১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৭

ব্রেকিং নিউজ

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জ প্রতিবেদক: গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুর বিণা উপকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ইমাদ পরিবহনের একটি বাস বিণা উপকেন্দ্রের ...

সাইনবোর্ড বাংলায় না লেখায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় না লেখায় রাজধানীর গুলশান এলাকার ১০টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে গুলশান-১ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে লাইটিং প্যালেস, ইউনি রয়েল সিকিউরিটি লিমিটেড, নিউ কুইন পার্ল, নাভানা শপিং কমপ্লেক্স, সিলভার টাওয়ার, ঢাকা কালার পয়েন্ট, গ্রাম সিকো, ...

৫০ লাখ পরিবার পাবে ১০ টাকা কেজি দরে চাল

নিজস্ব প্রতিবেদক: মার্চ থেকে আবারও ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করবে সরকার। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এ কার্যক্রম চালু করা হচ্ছে। অতি দরিদ্র ৫০ লাখ পরিবারকে ১০ টাকা করে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এই কর্মসূচির জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল দরকার হবে। আজ বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব ...

টেকনাফে ৩৩ কোটি ৬০ লাখ টাকা মুল্যের ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে ৩৩ কোটি ৬০ লাখ টাকা মুল্যের ১১ লাখ ২০ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার টেকনাফ নাফ নদীর খোরেরমুখ শ্বশানঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি টেশনাফস্থ ২নং ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আরিফুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান ওই এলাকায় প্রবেশ করেছে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহলদল অভিযান চালায়। ...

কুবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। শুক্রবার ‘এ’ ও ‘বি’ এবং শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd  ও হেল্পলাইন  ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে। দৈনিক দেশজনতা /এন ...

এবার উচ্চতর গণিতের প্রশ্নপত্র ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ফাঁস হলো উচ্চতর গণিতের প্রশ্নপত্রও। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে উচ্চতর গণিত ও বিজ্ঞান বিষয়ের পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর আগেই উচ্চতর গণিত বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষা শেষে প্রশ্নের সঙ্গে মিলিয়ে ফাঁস হওয়া সেটের হুবহু মিল পাওয়া যায়। উচ্চতর গণিতের বহুনির্বচনি অভীক্ষার খ সেট প্রশ্নপত্রসহ উত্তরপত্র হোয়াটসঅ্যাপে পাওয়া গেছে সকাল ৯টা ৪ মিনিটে। অন্যদিকে ১০টায় বিজ্ঞানের প্রশ্নপত্র ...

ঢাকা শিক্ষা বোর্ড কর্মকর্তাসহ ৩০ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সংস্থায় বছরের পর বছর ধরে চাকরি করা এবং অনিয়মের অভিযোগ থাকা শিক্ষা কর্মকর্তাদের বদলি শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এ ধরনের ৩০ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন এলাকার কলেজে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, শিগগিরই আরও কয়েকজনকে বদলি করা হবে। সরকারি নিয়ম হলো কর্মকর্তা-কর্মচারীদের এক দপ্তরে একনাগাড়ে তিন বছরের ...

শিলিগুড়ি করিডর দখল করে নেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক: শিলিগুড়ি করিডর নিয়ে চিন্তিত ও উদ্বিগ্ন ভারতের সামরিক বাহিনী। কারণ চীনের ক্রমবর্ধমান আগ্রাসী মনোভাব। যেভাবে ভুটান, সিকিমের নাকের ডগায় এসে চীনের পিপলস লিবারেশন অফ আর্মি (পিএলএ) নিয়ম করে মহড়া দিচ্ছে, পরিকাঠামো নির্মাণ করছে এবং ইচ্ছাকৃতভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ক্রমাগত উত্তেজনা ছড়াচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক। ভারতীয় নৌবাহিনী প্রধান সুনীল লানবা এই আশঙ্কা ব্যক্ত করে বলেছেন, শিলিগুড়ি করিডরের ভৌগোলিক অবস্থান ...

পিএসএলের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে চলছে টি-টোয়েন্টির জোয়ার। বিশ্বের আনাচে-কানাচে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো। এখন পর্যন্ত দুবার মাঠে গড়িয়েছেপাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এরই মধ্যে ক্রিকেট মহলে তা সুনাম কুড়িয়েছে বেশ। সেই ধারাবাহিকতায় শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্টের তৃতীয় অধ্যায়। আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে এর। বাংলাদেশ সময় রাত ১১টায় উদ্বোধনী ম্যাচে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি ও নবাগত ...

কার্যকর হয়নি শাকিব-অপুর তালাক

বিনোদন ডেস্ক: বৃহস্পতিবার শাকিব খান কর্তৃক অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠানোর ৯০ দিন পূর্ণ হল। আইনগতভাবে, এদিনই তারকা এ জুটির তালাক কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু হয়নি। কেন হয়নি, গণমাধ্যমকে সেই কারণ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩-এর নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন। বলেছেন, ‘শাকিব-অপুর তৃতীয় ও শেষ শুনানি হবে আগামী ১২ মার্চ। তালাক কার্যকরের বিষয়ে সেদিনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া ...