঘটনায় শুধু মারধর করেই ক্ষ্যান্ত হননি ...

পররাষ্ট্রমন্ত্রী রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সভায় যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ডের দাভোস যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ২১ জানুয়ারি রবিবার সুইজারল্যান্ডের উদেশে রওনা হবেন। ২৭ জানুয়ারি পর্যন্ত তিনি দাভোসে অবস্থান করবেন। ছয় দিনের এই সফরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় অংশ নেবেন। সুইজারল্যান্ডের পূর্ব অঞ্চলের শহর দাভোসের কংগ্রেস সেন্টারে ২৩ জানুয়ারি ...