নিজস্ব প্রতিবেদক: ফাঁকি দেয়া ভ্যাট পরিশোধ না করলে বন্ধ হবে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি। কারণ কোম্পানিটির কাছে ফোর-জি লাইসেন্স ফি ও টেক-নিউট্রালিটি ফির বিপরীতে ১৮ কোটি ৯৩ লাখ টাকার ভ্যাট পাওনা রয়েছে। এই অর্থ পরিশোধে রবি আজিয়াটাকে সাতদিনের (২৫ এপ্রিল পর্যন্ত) সময় বেঁধে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে ...
ব্রেকিং নিউজ
উ. কোরিয়ার পরমাণু সংকট সমাধানের পথ বহু দূর : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক সংকট সমাধানের পথ বহু দূর। রোববার এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেছেন। ট্রাম্প এমন সময় এ মন্তব্য করলেন যখন উত্তর কোরিয়া বিনা শর্তে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণ প্রস্তাব মেনে নিতে রাজী বলে জানিয়েছে। শনিবার দেশটি পারমাণবিক অস্ত্র ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে। বিশ্ব নেতারা উত্তর কোরিয়ার ...
আবদুল হামিদ রাষ্ট্রপতি পদে দ্বিতীয় মেয়াদে শপথগ্রহণ গ্রহণ কাল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মঙ্গলবার শপথগ্রহণ করবেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করাবেন। ইতিমধ্যে শপথগ্রহণ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাসস। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন ...
খাগড়াছড়িতে হরতাল চলছে
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অপহৃত ট্রাক চালকসহ ৩ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে চলছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সকাল-সন্ধ্যার হরতাল। সোমবার সকাল থেকে খাগড়াছড়ি থেকে অভ্যন্তরীণ সড়কে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যানবাহনও। বন্ধ রয়েছে সব ধরণের দোকান পাট। হরতালের সমর্থনে জেলা শহরের শাপলা চত্ত্বরসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয় পিকেটাররা। সকালে জেলা শহরের রাজু বোডিং এলাকায় ...
মে’ দিবসে সোহরোওয়ার্দীতে শ্রমিক সমাবেশ করবে বিএনপি
মারুফ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিকদল আন্তর্জাতিক শ্রমিক দিবস আগামী ১লা মে’তে মহাসমাবেশ করবে বলে ঘোষণা করেছে। আজ শনিবার ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়েছে। আমরা আশা করব, আগামী ১ মে’তে রাজধানীর সোহরোওয়ার্দী উদ্যানে শ্রমিকদের নিয়ে এই সমাবেশ করার অনুমতি দেবে এবং আমরা সোহরোওয়ার্দী ...
হবিগঞ্জে বজ্রপাতে নিহত ৩
হবিগঞ্জ প্রতিবেদক: হবিগঞ্জের বজ্রপাতে এক কিশোর’সহ তিনজন নিহত হয়েছে। আজ (রোববার) বিকেলে জেলার লাখাই উপজেলায় হাওরে কাজ করতে গিয়ে দুই কৃষক নিহত হয়। আর বানিয়াচং উপজেলায় বজ্রপাতে মারা যায় এক কিশোর। নিহত ব্যক্তিরা হলেন- লাখাই উপজেলার সুজনগ্রামের কাদির মিয়ার ছেলে নুফুল মিয়া (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ...
নিকারাগুয়ায় সরকারবিরোধী সহিংস আন্দোলনে নিহত ২৫
আন্তর্জাতিক ডেস্ক: নিকারাগুয়ায় অবসর ভাতা ব্যবস্থা পরিবর্তনের দাবিতে ডাকা বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। এদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের হত্যার জন্য পুলিশ তাজা গুলি ব্যবহার করছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, গত চার দিনের বিক্ষোভে ২৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিক রয়েছেন। পুলিশের রাবার বুলেট অথবা তাজা গুলি বিদ্ধ হয়েছে ৬৭ ...
রাজধানীতে আ’লীগের দুপক্ষের গোলাগুলি, নিহত ১
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচজন। রোববার বিকালে বাড্ডা থানা এলাকার বেরাইদে এই গোলাগুলির ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেরাইদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ গ্রুপের ...
রাসিকের দুর্নীতি তদন্তে দুদকের চিঠি
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দুটি টেন্ডারে উচ্চ দরদাতাকে কার্যাদেশ দিয়ে পাঁচ কোটি টাকা লোপাটের অভিযোগ তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে রাসিককে চিঠি দিয়ে টেন্ডার সংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে। রাসিকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। যোগাযোগ করা হলে দুদকের রাজশাহী অঞ্চলের পরিচালক আব্দুল আজিজ ভূইয়া বলেন, আমি বাহিরে রয়েছি। অফিসে গিয়ে বিষয়টি কোন পর্যায়ে রয়েছে ...
বাগাতিপাড়ায় অভিনব কায়দায় একই রাতে ৬ বাজারে চুরি
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একই রাতে অভিনব কায়দায় ৬টি বাজারের ৭টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এসব দোকানের বেশিরভাগই ছিল মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের দোকান। তবে পুলিশ এসব অভিযোগ স্বীকার করেনি। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এদিকে একযোগে এমন চুরির ঘটনাকে পূর্ব পরিকল্পিত এবং দুর্ধর্ষ বলেছেন সাধারন মানুষ। তারা বলছেন, আইন-শৃংখলার অবনতির কারনেই এসব চুরির ঘটনা ঘটেছে। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর