নিজস্ব প্রতিবেদক : চলতি ২০১৭-১৮ অর্থবছরের রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে বড় ঘাটতি দৃশ্যমান হচ্ছে। গত জুলাই থেকে ফ্রেব্রুয়ারি পর্যন্ত আট মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ১৭ হাজার ৫১২ কোটি টাকা কম আদায় হয়েছে। আলোচ্য সময়ে ১ লাখ ৪৩ হাজার ৮৭০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৩৭ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে পরিসংখ্যান ...
ব্রেকিং নিউজ
এ বছর থেকেই প্রাথমিকে থাকবে না এমসিকিউ
এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) থাকছে না। আজ মঙ্গলবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে গতকাল সোমবার একাডেমি একটি আদেশও জারি করেছে। এমসিকিউ বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর বদলে সব প্রশ্নই হবে যোগ্যতাভিত্তিক। প্রাথমিকে এই যোগ্যতাভিত্তিক প্রশ্নকেই বলা হয় ...
খুলনা-যশোর মহাসড়ক সংস্কারের দাবিতে চলছে ট্যাংক-লরি ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক : খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫ জেলায় ধর্মঘট পালন করছে জ্বালানি তেল পরিবেশক ও ট্যাংক-লরি মালিক সমিতি। খুলনা-যশোর রোড সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে এ ধর্মঘট পালন করা হচ্ছে। ধর্মঘট শেষ হবে আগামীকাল বুধবার সকাল ৯টায়। খুলনা বিভাগের ১০জেলা ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় এ ধর্মঘট পালিত হচ্ছে। খুলনা বিভাগের ১০জেলার ...
প্রাথমিকের বৃত্তির ফল আজ
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার। সকাল ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে প্রাথমিক সমাপনীর বৃত্তির ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে www.dpe.gov.bd এই ফল পাওয়া যাবে। গতকাল সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝরে পড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার্থীদের ...
ভূমিকম্পে কেঁপে উঠলো বলিভিয়া
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী একটি ভূমিকম্পে কেঁপে উঠলো বলিভিয়া। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ৮। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক ভূ-জরিপ প্রতিষ্ঠান ইউএস জিওলজ্যিকাল সার্ভে জানিয়েছে, সোমবার (২ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। দৈনিকদেশজনতা/ আই সি
না ফেরার দেশে উইনি ম্যান্ডেলা
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী এবং সাবেক ফার্স্টলেডি উইনি মাদিকিজেলা-ম্যান্ডেলা সোমবার ৮১ বছর বয়সে মারা গেছেন। তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী। বর্ণবাদবিরোধী আন্দোলনের কারণে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তিনিও কারাবন্দি হন এবং প্রায় তিন দশক ধরে তারা ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক। যদিও পরে নানা আইনি ও রাজনৈতিক জটিলতায় তার সেই সুনাম অনেকটাই ...
কলামে ইতিহাস বিকৃতি: ঢাবি অধ্যাপককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক: একটি জাতীয় দৈনিকে লেখা কলামে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন। পরবর্তী সিন্ডিকেট সভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে তিনি জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ মার্চ দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত ‘জ্যোতির্ময় জিয়া’ শীর্ষক প্রবন্ধে বাংলাদেশের ...
সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দিতে দেশ ছাড়লেন সাকিব
স্পোর্টস ডেস্ক: সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর মাতাবেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান।দলে যোগ দিতে সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইপিএলের ১১তম আসরের পর্দা উঠছে আগামী ৭ এপ্রিল। সানরাইজার্স হায়দ্রাবাদের প্রথম ম্যাচ হবে আগামী ৯ এপ্রিল রাজস্থানের বিপক্ষে। আইপিএলে বিগত সাত বছর ধরে কলকাতার হয়ে খেলেছিলেন সাকিব ...
শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগাবে মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপনের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দেশি প্রজাতির এসব গাছ লাগানো হবে। সোমবার বিকেলে মন্ত্রণালয়ের সভা কক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন সফল করার লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় ...
বিউটিকে ধর্ষণ ও হত্যার মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার
হবিগঞ্জ প্রতিবেদক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্কুলছাত্রী বিউটি আক্তারকে (১৪) ধর্ষণ ও হত্যা মামলায় দায়িত্বে অবহেলার অভিযোগে তদন্ত কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) জাকির হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আসম সামছুর রহমান ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন । এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ‘এসআই জাকির হোসেনকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর