২৯শে মার্চ, ২০২৬ ইং | ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। এর আগে সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তার সফরসঙ্গীদের নিয়ে চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
শেখ হাসিনা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে চারদিনের সফরে গত রবিবার সিঙ্গাপুর যান। কিন্তু গত সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় দুর্গত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরেছেন।
সিঙ্গাপুরের সিনিয়র মিনিস্টার অব স্টেট ড. অ্যামি খোর এবং সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মোস্তাফিজুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :মার্চ ১৩, ২০১৮ ৬:৫১ অপরাহ্ণ