১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:১৩

ব্রেকিং নিউজ

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো কোন টুর্নামেন্টে শিরোপা জয়ের হাতছানি। কিন্তু ফাইনালের আগে বেশ বড়সড় ধাক্কা। শ্রীলঙ্কার কাছে উড়েই গেছে দলটি। সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চায় লঙ্কানরা। তাহলেই খাদের কিনারায় থাকা দলটি কূল খুঁজে পাবে। তবে শিরোপার এতো কাছে গিয়ে এবার আর খালি হাতে যেতে চায় না টাইগাররা। দারুণ সতর্ক বাংলাদেশ শিবির। এমন ম্যাচে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ...

পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসছে দুপুরে

নিজস্ব প্রতিবেদক: প্রথম স্প্যান বসানোর ১১৯ দিনের মাথায় আজ শনিবার দ্বিতীয় স্প্যান বসছে পদ্মা সেতুতে। শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তের ৩৮ ও ৩৯ নম্বর পিলারের ওপর এই সুপার স্ট্রাকচার বসানো হবে। এর মধ্য দিয়ে নিজের রূপ পেতে আরেকধাপ এগিয়ে যাবে পদ্মা সেতু। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৩৭ ...

শিগগির মুক্তি পাচ্ছেন সৌদি প্রিন্স আল ওয়ালিদ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি প্রিন্স ও দেশটির অন্যতম ধনকুবের আল ওয়ালিদ বিন তালালকে কয়েক দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ওয়ালিদ বলেন, তিনি আশা করছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা প্রমাণ হবে এবং কয়েক দিনের মধ্যে তিনি মুক্তি পাবেন। গত নভেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান দেশে দুর্নীতিবিরোধী অভিযান ...

বাংলাদেশ শ্রীলঙ্কার ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে আরও একটি ফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ পুরনো শত্রু শ্রীলঙ্কা। যাদের বিপক্ষে ২০০৯ সালে প্রথমবার কোন টুর্নামেন্টের ফাইনালে খেলে শিরোপার খুব কাছাকাছি গিয়ে হেরেছিল টাইগাররা। তবে ৯ বছরে বদলে যাওয়া বাংলাদেশ এবার আর স্বপ্নভঙ্গের গল্প লিখতে চায় না। লিখতে চায় নতুন ইতিহাস। সে লক্ষ্যে বেলা ১২টায় হাথুরুসিংহের শিষ্যদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। তবে ফাইনালের আগে বড় ধাক্কা। গ্রুপ ...

সুন্দরবনে জব্দ করা ৫০ মণ কাঁকড়া

নিজস্ব প্রতিবেদক: জেলেদের কাছ থেকে জব্দ করা ৫০ মণ কাঁকড়া সুন্দরবনের অবমুক্ত করলো বন বিভাগ। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয় বলে জানান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শাহিন কবির। এর আগে সকালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কাঞ্চির খালে জেলেদের কাছ থেকে এসব কাঁকড়া জব্দ করা হয়। এ সময় কাঁকড়া ধরার অপরাধে ...

আগামী নির্বাচন তারা বিএনপিকে বাদ দিয়ে করতে চান : মির্জা ফরুখল

নিজস্ব প্রতিবেদক: বেগম খালেদা জিয়ার রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা এখনো রায়টা পাইনি। আইনগতভাবে, নীতিগতভাবে রায় ঘোষণা হওয়ার আগে পর্যন্ত আমরা রায় নিয়ে প্রতিক্রিয়া, সেভাবে বলতে পারব না। স্বরাষ্ট্রমন্ত্রী এনিয়ে আজকে কথা বলেছেন। একথা বলা কোনো মতেই সঙ্গত ...

ইয়েমেনে খাদ্য সংকটে প্রতিদিন গড়ে ১৩০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক আগ্রাসন ও অবরোধের কারণে খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে ইয়েমেনে। পাশাপাশি রোগব্যাধিতে এরই মধ্যে দেশটিতে মারা গেছে ৪০ হাজার শিশু। সেইভ দ্য চিলড্রেন বলেছে, ইয়েমেনে প্রতিদিন গড়ে ১৩০টি শিশু মারা যাচ্ছে। এ ব্যাপারে ডাক্তাররা বলছেন, মহামারির আকারে ছড়িয়ে পড়া কলেরা ও ডিপথেরিয়া এবং অপুষ্টির মতো চ্যালেঞ্জ মোকাবেলায় রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাদের। হাসপাতালগুলোতে ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের তৃতীয় বর্ষ অনার্স তত্ত্বীয় পরীক্ষা সময় সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৮ মার্চ পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষা শুরু হবে প্রতিদিন দুপুর ১টা থেকে। এছাড়া পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.edu.bd এবং nubd.info থেকে জানা যাবে। দৈনিক দেশজনতা/এন এইচ

ত্রিদেশীয় সিরিজে ফাইনালে পজিটিভ থাকতে চায় টাইগাররা : মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে বলতে গেলে উড়ছিলই বাংলাদেশ। শ্রীলঙ্কাকে একবার, জিম্বাবুয়েকে দু’বার উড়িয়ে দিয়ে পারফরম্যান্সের তুঙ্গে উঠে গিয়েছিল টিম বাংলাদেশের ক্রিকেটাররা; কিন্তু তাদেরকে যে, যে কোনো মুহূর্তে মাটিতে পা নামিয়ে রাখতে হবে- সে শিক্ষাটা দিয়ে দিল শ্রীলঙ্কা। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মাত্র ৮২ রানে অলআউট করে দিয়ে, ১০ উইকেটে জয় তুলে নিয়ে। লঙ্কানদের বিপক্ষে এমন একটি লজ্জাজনক হারের (যেটা ...

বেনাপোল সড়কের বেহাল চিত্র দেখে হতাশা : ফজলে রাব্বী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপদ বাণিজ্যের পরিবেশ সৃষ্টিতে প্রশিক্ষিতদের কাজে লাগাতে হবে। দেশ ও জাতিকে এগিয়ে নিতে মেধা ও প্রশিক্ষণের বিকল্প নেই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, বেনাপোল বন্দরকে স্বতন্ত্র স্থলবন্দরে পরিণত করার দাবির প্রেক্ষিতে তিনি স্থানীয় সংসদ সদস্যকে বেনাপোলবাসীর দাবির কথা সংসদে ...