নিজস্ব প্রতিবেদক: কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল । মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাজীপুর কাশিমপুর-২ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। আলালের মুক্তির বিষয়টি দৈনিক দেশজনতাকে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। গত ২৪ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে নয়াপল্টন কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শেষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ...
ব্রেকিং নিউজ
কোটা সংস্কার: সমঝোতা ভেঙে আবার আন্দোলনে ছাত্ররা
নিজস্ব প্রতিবেদক: আগের দিন আন্দোলন এক মাস স্থগিত করলেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আবারও আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তারা এখন এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সুস্পষ্ট নির্দেশনা দাবি করছে। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে কোটার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর আন্দোলন ৭ মে অবধি স্থগিতের ঘোষণা দিয়েছিল আন্দোলনকারী সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ...
ফারমার্স ব্যাংকে জালিয়াতি, চিশতীসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিবেদক: ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ (বাবুল চিশতী) চারজনকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। চিশতী ছাড়া গ্রেফতার অন্যরা হলেন- চিশতীর ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকের এসভিপি জিয়াউদ্দিন আহমেদ ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান খান। এর আগে মঙ্গলবার সকালে ...
আলোচিত নুরুল আলম হত্যায় ৫ জনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে প্রবাসী নুরুল আলম হত্যা মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী তসলিম উদ্দীন এ তথ্য জানিয়েছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বাবুল বড়ুয়া, কানন বড়ুয়া জুয়েল, মুনির, সঞ্জিদ বণিক ও মুজিবুর রহমান। তিনি বলেন, রায় ঘোষণার সময় কানন বড়ুয়া আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা জামিন নিয়ে পলাতক ...
কোটা সংস্কার আন্দোলনকারীদের আইনি সহায়তা দেবে সুপ্রিম কোর্ট বার
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা-মোকদ্দমা করা হলে অ্যাডভোকেট জামিউল হক ফয়সালের নেতৃত্বে ৩৫ জন আইনজীবী তাদেরকে আইনি সহায়তা দিবে বলে জানিয়েছে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমের কাছে এই তথ্য জানানো হয়। অপরদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির প্রতি সমর্থন জানিয়ে তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর ...
আন্দোলনকারীদেরকে ঢাবি শিক্ষক সমিতির সমর্থন
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরি ব্যাবস্থায় বিদ্যমান কোটা সংস্কারের দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। সমিতির সভাপতি ড. এ এস এম মাকসুদ কামাল আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এ সমর্থন জানান। মাকসুদ কামাল বলেন, ‘কোটা সংস্কারের এ দাবি শিক্ষার্থীদের নৈতিক দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা এ নৈতিক দাবিকে পূর্ণ সমর্থন জানাই।’ ৭ ...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট থাকবে না : প্রধানমন্ত্রী
অর্থনীতি ডেস্ক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি’র উপর ভ্যাট থাকবে না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন। সভাশেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বেসরকারি শিক্ষার্থীদের কোনো কিছুতেই ভ্যাট নেওয়া হবে না। এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভবনের ...
দাবি আদায়ে সরকারকে ৩ দিনের আল্টিমেটাম আন্দোলনকারীদের
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারে সরকারকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ আল্টিমেটাম দেন। শিক্ষার্থীরা বলেন, আগামী ৩ দিনের মধ্যে আমাদের দাবি মানতে হবে। অন্যথায় দাবি আদায়ে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা বলেন, তাৎক্ষণিকভাবে যদি ৫ জেলার নাম পরিবর্তন করা ...
মুক্তিযোদ্ধার অবর্তমানে সম্মানী ভাতা পাবেন ভাই-বোনও
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার অবর্তমানে সম্মানী ভাতাসহ সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন স্ত্রী বা স্বামী। আর তাদের অবর্তমানে সুবিধা ভোগ করবেন পিতা-মাতা। তারাও না থাকলে সুবিধা পাবেন ছেলে-মেয়েরা। এদের কেউই না থাকলে সুবিধা পাবেন মুক্তিযোদ্ধার ভাই-বোনেরা- এমন বিধান রেখে ‘মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন ২০১৮-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এছাড়া এ ...
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবস্থান: চলছে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২ টার দিকে ঢাবির সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন। কোটা সংস্কারের দাবিতে এখানে তারা বিক্ষোভ করছেন। দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর