১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৬

ব্রেকিং নিউজ

পদত্যাগের জন্য চাপের মুখে দ. আফ্রিকার প্রেসিডেন্ট জুমা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার উপর পদত্যাগের জন্য চাপ বাড়ছে। তার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) সিনিয়র সদস্যরা পদত্যাগের জন্য চাপ দিয়ে আসছে। রবিবার এএনসির সিনিয়র সদস্যরা তাকে পদত্যাগের জন্য চাপ দেন। এ বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে আজ পার্টির সদস্যরা এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। জুমার বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ ওঠছে। যে কারণে গত ডিসেম্বরে তাকে এএনসির ...

রাঙামাটিতে ৩২ ধারা বাতিলের দাবি সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিপরিষদে অনুমোদন পাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ বিতর্কিত ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছেন রাঙামাটি জেলায় কর্মরত সাংবাদিকরা। সোমবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের দক্ষিণ ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় তারা এই দাবি জানান। রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, কিছু দুর্নীতিবাজ আমলা তাদের দুর্নীতি আড়াল করতে এ আইন তৈরি করছে। এ আইনের সাংবাদিক, সাধারণ মানুষ ও ...

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে…

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঁদাবাজি করার সময় প্রাইভেটকারসহ চার ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয়রা। পরে চাঁদাবাজি করবে না এমন মুচলেকায় তারা ছাড়া পান। রবিবার রাতে পৌর এলাকার জন্মেজয় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গফরগাঁও পৌর এলাকায় ভালুকার ইব্রাহীম, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার তারেক আহমেদ, মোস্তফা কামাল ও শামীম সরকার সাংবাদিক পরিচয়ে প্রাইভেটকার নিয়ে চাঁদাবাজি করতে আসেন। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শেষে ...

আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র জমা দিলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন মো. আবদুল হামিদ। সোমবার বেলা ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবদুল হামিদের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে গত শুক্রবার সকালে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের নেতৃত্বে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের জন্য নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র ...

এক বছর আগে কিসের নির্বাচনী প্রচার: খসরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের আরও প্রায় এক বছর বাকি। এত আগে নির্বাচনী প্রচার শুরু নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, এত আগে কিসের নির্বাচনী প্রচার? সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওয়ানা করেন। ...

রাজধানীতে ৫ নাইজেরিয়ান ফুটবলারসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে অভিযান চালিয়ে ৫ নাইজেরিয়ান ফুটবলার ও ২ বাংলাদেশিসহ ৭ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ৫ নাইজেরিয়ান ও ২ বাংলাদেশিকে আটক করা ...

বিএনপির আইনসম্পাদক সানাউল্লাহ মিয়াসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে বিএনপির আইনসম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২ টার দিকে তাদের আটক করা হয়েছে। দৈনিক দেশজনতা /এমএইচ

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ৬ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও নারায়নগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ৬ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়াণগঞ্জর সানারপাড়, শিমরাইল ও আড়াইহাজার থেকে তাদের আটক করা হয়। আটক বাকি চারজন হলেন- মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সুমন, অ্যাডভোকেট মাইনুদ্দিন, বিএনপিকর্মী ইসরাফিল ও জুয়েল। নারায়াণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন ...

বাবা হলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম পুত্র সন্তানের বাবা হলেন ।রাজধানীর স্কয়ার হাসপাতালে ৫ ফেব্রুয়ারি সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত ছেলে সন্তানের জন্ম দেন। মুশফিকের বাবা মাহবুব হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সন্তান এবং তার মা দুজনই সুস্থ আছেন। পরিবারের সবাই খুব খুশি। দোয়া করবেন যেন ভালো মানুষ হয়।’ সন্তান ভুমিষ্ট হওয়ার ...

ইরাকে সাদ্দামকন্যা রাঘাদসহ ৬০ জনের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদসহ ৬০ ব্যক্তির মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করেছে। এসব ব্যক্তির জঙ্গি সংগঠন আইএসআইএস, আল কায়েদা ও বাথ পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে বলে ইরাক সরকারের সন্দেহ।-খবর আলজাজিরা। সাদ্দামকন্যা রাঘাদ বর্তমানে জর্ডানে বসবাস করছেন। আইএসআইএসের ২৮ জঙ্গি, আল কায়েদার ১২ ও বাথ পার্টির ২০ সন্দেহভাজনকে এ তালিকায় অন্তর্ভুক্ত করেছে দেশটির সরকার। ইরাকের ...