নিজস্ব প্রতিবেদক: দুদুকের মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাগারে যাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এই ইস্যু নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। কারণ কারাবরণ একজন রাজনীতিকের অলঙ্কার। কারাবরণ ছাড়া প্রকৃত রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া যায় না।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নাসিম এসব কথা বলেন। ...
ব্রেকিং নিউজ
সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সমাবেশ রবিবার
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আগামীকাল রবিবার সমাবেশ করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। দুই সদস্য হত্যার প্রতিবাদে ওইদিন বেলা ১১টায় ডিআরইউ চত্বরে সমাবেশ করবে পেশাদার সাংবাদিকদের এই সংগঠনটি। শনিবার ডিআরইউ’র পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি আমাদের প্রিয় দুই সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি নির্মমভাবে খুন হয়েছেন। অত্যন্ত ...
নওয়াজ শরীফকে এনএবি সদর দপ্তরে তলব
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সমন পাঠিয়েছে জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরো (এনএবি)। শনিবার তাকে আজিজিয়া স্টিল মিলস এবং ফ্লাগশিপে বিনিয়োগের বিষয়ে তার সম্পূরক বিবৃতি রেকর্ড করার জন্য ডাকা হয়েছে। এ নিয়ে দেয়া বিবৃতি ইসলামাবাদে এনএবি কোর্টে দাখিল করা হবে। এনএবি অনুযায়ী, রাওয়ালপিন্ডি এনএবি সদরদপ্তর থেকে নওয়াজ শরীফকে ওই সমন পাঠানো হয়েছে। এনইবির প্রধান এখন ইরফান মাঙ্গি। পানামা পেপার ...
পুলিশি ব্যারিকেডে বরগুনায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পুলিশি ব্যারিকেডে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশি ব্যারিকেডের মধ্যে এ প্রতিবাদ সমাবেশ হয়। এসময় বক্তারা খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তির দাবি জানান। সমাবেশে ছিলেন- বরগুনা জেলা বিএনপির সভাপতি ...
৬৩২ পৃষ্ঠার রায় এত অল্প দিনে কীভাবে লেখা সম্ভব: কর্নেল অলির
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার ৬৩২ পৃষ্ঠার রায় কী করে ১০ দিনে লেখা সম্ভব হয় এমন প্রশ্ন তুলেছেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কর্নেল অলি একটি অনুষ্ঠানে এমন প্রশ্ন তুলেন। কর্নেল অলি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা পরিকল্পিত। গণমাধ্যমের খবর অনুযায়ী রায়ের আগেই ...
এতো ভায়াগ্রা আনল কারা?
নিজস্ব প্রতিবেদক: শুল্ক গোয়েন্দা শুক্রবার দিনগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৭৫ প্যাক ভায়াগ্রা স্প্রে ভিগা এবং ২৮ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে। সিগারেটগুলো ১৪০ কার্টনে পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত থেকে আসা কেডব্লিউ-২৮৩ ফ্লাইটটি গত রাত সোয়া ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ...
সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বিএনপির পরবর্তী করণীয় ঠিক করতে বিএনপির ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের সঙ্গে বৈঠক করবে দলটির স্থায়ী কমিটি। আজ শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। দৈনিকদেশজনতা/ আই সি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন দুই চমক
স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ফরমেটে বাংলাদেশ দলের নতুন চমক হতে পারে বিপিএল মাতানো আবু জাহেদ রাহী এবং আরিফুল হক। এছাড়া দলে ফেরার সম্ভাবনা রয়েছে কিছুদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সৌ্ম্য সরকারেরও। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। ...
জয়ের জন্য টাইগারদের দরকার ৩৩৯ রান
স্পোর্টস ডেস্ক: সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের জন্য টাইগারদের ৩৩৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এর আগে, প্রথম ইনিংসে ২২২ রানের পর দ্বিতীয় ইনিংসে অলআউট হওয়ার আগে সফরকারীরা সংগ্রহ করে ২২৬ রান। এদিন, দ্বিতীয় ইনিংসে টাইগারদের সবচেয়ে যিনি ভুগিয়েছেন সেই রোশন সিলভা ৭০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। এছাড়া মুস্তাফিজ ৩টি, মেহেদি হাসান ...
পল্টনে বহুতল ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার সকাল ৯ টার পর ভবনটির তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর