১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২১

ব্রেকিং নিউজ

চাঁদপুরে দাদিকে হত্যার দায়ে নাতিকে মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর এলাকায় স্বর্ণালংকার ও মোবাইল সেট চুরি করে দাদি করফুল বেগমকে (৭৫) শ্বাসরোধে হত্যার অপরাধে নাতি মো. মোখলেছুর রহমানকে (২৫) মৃত্যুদণ্ড ও চুরির ঘটনায় আরো ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোখলেছুর রহমান মতলব উত্তর উপজেলার চেঙ্গারচর এম এম কান্দির আব্দুর ...

আইনজীবী রথীশচন্দ্রের ‘খোঁজে’ তল্লাশি চলছে

রংপুর প্রতিনিধি: রংপুরের আইনজীবী রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা ‘নিখোঁজ’ হওয়ার পাঁচ দিন পর পুলিশ তার বাড়ির পাশের একটি গর্ত ঘিরে তল্লাশি চালাচ্ছে। তিনি ছিলেন মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী। তবে এই অনুসন্ধানের কারণ বা উদ্দেশ্য বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু বলেনি। কোতোয়ালি থানার ওসি বাবুল মিয়া বলেন, “সন্দেহজনক তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে এখানে অনুসন্ধান শুরু করা হয়।” তিনি আরও বলেন, “ইতোমধ্যেই বাড়ির ...

আওয়ামী লীগের এমপি হারুনকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার ব্যাংকের ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনকে (বিএইচ হারুন) তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক শামসুল হক স্বাক্ষরিত চিঠিতে মঙ্গলবার (৩ এপ্রিল) হারুনকে তলব করা হয়। তাকে ১১ এপ্রিল দুদকের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমপি হারুন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রিমিয়ার ব্যাংকের পরিচালক। তার ...

অভিযোগ বানোয়াট ভিত্তিহীন- দুদককে বিএনপি নেতাদের ‘চ্যালেঞ্জ’

মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে অনুসন্ধান শুরু করায় দুদকের প্রতি ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতারা। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিএনপির ৮ সিনিয়র নেতাসহ ৯ জনের ব্যাংক একাউন্ট থেকে অস্বাভাবিক লেনদেনের যে তালিকা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রকাশ করেছে তা বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা এবং রাজনৈতিক উদ্যেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির অভিযুক্ত এসকল সিনিয়র নেতারা। দুধকের ...

কারাগারে খালেদা জিয়ার রিপোর্ট হস্তান্তর করে মেডিকেল বোর্ড

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রতিবেদন কারাকর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের বোর্ড। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ প্রতিবেদন হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরুদ্দিন। তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজের যে চারজন অধ্যাপক খালেদা জিয়াকে চিকিৎসা দিয়েছিলেন, তারা চিকিৎসার একটি চূড়ান্ত প্রতিবেদন আমাদের কাছে ...

আবারও মিসরের প্রেসিডেন্ট সিসি

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আবদেল ফাত্তাহ আল-সিসি। ৯৭ শতাংশ ভোট পড়েছে তাঁর পক্ষে। গতকাল সোমবার সরকারিভাবে এ ফল ঘোষণা করা হয় বলে বিবিসির খবরে বলা হয়। নির্বাচন কর্মকর্তারা জানান, ২০১৪ সালেও তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তবে এবার নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র ৪১ শতাংশ ভোটার, যা গতবারের চেয়ে ৬ শতাংশ কম। ...

প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৪৭৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৮২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী। এরমধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৯৮ জন। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪৭৫ জন। মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এক সংবাদ সম্মেলনে এই বৃত্তির ফল ঘোষণা করেন। গণশিক্ষা মন্ত্রী বলেন, বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অর্থের পরিমাণও বেড়েছে। তিনি বলেন, আগে ...

মেহেরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে অসুস্থ্য ৬০ শিক্ষার্থী

স্বাস্থ্য ডেস্ক: মেহেরপুরে কৃমিনাশক ওষুধ খেয়ে ৬০ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে। তাদের সবাইকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় কৃমিনাশক কর্মসূচির আওতায় আজ সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরে নবম শ্রেণির ছাত্রী হাসি ...

ভালো আছেন মির্জা ফখরুল: বাড়ি ফিরবেন বুধবার

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মির্জা ফখরুলের এনজিওগ্রাম করানো হয়েছে। রিপোর্ট ভালো। এখন তিনি বিশ্রামে আছেন। আগামীকাল বুধবার হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হবে বলে জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ইউনাইটেড হাসপাতালের লিভার বিশেষজ্ঞ ডা. ফাওয়াজ শুভ। এর আগে সোমবার সকালে বুকে ব্যথা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন বিএনপি মহাসচিব। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় ...

হোয়াইট হাউসে পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার পুতিনের এক সহযোগী রাশিয়ার সংবাদমাধ্যমগুলোকে জানান, পুতিন ফের প্রেসিডেন্ট হওয়ায় গত মাসে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প। ওই সময় তাঁকে এ আমন্ত্রণ জানানো হয়। তবে কবে এ সফর, তা নিয়ে দুই দেশেরও কোনো প্রস্তুতি দেখা যায়নি। হোয়াইট হাউস ও ক্রেমলিন জানিয়েছে, ২০ মার্চ টেলিফোনে ...