১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

ব্রেকিং নিউজ

টঙ্গীতে তুলার গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে একটি মিলের তুলার গুদামে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর মাছিমপুর এলাকায় বিশ্ব ইজতেমা ময়দানের বিপরীত পাশে নিউ মন্নু কটন মিলের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, রাতে ...

সিটি নির্বাচন : বিএনপির মনোনয়নপত্র বিক্রি আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে বিএনপি। এই নির্বাচন ঘিরে প্রস্তুতি শুরু করেছে দলটি। আগামীকাল ৫ এপ্রিল মনোনয়নপত্র বিক্রি করবে। ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আগ্রহী প্রার্থীরা নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।  গতকাল বিকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ...

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন ৮ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ এপ্রিল ঢাকা সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখালে। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি বাংলাদেশ সফরে আসছেন। এর আগে তিনি দুই দিনের ভুটান সফরে যাবেন। বিজয় কেশব গোখালের সফরে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। এছাড়া মধ্য এপ্রিলে লন্ডনে কমনওয়েলথ সম্মেলনের ফাঁকে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়টিও আলোচনায় আসবে বলে একটি ...

বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: হাসপাতাল থেকে বাসায় ফিরে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতাল ছেড়ে যান বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। এর আগে গত সোমবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় জানানো হয়েছিল, মির্জা ফখরুল সকালে বুকে ব্যথা অনুভব করেন। তার ...

মেক্সিকো সীমান্তে সেনা পাঠাবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মেক্সিকোর সঙ্গে সীমান্ত নিরাপদ করতে অচিরেই সেখানে সেনা পাঠাবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, এখন থেকে সামরিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আর সেটি হতে যাচ্ছে একটি বড় ধরনের পদক্ষেপ। এর আগে হন্ডুরাস থেকে একটি ক্যারাভ্যানে করে শরণার্থীরা যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে, এমন খবর প্রকাশের পর দেশটিকে দেয়া সহযোগিতা ...

আজ খুলনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩য় সমাবর্তন বুধবার বিকেল ৩টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা থাকবেন বিশিষ্ট বিজ্ঞানী ও বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোহাম্মদ আলী আসগর। বিশেষ অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। সমাবর্তনে রাষ্ট্রপতি ৩ হাজার ২৩ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ...

সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধনে সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক: সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধনের সময় বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। এখনও সরকারি কোটার কিছু আসন শূন্য থাকায় নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ-সংক্রান্ত সরকারি ওয়েবপোর্টালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের আগামী ৮ এপ্রিল পর্যন্ত প্রাক-নিবন্ধন ও নিবন্ধনের জন্য আহ্বান জানানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা ছিল। এতে বলা হয়েছে, আগ্রহীদের ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ...

ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচে গোল করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। ফুটবলে বয়সকে আগাগোড়াই বাধা হিসেবে দেখা হয়েছে। কিন্তু সেই পথেও নতুন দিগন্তের সূচনা করতে চলেছেন রিয়াল মাদ্রিদ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৪ বছর বয়সে এসে ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন এই পর্তুগীজ। সর্বশেষ ১২ ম্যাচে ২৩ বার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন! ...

মুক্তি পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ মঙ্গলবার সন্ধ্যায় কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। তাঁর অফিস সহকারী শাহীন দৈনিক দেশজনতাকে তথ্যটি নিশ্চিত করেছেন। পরে গয়েশ্বরের পুত্রবধু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য নীপুণ রায় চেীধূরী জানান , সন্ধ্যা সাতটার দিকে তিনি (গয়েশ্বর চন্দ্র রায়) মুক্তি পেয়েছেন। আমরা ঢাকার দিকে আসছি। ...

সাতক্ষীরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরা প্রতিবেদক: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ-শ্যামনগর মহাসড়কের পিরোজপুর কাটাখালি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আজগর আলির ছেলে নুর হোসেন (৩২) ও একই উপজেলার নীজদেবপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে আবদুল মান্নান সরদার (৫০)। আহতরা হলেন- তুহিন ও ...