নিজস্ব প্রতিবেদক: দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র উদ্যোগে পূর্বঘোষিত মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দলটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ দৈনিক দেশ ...
ব্রেকিং নিউজ
দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় মেয়াদে এবং বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. আবদুল হামিদ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনীতিক, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং ...
দ. আফ্রিকা সফরের বাংলাদেশ নারী দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক: আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৬ সদস্যের নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল দিয়েছে বিসিবি। ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে রুমানা আহমেদকে। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আছেন সালমা খাতুন। এই সফরে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন রুমানা-সালমারা। ২৮ এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ...
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ নিহত ২
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর অদূরে ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ যাত্রী। মঙ্গলবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় মানিকগঞ্জগামী লাক্সারী কোচের সঙ্গে ঢাকাগামী শুভযাত্রা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে উভয় বাসের দুই পুরুষ যাত্রী নিহত হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ...
কারাগারের বিদ্যুৎহীন কক্ষে খালেদা জিয়ার তেলাপোকার সাথে বসবাস
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি সিঙ্গেল খাটে শুতে দেয়া হয়। তার জন্য বরাদ্দ পুরনো ওয়াশরুম থেকে ইঁদুর, তেলাপোকা বের হয়। যে কারাগারে তাঁকে রাখা হয়েছে সেখানে প্রায়ই বিদ্যুৎ চলে যায়। এ কারণে গরমে অনেক সময় অন্ধকারের মধ্যে থাকতে হয় তাঁকে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বেগম খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার ...
পাচার হওয়া টাকার ৮০ শতাংশই যাচ্ছে ব্যাংকের মাধ্যমে: বিআইবিএম
অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকার ৮০ শতাংশই হচ্ছে ব্যাংকের মাধ্যমে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, চার কৌশলে অর্থ পাচারের ঘটনা ঘটছে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে বাড়ছে অর্থ পাচার। এই অর্থ পাচারের বড় অংশ হচ্ছে ব্যাংকের মাধ্যমে। আমদানি-রফতানিতে পণ্য ও সেবায় ওভার এবং আন্ডার ইনভয়েসিং; ...
আজাদ, তাবিথ ও বাচ্চুকে দুদকে তলব
নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিএনপি নেতা তাবিথ আউয়াল এবং বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই তিনজনকে পৃথক তলব নোটিশ পাঠানো হয়েছে। অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আবদুল হাই বাচ্চুকে ...
জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় এনএসআইর সাবেক ভারপ্রাপ্ত ডিজি মো: ওয়াহিদুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বারিধারার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ। তার আবেদনের পরিপ্রেক্ষিতেই মুহাম্মদ ওয়াহিদুল হককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিচারপতি আমির হোসেনের ...
নেতাকর্মীদের অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ খসরুর
নিজস্ব প্রতিবেদক: বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এসবে কান দেবেন না। এসব সরকারের প্রপাগান্ডা। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে জিয়া নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমীর খসরু বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ ...
‘খালেদা জিয়াকে নির্জন কারাগারে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে বলে বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ অভিযোগ করেন। জয়নুল আবেদীন বলেন, আদালতে পাঠানো কারা কর্তৃপক্ষের রিপোর্টে বলা হয়েছে তিনি অসুস্থ ও আনফিট। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর