১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৩

ব্রেকিং নিউজ

গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন থেকে বাদ পড়েছেন বর্তমান দুই মেয়র। এই দুই সিটিতে বর্তমানে বিএনপি সমর্থিতরা মেয়রের দায়িত্ব পালন করলেও এবার দল থেকে তাদের মনোনয়ন দেয়া হয়নি। গাজীপুর সিটিতে এবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন হাসান উদ্দিন সরকার ও খুলনা সিটিতে নজরুল ইসলাম মঞ্জু। জানা গেছে, সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ...

একাদশে সাকিব, বোলিংয়ে হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক:  আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান রয়্যালস। আজ সোমবার রাত সাড়ে ৮টায় ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দারাবাদ আজকের এই ম্যাচে খেলছে। এদিকে হায়দারাবাদের প্রথম ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সানরাইজার্সের একাদশ: শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনীষ পান্ডে, দীপক হুদা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, ...

২১ এপ্রিল থেকে সীমানা পুনর্নির্ধারণের আপিল শুনানি

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তাবিত সীমানা পুননির্ধারণ সংক্রান্ত দাবি-আপত্তি সংক্রান্ত আবেদনের আপিল শুনানি আগামী ২১ এপ্রিল থেকে শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ এপ্রিল) কমিশন সভা শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিলের মধ্যে সব আপিল আবেদন শুনানি শেষে ৩০ এপ্রিলে চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে ইসির। ...

কোটা সংস্কার প্রয়োজন: জাফর ইকবাল

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার জন্য কোটা সংস্কার প্রয়োজন বলে মনে করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। সোমবার বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে কোটা সংস্কার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড. জাফর ইকবাল বলেন, ”আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে কোটার অনুপাত ঠিক নয়। আর মানুষের মধ্যে বড় ...

কোটা সংস্কার আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোটা সংস্কার আন্দোলন নিয়ে বৈঠকের পর বলেছেন, গতকাল (রবিবার) একটা ভায়োলেন্স হয়ে গেছে। ভাইস চেন্সেলরের সাথে কোটার কোনো সম্পর্ক নেই। তার ওপর কেনো হামলা? তাদের মধ্যে অ্যাকশন নেওয়া হবে। কিন্তু যারা ইনোসেন্স তাদের ছেড়ে দেওয়া হবে। যারা আহত হয়েছে আমরা চিকিৎসার ব্যবস্থা করবো। কার্পণ্য করবো না। আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থীদের ...

বাংলাদেশ-ভারত ৬ সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) সাক্ষরিত হয়েছে। রাজধানীর রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে আজ (৯ এপ্রিল) এক বৈঠকের সময় এগুলো সাক্ষরিত হয়। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা নিজ নিজ দেশের পক্ষে এই স্মারকগুলোতে সাক্ষর করেন। স্মারকগুলোর মধ্যে একটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র চেয়ার ...

কোটা সংস্কার আন্দোলনে পুলিশী হামলায় বিএনপির নিন্দা

নিজস্ব প্রতিবেদক: শাহবাগে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। আজ সোমবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলকারীদের ওপর পুলিশ গতকাল তাণ্ডব চালিয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ সশস্ত্র হামলা করেছে। কিন্তু যেকোনো ব্যক্তি বা সংগঠন তাদের স্বার্থ সংশিষ্ট কোনো বিষয়ে নিজেদের বঞ্চিত ...

ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ: পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারসহ পাঁচ দফা দাবিতে  ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেধড়ক লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে কোটা সংস্কারের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী। এর ফলে ...

জাপানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিওর আটশ’কিলোমিটার পশ্চিমে ওহদা শহরে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। সোমবার (৯ এপ্রিল) সকালে এ ভূমিকম্প আঘাত হানে। এসময় রাস্তায় বিশাল ফাটল সৃষ্টি হয় এবং পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। এদিকে দেশটির আবহাওয়া এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ...

সৌদি আরবে এবার ফ্যাশন শো

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি চালানো, নারীদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি, পুরুষের অনুমতি ছাড়াই ব্যবসা, সিনেমা, থিয়েটার, ব্যান্ড শোর পর এবার ফ্যাশন শোরও অনুমতি মিলছে সৌদি আরবে। আগামী ১০ এপ্রিল থেকে সৌদি আরবের ইতিহাসে প্রথম ফ্যাশন সপ্তাহ শুরু হতে যাচ্ছে। রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটজ কার্লটনে এ ফ্যাশন শো হবে। আরব নিউজ। চার দিনের ফ্যাশন শোতে আরব ডিজানাইরদের পাশাপাশি ইউরোপিয়ান ডিজাইনাররাও ...