১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪০

ব্রেকিং নিউজ

রংপুরে পিকআপ ও বাসের সংঘর্ষে নিহত ৩

রংপুর প্রতিবেদক: তারাগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ইকরচালি পোদ্দার পাড়া পাকার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহতরা হলেন- অলি আহম্মেদ ফিজার (১২), রত্না (৩৫) এবং শাহাবুদ্দিন (৫০)। পুলিশ জানিয়েছে, রংপুর থেকে সৈয়দপুর গামী পিকআপ ভ্যান মহাসড়কের পাকার পুল এলাকায় আসলে যাত্রীবাহী বাসের সাথে ...

সাতক্ষীরায় অভিযান: বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ গ্রেফতার ৪৩

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ৪৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- সাতক্ষীরা সদর থানার ১২ জন, কলারোয়া থানার সাতজন, তালা থানার তিনজন, কালিগঞ্জ থানার তিনজন, শ্যামনগর থানার তিনজন, আশাশুনি ...

পাচারকালে বগুড়ায় ১৫০ বস্তা চাল উদ্ধার

বগুড়া প্রতিবেদক: বগুড়ার শেরপুরের জোড়গাছা এলাকা থেকে ভালনারেবল গ্রুপ ফিডিংয়ের (ভিজিডি) ১৫০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। তা থানায় রাখা হয়েছে। তবে পুলিশ মূলহোতাকে আটক করতে পারেনি। জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের ২১৮জন হতদরিদ্র কার্ডধারীদের মধ্যে গত ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত ৩০ কেজি করে ভিজিডির চাউল বিতরণ করা হয়। সুযোগ বুঝে ওই ইউনিয়নের ...

রেলখাতের উন্নয়নে ৩৬ কোটি ডলার দেবে এডিবি

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশের রেলের আধুনিকায়নে ৩৬ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদ। বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এই ঋণের অর্থে ৪০টি ব্রডগেজ লোকামোটিভ, ১২৫টি লাগেজ ভ্যান ও মালবাহী ট্রেনের জন্র এক হাজার ওয়াগন কেনা হবে। এছাড়া জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সুবিধা, চালকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালু ...

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রামে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুজন। আনোয়ারা ও হাটহাজারি উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আনোয়ারা উপজেলার মাজার গেইট এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের দায়িত্বরত ...

২৪ ফেব্রুয়ারি রাজধানীতে কালো পতাকা মিছিল বিএনপির

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল ২২ ফেব্রুয়ারি ঢাকায় সমাবেশের আয়োজন করার অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপি। এজন্য ডিএমপিতে চিঠি দেওয়া হয়। কিন্তু অনুমতি না দেওয়ার প্রতিবাদে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। বুধবার বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির কথা জানান। একই সঙ্গে ...

খালেদা জিয়ার মামলার রায় পর্যালোচনা শেষে সিদ্ধান্ত: দুদক চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মামলার রায়ের সার্টিফাইড কপি পর্যালোচনা শেষে কমিশন সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। খালেদা জিয়াকে দেয়া পাঁচ বছরের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে তার আইনজীবীদের হাইকোর্টে আপিল বাতিল চেয়ে দুদকের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বুধবার সকালো দুদকের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে শহীদ ...

মালদ্বীপের কাছে চীনা যুদ্ধজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে চলমান জরুরি অবস্থার মধ্যেই চলতি মাসে পূর্ব ভারত মহাসাগরে ১১টি চীনা যুদ্ধজাহাজ প্রবেশ করেছে। ওই নৌবহরে দ্রুতগামী বেশ কয়েকটি ডেস্ট্রয়ার, অন্তত একটি ফ্রিগেট, ৩০ হাজার টন ওজনের উভচর ট্রান্সপোর্ট ডক ও তিনটি সাপোর্ট ট্যাঙ্কার রয়েছে।-খবর রয়টার্সের। যুদ্ধজাহাজগুলোর সঙ্গে মালদ্বীপের চলমান সংকটের কোনো যোগ আছে কিনা, তা বলা হয়নি। কি কারণে ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও ট্যাঙ্কারগুলো ভারত মহাসাগরে এসেছে ...

শহীদ মিনারে ফুল রাখতে গিয়ে ছাত্রলীগকর্মীর কাণ্ড

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিতে গিয়ে জুতা পায়ে উঠে গেছেন ছাত্রলীগের এক কর্মী। নিজেদের ইউনিটের ফুলের ডালাটি সবার ওপরে রাখতে তিনি জুতা পায়ে উঠে যান স্তম্ভেরও বেড় বেয়ে। তার এ কাণ্ডে মিনারে উপস্থিত লোকজন বিক্ষুব্ধ হন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ২১ ফেব্রুয়ারির (বুধবার) প্রথম প্রহরে এই কাণ্ড প্রত্যক্ষ করেন ফুল দিতে আসা লোকজন।। প্রত্যক্ষদর্শী ও ...

গ্রামীণফোনের বিরুদ্ধে ৩০০ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই। প্রত্যেক গ্রাহকের হাজার হাজার অভিযোগ তাদের বিরুদ্ধে। আর এই অভিযোগের শীর্ষে অবস্থান করছে গ্রামীণফোন! জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গ্রাহকরা বিভিন্ন বিষয়ে তাদের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ জমা দিয়ে থাকেন। অন্যান্য বিষয়ের মত সেখানে মোবাইল অপারেটরগুলোর বিরুদ্ধেও হাজার হাজার অভিযোগ জমা দিয়েছেন গ্রাহকরা। যদিও উচ্চ আদালতে রিট করার কারণে গত ...