১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৪৪

ব্রেকিং নিউজ

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তার সফরসঙ্গীদের নিয়ে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চারদিনের সফরে গত রবিবার সিঙ্গাপুর যান। কিন্তু গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস ...

নাটোরে জঙ্গি আস্তানায় পুলিশি অভিযান : আটক ৪

নিজস্ব প্রতিবেদক: জঙ্গি আস্তানা সন্দেহে নাটোরের উত্তরা গণভবনের পিছনে ঘিরে রাখা একটি বাড়িতে অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পৌনে ৬ টার দিকে এ অভিযান শুরু হয়। এরই মধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত থেকেই দীঘাপতিয়া এলাকায় উত্তরা গণভবনের পাশের ঐ বাড়িটি ঘিরে রাখা হয়। পরে, ভোরের আলো ফোটার আগেই সন্দেহভাজন জঙ্গিদের আত্মসর্মপণ করতে বলা হয়। এর কিছুক্ষণ পরই ...

মাওবাদীদের হামলায় ৯ ভারতীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছকমা জেলায় সিআরপিএফ-এর তল্লাশি অভিযানের সময় হামলা চালাল মাওবাদীরা। দিন দশেকের ব্যবধান। তার মধ্যেই বড়সড় প্রত্যাঘাত হানল মাওবাদীরা। মঙ্গলবার তারা ছত্তিশগড়ের সুকমায় মাইনরোধী গাড়ি উড়িয়ে দেয়। ওই ঘটনায় অন্তত ৯ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সিআরপিএফ সূত্রে খবর, মঙ্গলবার সকালে মাওবাদী প্রভাবিত সুকমা জেলায় তল্লাশি অভিযান চলছিল। সেই ...

ত্রিভুবন বিমানবন্দরের ৬ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে সে সময় দায়িত্বে থাকা ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দেশটির ইংরেজি নিউজ পোর্টাল মাই রিপাবলিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ ওই দুর্ঘটনা প্রত্যক্ষ করার ধাক্কা ‘সামলে ওঠার সুযোগ দিতে’ বিমানবন্দর কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে। ঢাকা থেকে ৬৭ জন যাত্রীসহ ৭১ জন আরোহী নিয়ে সোমবার ...

১৪ মার্চ থেকে যুক্তরাজ্যে কার্গো বিমান চালু

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় দুই বছর পর আগামীকাল বুধবার (১৪ মার্চ) যুক্তরাজ্যের উদ্দেশ্যে বাংলাদেশের কার্গোবিমান উড়া শুরু হবে। মঙ্গলবার (১৩ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল (বুধবার) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউকের উদ্দেশ্যে বিজি-০০১ ছেড়ে যাবে।’ নিরাপত্তার কারণ ...

খালেদা জিয়ার জামিন চেম্বার আদালতে বহাল

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন  বহাল রেখেছেন চেম্বার বিচারপতির আদালত। মঙ্গলবার সকালে জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদনের এক ঘণ্টার ব্যবধানে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় পৃথক আবেদন করেন। দুটি আবেদনই দুপুরে চেম্বার বিচারপতির আদালতে উপস্থাপন করা হয় । আদালত বেগম খালেদা জিয়াকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রেখে এবং আগামীকাল আপিল ...

বিসিবির হেড কোচ হতে অনিচ্ছুক ফারব্রেসের

স্পোর্টস ডেস্ক: চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর দীর্ঘদিন হেড কোচ শূন্য হয়ে আছে বাংলাদেশ জাতীয় দল। পরবর্তীতে বেশ কয়েকজন হেভিওয়েটের নাম শোনা গেলেও তা এখনও বাস্তবে রূপ নেয়নি। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পল ফারব্রেসের আশা এখনও ছেড়ে দেয়নি তারা। যদিও ইংল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ ফারব্রেস টাইগারদের হেড কোচ হতে অনিচ্ছা প্রকাশ করেছে। এমন খবর নিশ্চিত করে ক্রিকইনফো। নাম ...

গাজীপুরে ফার্নিচারের দোকানে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় একটি ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার দোকানের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোর চারটার দিকে টঙ্গী বাজার এলাকার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের বিপরীত পাশে আনারকলি মোড়ে ওই ফার্নিচারের দোকানে আগুন লাগে। কাঠের ফার্নিচারের দোকান হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে ...

নাসিরনগরে উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) শূন্য আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। জাতীয় সংসদের ২৪৩নং ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় আসনে ভোটার ২ লাখ ১৪ হাজার ৯ জন। পুরুষ ভোটার ১ লাখ ১০ হাজার ৪শ ১০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩ হাজার ৫শ ৯৯ জন। শান্তিপূর্ণ ...

ফল বাতিল হচ্ছে ৫০ হাজার এসএসসি পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নের সুবিধাভোগী ৫০ হাজার শিক্ষার্থী নজরদারিতে আছে। তাদের ব্যাপারে নানাভাবে খোঁজখবর নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। উত্থাপিত অভিযোগ সঠিক হলে এসব শিক্ষার্থীর ফল বাতিল করা হবে। এ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়ে গঠিত শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির প্রতিবেদন সোমবার মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে ফাঁস প্রশ্নের সুযোগ নেয়া শিক্ষার্থীদের ফল বাতিলসহ চারটি সুপারিশ ...