স্পোর্টস ডেস্ক: মাত্র এক উইকেট। বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের জন্য খুব বেশি কিছু না। কিন্তু বিরল এক রেকর্ডের সামনে এসে দীর্ঘ এ অপেক্ষায় থমকে আছেন তিনি। টি-টুয়েন্টি সংস্করণে সাকিবের বর্তমান উইকেট ২৯৯টি। আর মাত্র একটি উইকেট পেলে ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টুয়েন্টি সংস্করণে ৩০০ উইকেট ও ৪ হাজার রানের ‘ডাবল’ স্পর্শ করবেন তিনি। ৪ হাজার রান আগেই ...
ব্রেকিং নিউজ
বাজেটে কর বাড়ছে বিড়ি, জর্দা ও গুলের উপর
নিজস্ব প্রতিবেদক: আসছে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্য বিড়ি, জর্দা ও গুলের ওপর শুল্ক কর বাড়ানো হবে। তবে চোরাচালান বাড়ার আশংকায় সিগারেট উৎপাদন বন্ধে বাজেটে কোন নির্দেশনা থাকছে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সোমবার বিকেলে ২০১৮-১৯ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এসব কথা বলেন। তিনি বলেন, “বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশের সময় হাতে করে ...
বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ে সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক (ডিজি) পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে।আজ মঙ্গলবার সকাল ১০ টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে এ সম্মেলন শুরু হয়। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা এ তথ্য জানান। তিনি জানান, সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মার নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল ...
রোহিঙ্গাদের জন্য আরও ৫ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে নেওয়া রোহিঙ্গাদের মানবিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র সোমবার আরও ৫ কোটি ডলার তহবিল দেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডার টরেন্টোতে চলমান জি-সেভেন মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সালিভান। তিনি জানান, গত বছরের আগস্ট থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা, যাদের বেশির ভাগ নারী ও শিশু সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এতে করে বাংলাদেশে ...
খুলনা সিটি নির্বাচনে বরাদ্দ প্রতীকের চূড়ান্ত আজ
নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৩টি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বরাদ্দ প্রতীকের মধ্যে রাজনৈতিক দলের মনোনীত মেয়র প্রার্থীদের জন্য ৩৯টি, স্বতন্ত্র মেয়র প্রার্থীদের জন্য ১২টি, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জন্য ১০টি ও কাউন্সিলর প্রার্থীদের জন্য ১২টি প্রতীক চূড়ান্ত করা রয়েছে। এসব প্রতীক আজ মঙ্গলবার প্রার্থীদের মধ্যে বরাদ্দ করা হবে। তবে, আওয়ামী লীগ, ...
কবরস্থানে নড়ে ওঠা শিশুটির ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণার পর দাফনের আগে নড়ে ওঠা নবজাতককে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। ঢাকা শিশু হাসপাতালে গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে এই নবজাতক ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. আবদুল আজিজ গণমাধ্যমকে বলেন, এই নবজাতককে বাঁচানো যায়নি। গত রাতে সে মারা গেছে। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ...
সৌদি বিমান হামলায় হুতি রাজনৈতিক নেতা সালেহ সামাদ নিহত
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ সামাদ নিহত হয়েছেন। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল আজ এ খবর দিয়েছে। সালেহ সামাদের নিহতের পরই ইয়েমেনের রাজনৈতিক পরিষদ মেহদি মোহাম্মাদ হোসেন মাশাতকে নয়া প্রধান হিসেবে ঘোষণা করেছে। হুতি নেতা আব্দুল মালেক আল হুতি বলেছেন, গত বৃহস্পতিবার হুদাইদা প্রদেশে সালেহ সামাদের বাসভবনে বোমাবর্ষণ করেছে সৌদি আরব। এ হামলায় ৭ ...
সন্ধ্যায় দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে আজ মঙ্গলবার শপথ নেবেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিগণ, বিচারকগণ, মন্ত্রিসভার সদস্যবর্গ, সংসদ সদস্যগণ, সিনিয়র রাজনীতিকগণ, ...
খাগড়াছড়িতে জেএমবি’র ১৫ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়িতে সিরিজ বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেএমবির ১৫ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড পেয়েছেন। এছাড়া বিস্ফোরক প্রস্তুত ও মজুদ রাখার অভিযোগে আসামিদের মধ্যে সাতজনকে আরো ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আজ সোমবার বিকালে বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ ...
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বঙ্গবন্ধু এশিয়ান ভলিবলের সেমিফাইনালে ওঠল স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহওরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচেও জিতেছে লাল-সবুজের দল। মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ। আর টানা দুই ম্যাচ হেরে মালদ্বীপ এই আসর থেকে বিদায় নিল। প্রথম ম্যাচে নেপালকে ৩-১ সেটে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচে অনেকটা আয়েশিভাবেই জিতেছে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর