নিজস্ব প্রতিবেদক: দেশের ১২তম সিটি করপোরেশন হিসেবে স্বীকৃতি পেল ময়মনসিংহ। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ময়মনসিংহকে সিটি করপোরেশন ঘোষণা করে এর এলাকা নির্ধারণ করা হয়। সভা শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি ...
ব্রেকিং নিউজ
কুয়েতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের দক্ষিণাঞ্চলে রবিবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি তেল উত্তোলনকারী কোম্পানির ১৫ বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দমকল বিভাগের মুখপাত্র কর্নেল খলিল আমির। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে মাথায় আঘাত পাওয়া এক ভারতীয় নাগরিকের অবস্থা সঙ্কটজনক। নিহত শ্রমিকরা বুরগান ড্রিলিং কোম্পানির কর্মী ছিলেন বলে ...
রংপুরে রথিশচন্দ্র নিখোঁজের ঘটনায় নয়জন আটক
নিজস্ব প্রতিবেদক: যুদ্ধাপরাধ মামলার সাক্ষী রংপুরের পাবলিক প্রসিকিউটর (পিপি) রথিশচন্দ্র ভৌমিক নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন নয়জনকে আটক করেছে পুলিশ। জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোমবার সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন রংপুর কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। আটকের পর তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি। সরকারি কৌঁসুলি হিসেবে জাপানি নাগরিক ...
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ কাল
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনীর বৃত্তির ফলাফল প্রকাশ করা হবে মঙ্গলবার (৩ এপ্রিল)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার ওইদিন বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৃত্তির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরবেন। আজ সোমবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে www.dpe.gov.bd পাওয়া যাবে। ঝরেপড়া রোধ, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ...
নির্বাচন বিধি ভেঙে নৌকায় ভোট চাচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী যেহেতু বিনা ভোটের প্রধানমন্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর বন্দুকের নলই হচ্ছে তার ক্ষমতার ভিত্তি, তাই তিনি সবকিছুই করতে চাচ্ছেন হুংকার আর ধমক দিয়ে। সকল আইন, নিয়মনীতি ভেঙে তিনি দিব্যি নৌকার পক্ষে প্রচার-প্রচারণা ...
অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ফখরুলের স্বজনরা জানান, আজ সোমবার সকালে হঠাৎ বুকে ব্যাথার পাশাপাশি রক্তচাপ কমে গিয়েছিল বিএনপি মহাসচিবের। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ফাওয়াজ শুভর তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিএনপি নেতার। এই চিকিৎসক বলেন, ‘বুকে ব্যাথা এবং প্রেসার কম নিয়ে বিএনপি মহাসচিব হাসপাতালে ...
রাষ্ট্রপতি জাজিরা যাচ্ছেন আজ
নিজস্ব প্রতিবেদক: পদ্মা বহুমুখী সেতু পরিদর্শনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাজিরায় আসছেন আজ সোমবার। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-১ পরিদর্শন শেষে সন্ধ্যা ৬টায় মোটরকেডযোগে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবায় পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের সার্ভিস এরিয়া-২ এ উপস্থিত হবেন। এখানে সন্ধ্যা ৭টায় তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন এবং জাজিরাস্থ সার্ভিস এরিয়া-২ এ ...
ভারতবিরোধী বিক্ষোভে উত্তাল কাশ্মীর
দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক: জম্মু ও কাশ্মীর রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ বিচ্ছিন্নতাবাদী নিহত হওয়ার পর ভারতবিরোধী বিক্ষোভে ফুঁসছে রাজ্যটি। কাশ্মীরের দুটি জেলায় অভিযানে বন্দুকযুদ্ধে এসব বিদ্রোহী নিহত হয়েছেন বলে জানান কাশ্মীর পুলিশের প্রধান সায়েম প্রকাশ। এ ছাড়া এ ঘটনায় আরও দুই বেসামরিক নাগরিক ও দুই জওয়ান নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এসব বিচ্ছিন্নতাবাদী ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার পরপরই ...
মুচলেকা দিয়ে এক বছর সময় পেলো বিজিএমইএ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল ভবন ভাঙতে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিকে (বিজিএমইএ) আরও এক বছর সময় মঞ্জুর করেছেন আপিল বিভাগ। বিজিএমইএ কর্তৃপক্ষ ভবন ভাঙতে আর সময় চাইবে না বলে সংশোধিত মুচলেকা জমা দেয়ার পর সোমবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে বিজিএমইএর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ ...
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
নিজস্ব প্রতিবেদক: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ সোমবার শুরু হচ্ছে। সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। আজ পরীক্ষার প্রথম দিনে সাধারণ ৮টি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক), সহজ বাংলা ১ম পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি ১ম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা ১ম পত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর