১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৭

ব্রেকিং নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে সাকিব অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে ২১৫ রানে হারার শোক কাটিয়ে না উঠতেই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। আঙ্গুলের ইনজুরিতে টেস্ট সিরিজ মিস করা সাকিব আল হাসানকেই টি২০ অধিনায়ক ঘোষণা করা হয়েছে। তবে তিনি আদৌ মাঠে নামতে পারবেন কী না- এটিই এখন অনিশ্চিত। ১৫ই ফেব্রুয়ারি প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সাকিবের আঙুলের ব্যান্ডেজ খোলা হয়েছে গতকাল। ...

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা মাহাথির মোহাম্মদ বুকের সংক্রমণে আক্রান্ত হয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি হয়েছেন। আইজেএন সূত্রে জানা গেছে, সর্দি-কাশি থেকে সৃষ্ট বুকের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। সাধারণ ওয়ার্ডেই চলছে তার চিকিৎসা।চিকিৎসা এবং পর্যবেক্ষণের জন্য মাহাথিরকে কয়েকদিনের জন্য হাসপাতালে ভর্তি রাখা হবে। এই সময়ে শুধু পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ...

আজ বিকেলে ২০ দলীয় জোটের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: আজ রোববার বিকেল ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষনেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বৈঠক ডেকেছেন বলে শনিবার রাতে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। বৈঠকে বেগম জিয়ার সাজা, চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। দৈনিকদেশজনতা/ আই ...

হংকংয়ে বাস উল্টে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ে একটি দ্রুতগামী ডাবল ডেকার বাস উল্টে অন্তত ১৯ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যার এই ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে হংকংয়ের সবচেয়ে শোচনীয় সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতিতে বাস চালিয়ে দুর্ঘটনার দায়ে পুলিশ চালককে আটক করেছে।-খবর চ্যানেল নিউজ এশিয়া টেলিভিশন ফুটেজে দেখা গেছে, তাই পো শহরের কাছে একটি প্রধান সড়কের পাশে বাসটির ক্ষতিগ্রস্ত অবশেষ উল্টে পড়ে ...

ম্যাডামকে সাধারণ কয়েদিদের অখাদ্য খাবার দেয়া হচ্ছে : মওদুদ

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাধারণ কয়েদিদের ‘অখাদ্য’ খাবার খেতে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, কারাগারের সাধারণ কয়েদিদের যে খাবার খেতে দেয়া হয়, সেই অখাদ্য ম্যাডামকে খেতে দেয়া হচ্ছে। তাকে ডিভিশন দেয়া হয়নি। জনমানবহীন নির্জন পরিবেশে তাকে রাখা হয়েছে। শনিবার বিকেলে পুরান ...

সাকিবের অভাবটা হাড়েহাড়ে টের পেয়েছি : মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক: দেশের তো বটেই, বর্তমান বিশ্বের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। দলের প্রয়োজনে বরাবরই রাখেন মুখ্য ভূমিকা। কখনো বল হাতে ত্রাতা হয়ে আসেন, আবার কখনো ব্যাটসম্যান হিসেবে। সেই ক্রিকেটারকে হুট করেই টেস্ট সিরিজে আগে হারিয়ে বসে বাংলাদেশ দল। আর তাতে বেশ বড়সড় ক্ষতিতে পড়ে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টেই তার অভাবটা হাড়েহাড়ে টের পেয়েছে বাংলাদেশ দল। তাই মিরপুর ...

গাজীপুরে শিক্ষক-ছাত্র ও কেন্দ্র সচিবসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি কেন্দ্রে শনিবার মোবাইল ফোনে গণিতের ফাঁস হওয়া প্রশ্ন নিয়ে পরীক্ষা দেয়ার সময় তিন ছাত্র এবং দায়িত্বে অবহেলার জন্য দু’শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া আরো ছয় ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অপর ঘটনায় প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রের বাইরে যাওয়ার সময় জেলার শ্রীপুর উপজেলার মাওনা বহমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের গেইট থেকে ওই ...

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ৩ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ধর্মঘট ও বুধবার অনশনসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শনিবার বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে। শনিবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চেয়ারপারসনের মুক্তির দাবিতে সোমবার সারা দেশে মানববন্ধন, মঙ্গলবার অবস্থান ...

দেড় ঘণ্টা আগে গণিতের প্রশ্নও ফাঁস

নিজস্ব প্রতিবেদক: এসএসসির প্রশ্ন ফাঁসের ধারায় গণিতের প্রশ্নপত্রও পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা আগেই পাওয়া গেছে ফেইসবুকে। আজ শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে কয়েকটি ফেইসবুক গ্রুপে দেয়া হয় গণিতের বহুনির্বাচনী ‘খ’ সেট ‘চাঁপা’ নামের প্রশ্নপত্রের উত্তরসহ ছবি। ফেইসবুক মেসেঞ্জার গ্রুপে সকাল ৮টা ৫৬ মিনিটে প্রশ্নপত্রটি ভাইরাল হয়ে যায়। আজ দুপুরে পরীক্ষা শেষে পরীক্ষার প্রশ্নের সঙ্গে তা হুবহু মিলে যায়। এ বিষয়ে ...

খালেদা জিয়ার সাজা রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট: মওদুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার ঘটনা রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন দলটির স্থানীয় কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি আরো বলেছেন, এর প্রতিক্রিয়া হবে অত্যন্ত ব্যাপক ও গভীর। আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায় ও বেআইনিভাবে সাজা প্রদান’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব ...