নিজস্ব প্রতিবেদক: জাতিগত নিধনের মুখে পালিয়ে বাংলাদেশে আসা সব রোহিঙ্গাকে ক্রমান্বয়ে ফিরিয়ে নেবে মিয়ানমার। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় সফররত মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লে. জে. কিউ সির সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়া ৬ হাজার মানুষের ব্যাপারে আগামী ২০ ফেব্রুয়ারি আলোচনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার বিকেল ৩টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রোহিঙ্গা ...
ব্রেকিং নিউজ
খালেদা জিয়ার মুক্তি দাবি, কারাগারের সামনে মোনাজাত
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন কারাবন্দি। তার সুস্বাস্থ্য ও কারামুক্তির জন্য পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে দোয়া করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বাদ জুমা মোনাজাতে অংশ নেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা। মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে তারকাঁটা ব্যারিকেডের সামনে জড়ো হন। সেখানেই তারা খালেদা জিয়াসহ ...
নায়করাজকে সম্মান জানালো শিল্পী সমিতি
বিনোদন ডেস্ক: নায়করাজ রাজ্জাককে সম্মান জানালো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গতকাল (১৫ ফেব্রুয়ারি) বিকালে বিএফডিসিতে সমিতির কার্যালয়ে প্রয়াত এ অভিনেতার দুই ছেলে নায়ক বাপ্পারাজ ও সম্রাটের হাতে মরণোত্তর এ সম্মাননা ও উত্তরীয় তুলে দেওয়া হয়। শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, অঞ্জনা, ফেরদৌস, পপি, পূর্ণিমা, সুব্রত, আলীরাজসহ অনেকে। নায়করাজ ১৯৮৪ সালে ...
পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় ৫ জওয়ান নিহত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সামরিক বাহিনীর গুলিতে ভারতের অন্তত পাঁচ সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের একটি চৌকিতে হামলা চালালে এসব সেনা মারা যায়। পাকিস্তান বলছে, একটি স্কুল ভ্যানে ভারতীয় সেনাদের হামলায় এক ব্যক্তি নিহত হওয়ার পর পাক সেনারা ভারতের ওই সামরিক চৌকিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ...
প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলে দেশের ভাবমূর্তি রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতালি থেকে দেশে ফেরার পথে বৃহস্পতিবার দুবাইয়ে যাত্রাবিরতির সময় আরব আমিরাত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আরব ...
ব্রাজিলে প্রচণ্ড ঝড়ে ৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের রাজধানী রিওডি জেনিরোতে বৃহস্পতিবার প্রচণ্ড ঝড়ে চারজনের মৃত্যু হয়েছে। এতে প্রায় ২ হাজার লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। খবরে বলা হয়, ঝড়বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধসে নগরীর একটি বয়স্ক দম্পতি, ১৫ বছর বয়সী এক শিশু ও এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। পুলিশ অফিসার গাড়ি চালিয়ে যাওয়ার সময়ে একটি গাছ তার গাড়ির ওপর ভেঙে পড়ে। ...
নিউজিল্যান্ডকে বিশ্ব রেকর্ড গড়ে পরাজিত করল অসিরা
স্পোর্টস ডেস্ক: রেকর্ডের ছড়াছড়ি ইডেন গার্ডেনে। টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় টি২০ টুর্নামেন্টে শুক্রবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২৪৩/৬ এর বিশাল স্কোর খাড়া করে কিউয়িরা। ওপেনিং জুটিতে ১৩২ রান তোলেন মার্টিন গাপটিল ও কলিন মুনরো। গাপটিলের ব্যাট থেকে আসে ৫৪ বলে ১০৫ রানের বিধ্বংসী ইনিংস। তিনি মারেন ৬টি চার ...
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার আওতায় প্রশিক্ষণ ও পরামর্শ মিশনের জন্য সেনা দল পাঠানো হচ্ছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সামরিক বাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের এক বিবৃতিতে বলা হয়, এ সেনা দলকে সৌদির বাইরে মোতায়েন করা হবে না। তবে সৌদি আরবে কতজন সৈন্য পাঠানো হচ্ছে সে ব্যাপারে বিবৃতিতে ...
বেনাপোলে ২০পিচ স্বর্নেরবার জব্দ
নিজস্ব প্রতিবেদক: বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২০টিস্বর্নের বার জব্দ করেছে বিজিবি। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি তারা। আটককৃত স্বর্নের মূল্য ৩৩লাখ ৩৭ হাজার টাকা বলে জানায় বিজিবি। যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি,বিপুল পরিমান স্বর্ন নিয়ে এক চোরাকারবারী বেনাপোল ধান্যখোলা সীমন্ত দিয়ে ভারতে যাচ্ছে। এ ধরনের সংবাদে আইসিপি ...
সরকারের নির্দেশে রায়ের কপি দেয়া হচ্ছে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক: সরকারের নির্দেশে খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের সার্টিফায়েড কপি দেয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত ৫ এ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের একটি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর