১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

ব্রেকিং নিউজ

চালের সাথে দাম বেড়েছে ভোজ্যতেল ও রসুনের ,ক্রেতারা বিপাকে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশে কৃষকের গোলা এখন ধান-চালে ভর্তি। স্বাভাবিকভাবেই নতুন ধান ওঠায় এ সময় দেশের চালের বাজারদর কম থাকার কথা। বাস্তবে ঘটেছে উল্টো। রাজধানীর পাইকারি বাজারে গত সপ্তাহের শুরুতে চালের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে খুচরা বাজারে। সাধারণ মানুষকে এখন কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা বাড়তি দিয়ে চাল কিনতে হচ্ছে। কষ্টের এখানেই শেষ হয়। ভোজ্যতেল ও রসুনের দামও বেড়েছে। ...

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশ করবে বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করার জন্য এরই মধ্যে প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে একই দিন নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ হবে।

প্রশ্নফাঁস : মূল হোতাদের শনাক্ত করতে সম্পূর্ণভাবে পুলিশ ব্যর্থ

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন হাত বাড়ালেই মিলছে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্নপত্র। রাজধানীসহ সারাদেশে ইয়াবা-ফেনসিডিলের মতো এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রও মিলছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশে বর্তমানে মাদকদ্রব্যের চেয়েও কম দামে প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। একটি ইয়াবা ট্যাবলেট বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়। এক বোতল ফেনসিডিলের দাম অন্তত ৭০০ টাকা। সেখানে একসেট ফাঁস করা প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে ...

বান্দরবানে বিপুল অস্ত্র-গুলিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক: বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় চার পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটারগানসহ ২৫টি অস্ত্র ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতারকৃতরা হলো, তুইসা মং (৩৬), এক্য ...

সরকার কার টাকা কাকে দিচ্ছে : ফখরুল ইমাম

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো দেউলিয়া হয়ে মূলধন সংকটে পড়েছে। ব্যাংকগুলো সরকারের কাছে ২০ হাজার কোটি টাকা মূলধন সহায়তা চেয়েছে। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ফখরুল ইমাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংক তার মূলধন হারিয়ে ফেলেছে। এজন্য সরকারের কাছে ২০ হাজার কোটি ...

সাইনবোর্ডে বাংলা না লেখায় ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সাইনবোর্ডে বাংলা না লেখায় রাজধানীতে ১৮টি প্রতিষ্ঠানকে জরিমারা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন। গুলশান-২ এলাকায় বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চলে। প্রত্যেক প্রতিষ্ঠানকে এ সময় ১০ হাজার করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইসলাম ফার্মা, বাটা, অপ্পো, ল্যান্ডভিউ, ফটো স্টুডিও, ফ্লোরা লিমিটেড, ...

নেপালের নতুন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের নির্বাচনে বিপুল বিজয়ের দুই মাস পর বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা কে পি শর্মা ওলির নাম ঘোষণা করা হয়েছে। খবর এএফপি’র। মাওবাদীদের সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে কে পি শর্মা ওলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণীত হয়। প্রেসিডেন্সিয়াল সেক্রেটারি ...

বেগম খালেদা জিয়ার সাথে পরিবারের সদস্যদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহ ধরে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার পুরনো কারাগারে গিয়ে তারা দেখা করেন। বেগম খালেদা জিয়ার বোনের ছেলে শাহরিয়ার আক্তার ডন, সাজিদ ইসলাম ও ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা। কিছু শুকনা খাবার সাথে নিয়ে তারা কারাগারে ঢুকেন। তারা আইজি প্রিজনের বরাবরে আবেদন দিয়ে বেগম জিয়ার ...

রেকর্ড গড়েও হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:  টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর গড়া ম্যাচেও জয়ের দেখা পেল না বাংলাদেশ। দাপুটে ব্যাটিংয়ে ২০ বল ও ৬ উইকেট হাতে রেখে ১৯৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা। সৌম্য সরকার ও মুশফিকুর রহীমের দারুণ দু’টি হাফ সেঞ্চুরিতে ১৯৩ রানে সংগ্রহ করেছিল বাংলাদেশ দল। যা এ সংস্করণে টাইগারদের দলীয় সর্বোচ্চ রান। কিন্তু বোলারদের ছন্নছাড়া ও ধারহীন বোলিংয়ে সে রানই মামুলি হয়ে দাঁড়ালো। ...

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ও প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত ওই দুই যুবক একই মোটরসাইকেলে ছিলেন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতৈল হটিকালচার সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-  গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র কাশিয়ানী উপজেলার চাপ্তা গ্রামের মৃত আজিজুর রহমান শোভা মিনার ছেলে দীপু মিনা (২৫)। দীপুর প্রতিবেশী একই গ্রামের আক্কাস ...