১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জে পৌর মেয়রসহ ১১ বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পৌর মেয়রসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভার মেয়র ও বিএনপি নেতা আবুল বাশার বাদশা, সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক লুৎফর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির ...

রাষ্ট্রের মূল তিন অঙ্গের সমন্বয়ের চেষ্টা করব: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের মূল তিন অঙ্গের মধ্যে সমন্বয়ের চেষ্টা করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রোববার সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আইন, নির্বাহী ও বিচার বিভাগ রাষ্ট্রের এই তিন অঙ্গের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কেবল একটি দেশ উন্নয়নের পথে অগ্রসর হতে পারে। যেখানে ...

পাঁচ দিনে বিএনপির ৫ শতাধিক নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘিরে বিগত পাঁচ দিনে ঢাকাসহ সারদেশে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। রোববার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি করেন। তিনি বলেন, ‘সরকার দুরন্ত গতিতে তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বেপরোয়া গ্রেফতার অভিযান চালাচ্ছে। সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গোয়েন্দা পুলিশ ঝাপটা মেরে ...

রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দলের সর্বোচ্চ নীতিনির্ধারণি ফোরাম স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রোববার রাত সাড়ে ৮ টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রোববার বেলা পৌনে ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। দৈনিক দেশজনতা /এমএইচ

আফরিনে প্রতিরোধের মুখে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আফরিনে কুর্দিবিরোধী অভিযান চালাতে গিয়ে শনিবার তীব্র প্রতিরোধের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। কুর্দি যোদ্ধাদের হামলায় গতকাল অন্তত পাঁচ সেনা সদস্য নিহত হয়েছে। এর আগে দুই সেনা নিহত হয়েছে। গত ২০ জানুয়ারি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৪ জন সেনা সদস্য নিহতের ঘটনা ঘটল। অপরদিকে, অভিযানে নয় শতাধিক কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছেন ...

সাতছড়ি জাতীয় উদ্যানে থেকে ১০টি রকেট গোলা উদ্ধার

হবিগঞ্জ প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ট্যাংক বিধ্বংসী ১০টি রকেট গোলা উদ্ধার করেছে র‌্যাব। বেশ কয়েকটি বাংকার খুঁড়ে ১টি বাংকার থেকে এসব গোলা উদ্ধার করা হয়। র‌্যাব-৯ কমান্ডিং অফিসার লে. কর্নেল আলী হায়দার আজাদের নেতৃত্বে শুক্রবার রাত থেকে এ অভিযান চালানো হয়। শনিবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাব মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান। তিনি ...

লক্ষ্মীপুরে দুর্নীতি মামলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গ্রেপ্তার

লক্ষ্মীপুর প্রতিবেদক:  দুর্নীতি মামলায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।  শনিবার বিকালে রায়পুরা উপজেলা সড়কের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তারর করা হয় বলে রাঙামাটি জেলা দুদকের সহকারী পরিচালক সৈয়দ নজরুল ইসলাম জানান। দেলোয়ার হোসেন রাঙামাটির লংগদুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ...

মানিকগঞ্জে পুলিশের অভিযান বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিবেদক: মানিকগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব হোসেনসহ ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকালে জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান ও জেলা গোয়েন্দা (ডিবি) ...

ম্যারাডোনা যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন না ট্রাম্পের সমালোচনায়

স্পোর্টস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করার কারণে দেশটির ভিসা পাননি আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সাবেক বান্ধবা ক্লদিয়া ভিলাফেনের করা একটি মামলার শুনানিতে অংশ নিতে মার্চে মিয়ামিতে যাওয়ার প্রয়োজন ছিল ম্যারাডোনার। সে উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্রের ভিসার আদেন করেছিলেন তিনি; কিন্তু ভিসার আবেদনের শুরুতেই সাক্ষাৎকারেই ট্রাম্প সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে বাজে মন্তব্য করে বসেন আর্জেন্টাইন কিংবদন্তি। এ কারণে, তার ভিসা আবেদন ...

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ মাহমুদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ মাহমুদ হোসেন। শনিবার সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদ এই শপথ পাঠ করান। বঙ্গভবনের দরবার হলের এই অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সাবেক প্রধান বিচারপতি, উচ্চ আদালতের জ্যেষ্ঠ আইনজীবীসহ সরকারের পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার দুপুরে সৈয়দ মাহমুদ হোসেনকে ...