নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে বিচারিক ও প্রশাসনিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটি দুটির গঠন কাঠামো ঠিক করে দেবেন আদালত। কাঠামো অনুসারে কমিটি গঠনের পর ৩০ দিনের মধ্যে একটি সুপারিশ প্রস্তুত করবে কমিটি। পরবর্তীতে ওই সুপারিশটি আদালতে উপস্থাপনের পর প্রশ্নপত্র ফাঁস বন্ধে করণীয় ঠিক করে পরবর্তীতে আদেশ দেবেন আদালত। এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে ...
ব্রেকিং নিউজ
লিবিয়ায় ট্রাক উল্টে ২৩ শরণার্থী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় শরণার্থীবাহী একটি ট্রাক উল্টে অন্তত ২৩ জন নিহত এবং ১২৪ আহত হয়েছে। বুধবার দেশটির রাজধানী ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত বানি ওয়ালিদ শহরে এ ঘটনা ঘটে। হতাহতরা সোমালিয়া ও ইরিত্রিয়ার নাগরিক। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা বলেছে, শরণার্থীদের নিয়ে একটি ট্রাক লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যাচ্ছিল। এ সময় ট্রাকটি উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। লিবিয়া অবজার্ভার ...
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কি.মি.জুড়ে যানজট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে গাজীপুরের কোনাবাড়ী পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে গোড়াই এবং চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত যানজট লক্ষ করা যায়। হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যানজটের কারণে যাত্রী ও পরিবহনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ১০ মিনিটের রাস্তা যেতে লাগছে ২ ঘণ্টা। সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব ...
আজ খালেদা জিয়ার রায়ের অনুলিপি পাওয়ার আশা : আইনজীবী
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের অনুলিপি পাওয়ার আশা করছেন তার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য জানান। জানতে চাইলে আজ সকালে তিনি বলেন, সংশ্লিষ্ট আদালতের পেশকার মোকাররম হোসেন জানিয়েছেন, আজ বিকেল ৪টার দিকে তারা আশা করছেন রায়ের সত্যায়িত অনুলিপি দিতে পারবেন। তিনি বলেন, ...
ভালোবাসা দিবসে সাক্ষাতে বাধা :প্রেমিকার বড় ভাইকে খুন করল প্রেমিক
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ভালোবাসা দিবসে ঘরে ঢুকতে বাধা দেওয়ায় আজ বুধবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রেমিকার বড় ভাইকে হত্যা করেছেন এক প্রেমিক। তিনি প্রেমিকার মা ও চাচাতো ভাইকেও গুরুতর জখম করেন। গতকাল বুধবার সন্ধ্যায় মিরপুরের পোড়াদহ ইউনিয়নের বালিয়াশিশা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় প্রেমিক উজ্জ্বল হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ (২৪)। তিনি বালিয়াশিশা গ্রামের ...
খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেলেন ফাতেমা
নিজস্ব প্রতিবেদক: কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি পেয়েছেন তাঁর গৃহপরিচারিকা ফাতেমা। কারা কর্তৃপক্ষ আজ বুধবার ফাতেমাকে খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি প্রদান করেছে। নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানিয়েছে, আজ বিকেলেই ফাতেমা কারাগারে প্রবেশ করেছেন। এদিকে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়ার সঙ্গে গৃহপরিচারিকা ফাতেমাকে থাকতে দেওয়ার অনুমতি চেয়ে গত রবিবার ঢাকার পাচ ...
পদোন্নতি পাচ্ছেন ১২৮ অতিরিক্ত জেলা জজ
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন বিচারিক আদালতে ১২৮ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতির সুপারিশে অনুমোদন দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতির সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এই অনুমোদন দেওয়া হয়। এসময় প্রধান বিচারপতি ফুলকোর্ট সভায় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সময়মত এজলাসে ওঠা ও ...
লিবিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৯ অভিবাসী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় বুধবার এক ট্রাক দুর্ঘটনায় অন্তত ২৩ অভিবাসী নিহত ও শতাধিক আহত হয়েছে। স্থানীয় এক হাসপাতাল সূত্র বার্তা সংস্থা এএফপি’কে একথা জানিয়েছে। হাসপাতালের মুখপাত্র হাতেম আল-তোয়েজার জানান, বনি ওয়ালিদ শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটিতে তিনশ’রও বেশি অভিবাসী ছিলো। তাদের বেশিরভাগই ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। এএফপি দৈনিক দেশজনতা /এন আর
বৃহস্পতিবার ঢাকায় আসছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: তিন দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী খ শোয়ে। সফরকালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে চুক্তি এবং সীমান্তে লিয়াজোঁ অফিস স্থাপন, নিয়মিত নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ে সমঝোতার অগ্রগতি নিয়ে আলোচনা হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, শুক্রবার দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। দৈনিক দেশজনতা /এন আর
৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল এ মাসেই
নিজস্ব প্রতিবেদক: চলতি মাসের শেষ সপ্তাহে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানিয়েছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। ফল প্রকাশের সব কার্যক্রম প্রায় শেষের পথে। এ বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম শেষপর্যায়ে। আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়া সম্পন্ন করে তা প্রকাশের উদ্যোগ নেয়া হবে। পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর