১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:১৬

ব্রেকিং নিউজ

আজ কুতুপালং যাচ্ছেন সুইস প্রেসিডেন্ট অ্যালেন বেরসে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের দেখতে আজ মঙ্গলবার কক্সবাজারে যাবেন সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বেরসে। গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশে পালিয়ে আসা লাখো রোহিঙ্গা কক্সবাজারের কুতপালংসহ বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাঁদের বর্তমান অবস্থা দেখতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আজ সকাল ৯টায় সুইস এয়ারফোর্সের বিশেষ বিমানে কক্সবাজারের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সকাল ৯টা ৪০ মিনিটে বিমানটি কক্সবাজার পৌঁছাবে বলে ...

ঘন কুয়াশার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। মহাসড়কে চার লেনের কাজ চলমান থাকায় এবং ঘন কুশায়ায় রাস্তা দেখা না যাওয়ায় যানবাহন অত্যন্ত ধীর গতিতে চলাচল করায় এই যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। এদিকে সেতুর ওপর ঘন কুয়াশায় র্দুঘটনা এড়াতে রাতে ও ভোর সকালে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে ২ ঘণ্টা টোল ...

আ.লীগ নেতার ছেলের ধর্ষণে কিশোরী ক্রিকেটার অন্তঃসত্ত্বা

নিজস্ব প্রতিবেদক: খুলনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছেলে কর্তৃক ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী ক্রিকেটার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। লোকলজ্জার ভয়ে মাতৃহারা কিশোরীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সে এখন আর ক্রিকেট খেলতে মাঠে যেতে পারছে না। ধর্ষণের শিকার হওয়ায় সম্ভাবনাময় এক প্রমিলা ক্রিকেট প্রতিভার মৃত্যু হয়েছে। এ ঘটনায় গত রোববার মেয়েটির বাবা খুলনা থানায় মামলা করেছেন। ধর্ষণের দায়ে অভিযুক্ত নয়ন ...

তাজমহলের প্রাঙ্গণে চলবে রামলীলা

আন্তর্জাতিক ডেস্ক: এবার ভারতে মুঘল আমলে নির্মিত আইকনিক স্থাপত্য তাজমহলের প্রাঙ্গণে চলবে হিন্দু দেবতা রামের জীবনগাথা নিয়ে ‘রামলীলা’। রাজ্যের সরকারের এ ধরণের বিতর্কিত সিদ্ধান্তের পর তা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি তাজ মহোৎসবের উদ্বোধনী উৎসবে রামবন্দনা বাজবে, আয়োজকদের পরিকল্পনা সেটাই। সরকারের পর্যটন বিভাগ তাজমহলকে ঘিরে প্রতি বছর ‘তাজ মহোৎসব’ আয়োজন করে থাকে। উত্তরপ্রদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার তাজমহলের ...

আজ সকালে ঢাকায় ফিরেছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: একদিনের সিলেট সফরে দুই মাজার জিয়ারত শেষে ঢাকায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে এসে পৌঁছেন বিএনপির প্রধান। গতকাল সোমবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। গত সন্ধ্যায় সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন বেগম খালেদা জিয়া। এর আগে গতকাল ...

মালদ্বীপে সাবেক প্রেসিডেন্ট ও প্রধান বিচারপতি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে আজ কিছুক্ষণ আগে গ্রেফতার হয়েছেন  দেশটির প্রধান বিচারপতি।দেশটির সরকার সেখানে ১৫ দিনের জন্য জরুরি  অবস্থা জারি করে সংসদ স্থগিত করে দেয়ার পরপরই গ্রেফতার হয়েছেন তিনি। জরুরী অবস্থা ঘোষণার পরপরই শুরু হয় ধরপাকড়। রাতে সুপ্রিম কোর্ট ঘিরে রেখেছে পুলিশ। আদালতে যেসব বিচারপতিরা ছিলেন তারা সবাই সেখানে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। আরো আটক করা হয়েছেন মালদ্বীপে প্রায় তিন ...

বিএনপি নেতা হাবিব উন-নবী আজ সকালে আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির যুগ্ম সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগ থেকে তাকে আটক করা হয়েছে। সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে আটকের কথা জানায়। হাবিব-উন-নবী খান সোহেল এরইমধ্যে উচ্চ আদালত থেকে ১৪৩ টি মামলায় জামিন পেয়েছেন। ২০১৬ সালের ৯ অক্টোবর নাশকতার বিভিন্ন মামলায় ঢাকার মুখ্য মহানগর ...

ঢাকা লিগ খেলবেন পাকিস্তানের সালমান বাট

স্পোর্টস ডেস্ক:  ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে একসময় নিয়মিতই খেলতেন আন্তর্জাতিক ক্রিকেটের অনেক বড় বড় নাম। অর্জুনা রানাতুঙ্গা, ওয়াসিম আকরাম থেকে শুরু করে সনাথ জয়সুরিয়ার মতো ক্রিকেটাররা বিভিন্ন সময় ঢাকার মাঠগুলো মাতিয়েছেন প্রিমিয়ার লীগের দলগুলোর হয়ে। ঢাকা লীগের সেই জৌলুস এখন আর নেই। নেই বিদেশি তারকা ক্রিকেটারদের ছড়াছড়িও। তবে এর পরও টুর্নামেন্টের প্রতিটি দলই সম্ভাব্য সেরা বিদেশি ক্রিকেটারকেই দলে ভেড়ানোর ...

শাহজালাল-শাহ পরাণের মাজার জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া

 নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৬টার দিকে মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সেখানে তিনি মাগরিবের নামাজ আদায় করেন। শাহজালাল (রহ.)-এর মাজারে বেগম খালেদা জিয়া কিছুক্ষণ দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। মুফতি নেহাল উদ্দিন মিলাদ পড়ান। মাজারের খাদেম কবির এ সময় মোনাজাত পড়ান। মাজার জিয়ারতের সময় বেগম ...

শাহজালালে ৪০ পিস স্বর্ণসহ দুই বিমানকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০ পিস স্বর্ণের বারসহ দুইজন বিমানকর্মী আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ক্লিনিং করে দুইজন কর্মী এয়ারক্রাফটের ভেতরে লুকানো স্বর্ণ শরীরে বহন করে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণসহ তাদের আটক করে শুল্ক গোয়েন্দারা। আটকরা হলেন- জাফর ইকবাল ও জয়দেব দাস। তারা বাংলাদেশ বিমানের পরিচ্ছন্ন কর্মী ...